উইন্ডিজের বিপক্ষে হ্যাটট্রিক সিরিজ জয়ের হাতছানি
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:৪১ ২১ জানুয়ারি ২০২১
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হ্যাটট্রিক সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে। আগামীকাল (২২ জানুয়ারি) চলমান ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে মিরপুরে ক্যারিবীয়দের পরাজিত করলেই তাদের বিপক্ষে টানা তিন সিরিজ জয়ের স্বাদ পাবে টাইগাররা। আর উইন্ডিজ তামিমদের রুখে দিলেও হাতে থাকবে চট্টগ্রামের তৃতীয় ম্যাচ।
২০১৮ সালের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে জেসন হোল্ডারদের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিলো মাশরাফি বিন মুর্তজার দল। একই বছরের ডিসেম্বরে উইন্ডিজদের বিপক্ষে স্বাগতিক হয়েছিল টাইগাররা। সেবার দেশের মাটিতে ক্যারিবীয়দের পেয়ে ছেড়ে দেননি মাশরাফিরা। জুলাইয়ের মতো বাংলাদেশে ডিসেম্বরে এসেও ২-১ ব্যবধানে হারে ক্যারিবিয়ানরা।
এবার টাইগারদের সামনে টানা তৃতীয় সিরিজে উইন্ডিজদের পরাজিত করার উজ্জ্বল সুযোগ এসেছে। হাতে আছে দুটি ম্যাচ। প্রতিপক্ষ তরুণ আর অনভিজ্ঞ হওয়ায় এই সিরিজ জয়ের কাঁটা বাংলাদেশের দিকে, এই কথা বলাই বাহুল্য। ক্যারিবীয়দের বিপক্ষে জয় পেলে ৫০ ওভারের ক্রিকেটে ২৬তম সিরিজ জয়ের গর্বিত সাফল্য পাবে ডমিঙ্গো শিষ্যরা।
একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে শুরুর পর এখন পর্যন্ত মোট ৭৩টি সিরিজ খেলেছে লাল সবুজ বাহিনী। ২৫ সিরিজ জয়ের বিপরীতে ৪৪টি হার ও ড্র রয়েছে ৪টি। ২৬তম সিরিজ শিরোপা নিজেদের ঘরে তুলতে জিততে হবে আর একটি ম্যাচ। ঘরের মাটিতে একটি ম্যাচ জিততে তেমন বেগ পেতে হবে না বলে মনে করছেন ক্রিকেট বোদ্ধারা।
করোনার কারণে ১০ মাস বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে সফরকারি উইন্ডিজদের বিপক্ষে ওয়ানডে সিরিজের শুরুটা দুর্দান্ত করেছে স্বাগতিক বাংলাদেশ।
প্রথম ওয়ানডেতে সাকিবের জাদুকরী স্পিন ও মোস্তাফিজ-হাসান মাহমুদের পেস তোপে হতবিহ্বল হয়ে ১২২ রানেই থেমে যায় জেসন মোহাম্মেদদের ইনিংস। ১২৩ রানের সহজ জয়ের তীরে স্বাগতিকরা পৌঁছে যায় ৪ উইকেট খুইয়ে। ম্যাচ শেষে ৬ উইকেটের উদ্ভাসিত জয়ের আনন্দে মাঠ ছেড়েছে অধিনায়ক তামিম ইকবালের দল।
ম্যাচসেরার পুরষ্কার জিতেছেন আইসিসি'র নিষেধাজ্ঞা কাটিয়ে এক বছরেরও বেশি সময় পরে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা সাকিব আল হাসান। ৭.২ ওভার বল করে মাত্র ৮ রান খরচ করে চার ক্যারিবীয় ব্যাটসম্যানকে মাঠের বাইরে পাঠান। ওভারপ্রতি গড় রানের হিসাবেও ছিলেন নিদারুণ কিপ্টে।
অধিনায়ক তামিম ইকবাল খেলেছেন ৪৪ রানের এক ম্যাচ উইনিং ইনিংস। অনিশ্চয়তার ক্রিকেটে অবশ্য শেষ বলে কিছু নেই। ক্ষণে ক্ষণে এর রঙ বদলায়, মুহূর্তেই বদলে যায় মোড়। প্রথম ম্যাচের ভুল শুধরে উইন্ডিজ দল যদি ঘুরে দাঁড়ায় তাহলে সন্দেহাতীতভাবেই অপেক্ষা বাড়বে টাইগারদের। তামিমরা নিশ্চয়ই তেমনটা চাইবেন না।
শুক্রবার (২২ জানুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ওয়ানডে শুরু হবে সকাল সাড়ে ১১টায়।
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















