করোনায় আক্রান্ত রোনালদো
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৭:৩৪ ১৪ অক্টোবর ২০২০
করোনা পজিটিভ হয়েছেন পর্তুগাল ও জুভেন্টাসের ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনালদো। গেল মঙ্গলবার পর্তুগিজ ফুটবল ফেডারেশন এ তথ্য নিশ্চিত করেছে। নিজেদের ওয়েবসাইটে জানিয়েছে, তার দেহে অবশ্য কোনও ধরনের উপসর্গ দেখা যায়নি। তবে সুইডেনের বিপক্ষে উয়েফা নেশন্স কাপের ম্যাচে খেলতে পারবেন না তিনি।
গেল রোববার প্যারিসে ফ্রান্সের সঙ্গে নেশন্স লিগে গোলশুন্য ড্র হওয়া ম্যাচে খেলেন রোনালদো। ফেডারেশন জানায়, পর্তুগাল দলের অন্য সদস্যদের করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। এদিন সকালে এ পরীক্ষা করা হয়।
রোববার যেহেতু খেলা ছিল, সেহেতু ফ্রান্সও দলের সব খেলোয়াড়ের করোনা পরীক্ষা করিয়েছে। সবার ফলই নেগেটিভ এসেছে বলে জানিয়েছে ফ্রেঞ্চ ফুটবল এসোসিয়েশন।
পর্তুগালের জার্সি গায়ে ১০১ গোল করেন রোনালদো। সুইডেনের বিপক্ষে তার অনুপস্থিতি অবশ্যই অনুভূত হবে। গ্রুপের শীর্ষস্থান ধরে রাখার জন্য এ ম্যাচে জয়টা তাদের জন্য জরুরি।
সিআরসেভেনের করোনায় আক্রান্তের খবরে দুঃশ্চিন্তায় পড়েছে জুভেন্টাস। সিরি-এ লিগের স্বাস্থ্য প্রোটোকল অনুযায়ী, কোনও খেলোয়াড় প্রাণঘাতী ভাইরাস পজিটিভ হলে তাকে অবশ্যই ১০ দিনের সেল্ফ-আইসোলেশনে থাকতে হবে। সেই সঙ্গে ম্যাচ শুরু করার আগে নেগেটিভ রেকর্ড দেখাতে হবে।
এর মানে হচ্ছে শনিবার ক্রোটোনের বিপক্ষে সিরি-এ ম্যাচ খেলতে পারবেন না রোনালদো। এছাড়া আগামী সপ্তাহে চ্যাম্পিয়নস লিগের গ্রুপপর্বে ডায়নামো কিয়েভের বিপক্ষে খেলতে পারছেন না তিনি। একইসঙ্গে ২৮ অক্টোবর বার্সেলেনোর বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের পরবর্তী ম্যাচেও তার খেলা নিয়ে শঙ্কা রয়েছে।
কয়েক দিন আগে জুভেন্টাসের দুজন স্টাফ করোনা পজিটিভি হন। তা সত্ত্বেও রোনালদোসহ সতীর্থরা ক্লাব ছেড়ে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেন। যা নিয়ে কার্যত বিতর্কের সৃষ্টি হয়েছে।
হাই-প্রোফাইল খেলোয়াড় হিসেবে রোনালদোর আগে ব্রাজিল ফরোয়ার্ড নেইমার ও তার পিএসজি সতীর্থ কিলিয়ান এমবাপ্পে, এসি মিলান স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচ, প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুলের সেনেগালিজ ফরোয়ার্ড সাদিও মানে, মিডফিল্ডার থিয়াগো আলকানতারা করোনায় আক্রান্ত হন।
গত সপ্তাহে ৩৫ বছর বয়সী মহাতারকার দুই পর্তুগিজ সতীর্থ গোলরক্ষক এন্থনি লোপেজ ও ডিফেন্ডার হোসে ফন্তের দেহে কোভিড-১৯ ভাইরাস শনাক্ত হয়।
মূলত আন্তর্জাতিক বিরতিতে খেলোয়াড়দের মধ্যে করোনা আক্রান্ত হওয়ার সংখ্যা বেড়ে গেছে। ওয়েলসের সঙ্গে নেশন্স লিগে ড্র করার আগমুহূর্তে আয়ারল্যান্ডের পাঁচজন খেলোয়াড় তাতে সংক্রমিত হওয়ার খবর পাওয়া গেছে।
ইউক্রেনের ১৪ জন খেলোয়াড় মারণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হওয়ায় পুরো নতুন দল নিয়ে জার্মানির বিপক্ষে নেশন্স লিগে খেলতে হয়েছে তাদের। এখন দেখার বিষয় পাঁচবারের বর্ষসেরা ফুটবলার রোনালদো কত দ্রুত সেরে ওঠেন।
- ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
- বাংলাদেশিদের জন্য ভারতীয় টুরিস্ট ভিসা চালুর ঘোষণা
- হামে মৃত্যুর দায় কার?
- হ্যান্ডমেড এমব্রয়ডারি ও মেশিনে কাজ করা কাপড় চেনার উপায়
- বিজয়কে প্রকাশ্যে শুভেচ্ছা না জানানো নিয়ে মুখ খুললেন রজনীকান্ত
- ভিনি’র জাদুতে নকআউট পর্বে ব্রাজিল
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- চ্যালেঞ্জ দিলেন ববি
- ১৭ থেকে ৩৯: কোন বয়সে কত গোল করেছেন মেসি
- রাইস না প্রেশার কুকার, রান্নার জন্য কোনটি ভালো?
- করের আওতায় আসছে মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ খাত
- একযোগে ৭ ডেপুটি ও ১১ সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
- শসা তেতো কি না বুঝবেন কীভাবে?
- হরমুজ প্রণালী পরিচালনা করবে ইরান
- অবশেষে হরমুজ প্রণালি পার হলো ‘বাংলার জয়যাত্রা’
- সালমান শাহ’র লাশ উত্তোলনের আদেশ বাতিল
- মেসিকে বাড়তি সুবিধা ফিফার, বিশ্বরেকর্ড গড়া গোল নিয়ে বিতর্ক
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগের ঘোষণা
- নতুন ভূমিকায় মৌ
- গরমে গ্যাস, অম্বল ও বদহজমের সমস্যা বাড়ে কেন?
- বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- FIFA World Cup Glory: A Century of Champions
- The Epic Voyage That Started the World Cup
- Unforgettable Oddities from FIFA World Cup History
- Trionda: A Football That Brings Three Countries Together
- আজিজুল হাকিমের ‘বাবার ডায়েরি’
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- ১১ বলে ফিফটি করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর
- বাংলায় তামাক এলো কোথা থেকে?
- ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের নতুন দর নির্ধারণ
- FIFA World Cup Glory: A Century of Champions
- ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ব্যবহারে গুণতে হবে টাকা
- কোথায় হারিয়ে গেলেন সাহারা?
- Trionda: A Football That Brings Three Countries Together
- The Epic Voyage That Started the World Cup
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- আইসিইউতে মুস্তাফা মনোয়ার
- আজিজুল হাকিমের ‘বাবার ডায়েরি’
- বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
- ৩ জনকে অক্ষর শিখালে পুরস্কার পাবে শিক্ষার্থীরা
- মেসিকে ছাড়িয়ে গ্যারির পাশে হ্যারি
- Unforgettable Oddities from FIFA World Cup History
- সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- ফুড পয়জনিং কতটা ভয়ঙ্কর?
- ৬ মাসের মধ্যে ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল
- ডিম টাটকা না পুরোনো, কেনার সময় বুঝবেন কীভাবে?
















