কৃষ-৪: একাই তিন চরিত্রে হৃতিক, থাকছে আরও চমক
লাইফ টিভি 24
প্রকাশিত: ০২:৪৬ ১৭ এপ্রিল ২০২৫
আলভোলা এক ছেলে রোহিত। বয়সের সঙ্গে সঙ্গে শরীর বেড়েছে তার, কিন্তু বুদ্ধি বাড়েনি। ছোটবেলায় বিজ্ঞানী বাবাকে হারিয়েছেন, জন্ম হয়েছে বুদ্ধি প্রতিবন্দ্বী হিসাবে। একদিন খেলাচ্ছ্বলে বাবার ল্যাবরেটরিতে ডুকে পড়েন। সেখানে উল্টোপাল্টা টিপতে থাকেন বাবার অযত্নে ফেলে রাখা কম্পিউটার।
বাটন চাপতে চাপতে নিজের অজান্তেই বাবার দেওয়া কোড ‘ওম’ চাপেন রোহিত, যে কোডে পৃথিবীতে স্পেসক্রাপ্ট নিয়ে রওয়ানা হয়েছিল এলিয়েনরা। রোহিতের অপ্রত্যাশিত ডাকে আবারও পৃথিবীতে আসে এলিয়েনরা। কিন্তু জেনে যায় বাবার হত্যাকারীরা। এলিয়েনদের ধাওয়া করে তারা। কিন্তু ছোট্ট একটি বাচ্চা এলিয়েন তাদের মাহাকাশযানে উঠতে পারেনি। ছোট্ট বাচ্চাটিকে বনের মধ্যে খেলাচ্ছ্বলে খুঁজে পায় প্রতিবন্ধী রোহিত। এরপর বদলে যায় তার জীবন। এমন গল্পে ২০০৩ সালে মুক্তি পায় ‘কোই মিল গ্যায়া’ নামে একটি সিনেমা।
রাকেশ রোশন পরিচালিত এ সিনেমার মাধ্যমে ‘কহোনা পেয়ার হ্যায়’ দিয়ে অভিষিক্ত হৃতিক রোশান নিজেকে একেবারে ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করেন দর্শকদের সামনে। এরপর ২০০৬ সালে ‘কৃষ’ নামে সিনেমাটির সিক্যুয়াল তৈরি হয়। পরবর্তীতে একই নামে আরও দুটি কিস্তি নিয়ে এটি একটি ব্যবসাসফল ফ্র্যাঞ্চাইজি হিসাবে দাঁড়িয়ে যায় বলিউডে। প্রতি পর্বেই এ সিনেমায় ‘ডাবল রোল’ অর্থাৎ বাবা ও ছেলের চরিত্রে অভিনয় করেছেন হৃতিক রোশান। বর্তমানে সিনেমাটির চতুর্থ কিস্তিুর প্রি-প্রোডাকশনের কাজ চলমান।
জানা গেছে, এবার একাই তিন চরিত্র সামলাবেন হৃতিক। অর্থাৎ ‘কৃষ-৪’-এ তিনটি চরিত্রে হাজির হচ্ছেন তিনি। চতুর্থ কিস্তি নিয়ে আরও কিছু চমকপ্রদ খবর রয়েছে। অভিনয়ে আসার আগে বাবা রাকেশ রোশনের সঙ্গে সহকারি পরিচালক হিসাবে একাধিক সিনেমায় কাজ করেছেন হৃতিক। কৃষের চার নাম্বার ফ্র্যাঞ্চাইজি পরিচালনার দায়িত্ব এবার রাকেশ দিয়েছেন ছেলে হৃতিকের হাতে। অর্থাৎ তিন চরিত্রে অভিনয়ের পাশাপাশি ‘কৃষ-৪’ পরিচালনা করবেন হৃতিক! ইন্ডাস্ট্রিতে প্রায় ২৫ বছর কাটানোর পর এবার পূর্ণাঙ্গ পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে বলিউডে।
এবারের পর্বে ‘কোই মিল গ্যায়া’র এলিয়েন বাচ্চা ‘যাদু’ও ফিরছে। শুধু তাই নয়, শুরু থেকে শেষ পর্যন্ত অর্থাৎ ‘কোই মিল গ্যায়া’ থেকে ‘কৃষ-৩’, সব সিনেমার প্রায় সব চরিত্রকেই চার নাম্বার কিস্তিতে হাজির করছেন হৃতিক। অর্থাৎ নতুন পর্বে রেখার সঙ্গে থাকছেন প্রীতি জিনতা, প্রিয়াঙ্কা চোপড়া, বিবেক ওবেরয়। একটি চরিত্রে নোরা ফতেহিকেও দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কঙনা রানাউতকে দেখা যাবে কী সেটা অনিশ্চিত।
এ সিনেমায় মূল পরিচালকের পাশাপাশি ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবেও থাকবেন হৃতিক। একসঙ্গে এতগুলো দায়িত্ব পালন করে কতটা সাফল্য পান বলিউডের এই সুপারস্টার, সেটাই এখন দেখার বিষয়। চলতি বছরের তৃতীয় ভাগে এ সিনেমার শুটিং শুরু হবে বলে জানা গেছে। মুক্তি পাবে ২০২৬ সালে। এদিকে কাজের সূত্রে হৃতিক বর্তমানে ‘ওয়ার-২’ সিনেমা নিয়ে ব্যস্ত রয়েছেন।
- মহাসড়কেই শেষ পরিবারের সব স্বপ্ন, পাশাপাশি ৪ কবর
- স্বামীরা আসলে কী চায়? সম্পর্ক ভালো রাখতে জানুন ৫ বিষয়
- বিশ্বকাপের আশা বাঁচিয়ে রাখল ইতালি
- ৩০ হাজার টন তেল নিয়ে জাহাজ পৌঁছেছে চট্টগ্রাম বন্দরে
- নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হলেন বালেন্দ্র
- ঈদের ছুটি কাটিয়ে ঢাকামুখী মানুষ, ট্রেন-বাসে স্টেশনে উপচেপড়া ভিড়
- হলিউডে হবে না অস্কার আয়োজন
- ‘ধুরন্ধর ২’-র তাণ্ডবে তছনছ সব রেকর্ড
- শিক্ষাপ্রতিষ্ঠানে ১২,৯৫১ প্রধান ও সহকারী প্রধান নিয়োগ দেওয়া হবে
- অতিরিক্ত চিন্তা ঝেড়ে ফেলার ৪ উপায়
- মেয়েকে নিয়ে ফুটবল ম্যাচ দেখলেন প্রধানমন্ত্রী
- হরমুজ দিয়ে নির্বিঘ্নে চলতে পারবে বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ
- পদ্মায় বাসডুবি: মৃতের সংখ্যা বেড়ে ২৬
- ইরানের নৌ কমান্ডার তানসিরিসহ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত
- এসকেএফ ফার্মায় চাকরি, পাবেন নানা সুবিধা
- ঈদ শেষে বাসায় ফিরে যেসব কাজ করবেন না
- সবজি চাষের আনন্দ ভাগ করলেন জয়া
- আর্চারি এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ
- এবার উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব পেলেন রাষ্ট্রপতি
- যুদ্ধবিরতিতে ইরানকে ১৫ দফা প্রস্তাব যুক্তরাষ্ট্রের
- দেশের নতুন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল
- ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস
- ঘুমাতে গেলেই কি মাথায় ঘোরে পুরোনো কথা?
- বিশ্ববাজারে তেলের দামে ধস
- সোনার দামে বড় দরপতন কেন?
- ইসরায়েলের আকাশে ক্ষেপণাস্ত্র আধিপত্যের ঘোষণা ইরানের
- ইরান যুদ্ধ চললে দেশের অর্থনীতিতে চাপ বাড়বে: অর্থমন্ত্রী
- ঈদে তেল-মশলা খেয়ে পেট খারাপ? সুস্থ হওয়ার ঘরোয়া উপায়
- বাংলাদেশের আয়ারল্যান্ড সফর স্থগিত, আসছে ভারত
- ভারত সফর বাতিল করলেন শাকিরা
- ঈদে তেল-মশলা খেয়ে পেট খারাপ? সুস্থ হওয়ার ঘরোয়া উপায়
- ইরান যুদ্ধ ‘গুটিয়ে আনার’ কথা ভাবছে যুক্তরাষ্ট্র
- ঈদের দিন বিয়ের খবর জানালেন অভিনেত্রী নীলাঞ্জনা নীলা
- ইরান যুদ্ধ চললে দেশের অর্থনীতিতে চাপ বাড়বে: অর্থমন্ত্রী
- ধুরন্ধর ২: রণবীরের অভিনয়ের চেয়ে মোদীর ভাষণে বেশি হাততালি
- ছবিতে বিশ্বজুড়ে ঈদুল ফিতর উদযাপন
- ঈদের দিন সারাদেশে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
- ৩৫ বছর পর জাতীয় ঈদগাহের নামাজে প্রধানমন্ত্রী
- সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর
- ঈদের প্রধান জামাতে অংশগ্রহণ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
- চোখের জলে গুনাহ মাফ চেয়ে বিশ্ব সম্প্রদায়ের কল্যাণ কামনা
- কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১২: তদন্তে ৩ কমিটি, বরখাস্ত ২
- ইসরায়েলের আকাশে ক্ষেপণাস্ত্র আধিপত্যের ঘোষণা ইরানের
- বিশ্ববাজারে তেলের দামে ধস
- বাংলাদেশের আয়ারল্যান্ড সফর স্থগিত, আসছে ভারত
- ভক্তদের ঈদ শুভেচ্ছা সাকিব-তাসকিনদের
- প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
- ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস
- মধ্যপ্রাচ্যে যুদ্ধে এখন পর্যন্ত ৫ বাংলাদেশি নিহত: প্রতিমন্ত্রী
- যুদ্ধবিরতিতে ইরানকে ১৫ দফা প্রস্তাব যুক্তরাষ্ট্রের
















