গৌরীকে পটাতে যে গান গেয়েছিলেন শাহরুখ
লাইফ টিভি 24
প্রকাশিত: ০৫:০৯ ৯ অক্টোবর ২০২৪
৪০ বছর আগে আজকের ‘বলিউডের বাদশাহ’ শাহরুখ খান ১৮ বছরের তরুণ। প্রেমে পড়লেন গৌরী সাব্বারের। এ ঘটনার সাত বছর পর ১৯৯১ সাল থেকেই তিনি গৌরী খান, শাহরুখ খানের স্ত্রী। আজ তার জন্মদিন। ৫৫-এ পা রাখলেন তিনি। প্রযোজক ও ইন্টেরিয়র ডিজাইনার হিসেবে তার খ্যাতি রয়েছে।
বলিউডের হাইপ্রোফাইল তারকাদের ঘর আর অফিসকে নিজস্ব ভাবনায় সাজিয়ে তোলেন গৌরী খান। সেই সঙ্গে শাহরুখের রেড চিলিজ এন্টারটেইনমেন্টের সঙ্গেও যুক্ত রয়েছেন গৌরী। জন্মদিনে শাহরুখের দেয়া তথ্যে তাদের প্রেমকাহিনির একাংশ।
এক ভিডিও সাক্ষাৎকারে শাহরুখ খান জানিয়েছিলেন, ১৯৮৪ সালে ঘটনা ঘটল। তুমুল প্রেমে পড়লাম গৌরী নামের এক মেয়ের। ওর বাড়ি ছিল পঞ্চশিলে আর আমার হুজ খাসে। আর সেই সময় অন্য যেকোনো তরুণ যা করত, আমিও বোকার মতো তা–ই করলাম । পার্কে, রেস্টুরেন্টে প্রেমিকাকে পটাতে গাইলাম, ‘গৌরী তেরা গাঁও বারা প্যায়ারা...’।
ওই ভিডিওতে মজা করে শাহরুখ আরো বললেন, আমার গান শুনেও গৌরী আমাকে ছেড়ে যায়নি। ও মুখের ওপর বলেছিল, ফালতু! ওর নাকি খুবই সস্তা লেগেছিল আমার গান। ভাগ্যিস আমাকে না।’ এভাবেই নিজের প্রেমের সময়ের কথা বলেছিলেন শাহরুখ।
এই সাক্ষাৎকারও বহু পুরোনো। ১৯৯০–এর দশকের। বেশ কিছুদিন আগে ভাইরাল হয়েছে এই ভিডিও। সে ভিডিওর সূত্রে ভক্তরা পেছনে ফিরে তাকিয়ে দেখছেন পুরোনো শাহরুখকে। তাই হঠাৎ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ঘুরে বেড়াচ্ছে এই ভিডিও।
শাহরুখ খান আর গৌরী খানের প্রথম দেখা ১৯৮৪ সালে। দিল্লির পঞ্চশিলা ক্লাবে। তখন শাহরুখের বয়স ছিল ১৮ আর গৌরীর ১৪ বছর। শাহরুখ খান এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘লাভ অ্যাট ফার্স্ট সাইট’ বাগধারাটি সত্যি। সেই প্রথম দেখাতেই গৌরীর প্রেমে পড়েছিলেন শাহরুখ। শাহরুখ যখন কেবলই একজন সাধারণ শাহরুখ, সেই সময় থেকে আজকের বলিউডের অন্যতম প্রভাবশালী নায়ক হওয়া পর্যন্ত তার হাত শক্ত করে ধরে ছিলেন যে গৌরী খান।
দেখতে দেখতে শাহরুখ খান ও গৌরী দম্পতি বহু বসন্ত পার করলেন এক ছাদের নিচে। কত ছবি ব্লকবাস্টার হিট করল, ফ্লপ করল। দেখতে দেখতে বড় হয়ে গেল আরিয়ান, সুহানা, আব্রাহাম। এই বেলা যেন হুঁশ ফিরেছে শাহরুখের।
এক সাক্ষাৎকারে বলেছেন, জীবন কাটিয়ে দিলাম শুটিংয়ের সেটে। আমার ক্যারিয়ার আমার স্ত্রী আর সন্তানদের আত্মত্যাগে গড়া। বাচ্চারা কীভাবে বড় হয়ে গেল, টেরই পেলাম না। হঠাৎ একদিন দেখলাম, ওরা বড় হয়ে গেছে। ওদের শৈশবে আমি নেই। আমি জানি না কীভাবে হাঁটা শিখল ওরা। তাই এবার আমি চাই স্ত্রী তার স্বামীর সঙ্গে সময় কাটাক, সন্তানেরা ফিরে পাক বাবাকে।
আট বছর প্রেম করার পর ১৯৯১ সালের ২৬ আগস্ট শাহরুখ খানের সঙ্গে বিবাহিত জীবন শুরু করেন গৌরী। বলিউডের ‘পাওয়ার কাপল’ শাহরুখ খান ও গৌরী খানের দীর্ঘ বিবাহিত জীবনের মজবুত বন্ধনের প্রশংসা করেন ভক্তরা। কিন্তু এমনও শোনা যায়, শাহরুখ-গৌরীর মাঝখানে ঢুকে পড়েছিলেন তৃতীয় ব্যক্তি। বলিউডপাড়ায় একটা সময় জোর গুঞ্জন ছিল, প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে শাহরুখের একটা সম্পর্ক গড়ে উঠেছে। যার প্রভাব পড়েছিল খান দম্পতির বিবাহিত জীবনে। এমনও শোনা যায়, শাহরুখ খানের বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে ডিভোর্সের সিদ্ধান্তও নিয়ে ফেলেছিলেন গৌরী। যদিও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়েছিল।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য











