জোভানের অভিযোগের জবাব দিলেন ফারিণ
লাইফ টিভি 24
প্রকাশিত: ১২:৪৫ ৩ সেপ্টেম্বর ২০২৩
বর্তমান বিশ্বায়নের যুগে বিশ্বজুড়ে ওটিটির জোয়ার বইছে। কোভিডের সময় থেকেই এই মাধ্যমটির পালে হাওয়া লাগে বেশ জোরেশোরে। যার প্রভাব পড়েছে দেশের ছোট পর্দার নির্মাণে। বাজেট ও কাজের স্বাধীনতার কারণে ছোট পর্দার অনেকেই এখন ঝুঁকছেন ওটিটির দিকে। সাম্প্রতিক সময়ে ওয়েবের কাজ নিয়ে ভীষণ ব্যস্ত সময় পার করছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ।
বিয়ের পর হানিমুন সেরেই অস্ট্রেলিয়াতে উড়াল দিয়েছেন এ অভিনেত্রী। সেখানে শুটিং করছেন শিহাব শাহীন পরিচালিত ‘কাছের মানুষ দূরে থুইয়া’ সিনেমার। এতে তার বিপরীতে অভিনয় করছেন গায়ক ও অভিনেতা প্রীতম হাসান। সম্প্রতি ফারিণের বিরুদ্ধে ওটিটির কারণে নাটককে অবজ্ঞা করার অভিযোগ তোলেন নাটকের জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান।
নাম উল্লেখ না করে তিনি বলেন, “কিছুদিন আগে ‘জানেমান তুই আমার’ নামে একটা নাটক প্রচার হয়েছে। কিন্তু নাটক বলে এটা নিয়ে আমার যিনি সহশিল্পী তিনি কোনো প্রচারণাই করছেন না। দিতে হবে এজন্য হয়তো নাটকটা একবার শেয়ার করেছেন। আর কোনো পোস্ট নেই এটা নিয়ে। অথচ ওটিটির কাজ নিয়ে তিনি কিছুক্ষণ পরপর পোস্ট দিচ্ছেন, সেটা নিজের কাজ না হলেও। এটা কোন ধরনের কাজ হলো! এখন ওটিটির কাজ করেন বলে নাটককে অবজ্ঞা করেন। আমাকে প্রযোজক, পরিচালক ফোন দিয়ে জিজ্ঞেস করেন, কিন্তু এখানে আমি কী করতে পারি! এই বিষয়গুলো মোটেও ভালো নয়।”
জোভানের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে এবার মুখ খুলেছেন তাসনিয়া ফারিণ। তিনি বলেন, ‘এখানে আসলে বলার কিছু নেই। জোভান ভাইয়ের সঙ্গে তো অনেক কাজ হয়েছে আমার। তিনি সত্যিকার অর্থেই চমৎকার সহশিল্পী এবং আমি তাকে সম্মান করি। এই নিউজ প্রকাশের দুদিন আগেও তিনি আমাকে মেসেজ দিয়েছিলেন, সিডনিতে আমি একটি কনসার্ট উপভোগ করেছিলাম, ওটা প্রসঙ্গে জানতে। তার সঙ্গে আমার বন্ধুত্বপূর্ণ আলাপ হয়েছে। তো যখন এই নিউজে তার বক্তব্য দেখলাম, আমি বিস্মিত হয়েছি!’
যে নাটক নিয়ে এত কথা, সে নাটকের কেউই ফারিণের সঙ্গে যোগাযোগ করেননি। এ অভিনেত্রীর কথায়, ‘তিনি (জোভান) কিংবা নির্মাতা কেউই আমার সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেননি। যদি কোনো বিষয়ে সংশয় থাকে, তিনি তো আমাকে জিজ্ঞেস করতে পারতেন। আর আমি তো ১৫ দিন ধরে দেশে নেই। যেহেতু আমরা একই ইন্ডাস্ট্রিতে কাজ করি, আমি আশা করি একে-অন্যের প্রতি আরেকটু শ্রদ্ধাশীল হব। এবং হ্যাঁ, এটা দেখে আমি অনেক কষ্ট পেয়েছি। কিছু বলার থাকলে সরাসরি আমার সঙ্গে শেয়ার করা যেত।’
তবে ওটিটিতে ব্যস্ত হলেও নাটকের ব্যাপারে একদমই উদাসীন নন ফারিণ। ভালো কাজের প্রস্তাব পেলে সব মাধ্যমেই কাজ করার ইচ্ছে আছে তার। দেশে ফিরে তাসনিয়া ফারিণ কাজ শুরু করবেন মিজানুর রহমান আরিয়ানের ‘পুনর্মিলন’ ওয়েব ফিল্মের। এছাড়া হাতে রয়েছে শিহাব শাহীনের ‘বাবা, সামওয়ান ফলোয়িং মি’ সিনেমার কাজ। এতে ফারিণের বাবার চরিত্রে অভিনয় করবেন আফজাল হোসেন। কথা চলছে আরেকটি সিনেমার ব্যাপারেও। সব মিলিয়ে আপাতত ওটিটিতেই ব্যস্ত ফারিণ।
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- পরোক্ষ ধূমপানে বিশ্বজুড়ে ১৭ লাখ মানুষের মৃত্যু
- চিনির বদলে কি গুড় খাওয়া ভালো
- এদের কাছে বাচ্চার কান্নাও কিছু না, বাঁধন ইস্যুতে পরীমনি
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ
- হাসিনাকে ধরে আনব, তার জন্য ফাঁসি অপেক্ষা করছে: তথ্য উপদেষ্টা
- কাঁচকলার কত গুণ?
- ‘তিন নম্বর জন ডান’, পরীমনির কোলে থাকা শিশু নিয়ে জল্পনা তুঙ্গে
- গোলরক্ষক হয়েও জোড়া গোল, কোমানের ছেলের ইতিহাস
- স্থানীয় নির্বাচনের আচরণবিধি জারি: কী করা যাবে, কী করতে মানা
- সংঘাতের রাজনীতি দেখতে চাই না: রাষ্ট্রপতি
- আগস্টে সড়কে ঝরেছে ৪৮১ প্রাণ, আহত ৬৬৪
- নেপালে যেভাবে ৯০০ শিক্ষার্থীর প্রাণ বাঁচালেন স্কুলের প্রধানশিক্ষক
- হাইকোর্টে বিদিশা সিদ্দিকের জামিন
- সকালের খাবার কোন সময়ে খাওয়া ভালো
- রাজস্ব হারাচ্ছে সোনামসজিদ, ব্যবসায়ীরা ঝুঁকছে অন্য বন্দরে
- সালমান শাহ’র মৃত্যুর ৩০ বছর: এখনো খোলেনি রহস্য জট
- ফিক্সিংয়ের শঙ্কা: পাকিস্তান ক্রিকেটারদের ফোন জব্দ
- চীন থেকে যুদ্ধবিমান কিনলে বাংলাদেশের সুবিধা-অসুবিধা কী?
- ডায়াবেটিস কি পুরুষ-মহিলার শরীরে একইভাবে প্রভাব ফেলে?
- বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
- ‘শুধু গান গেয়ে পরিচয়’ সাবিনা ইয়াসমিনের
- মেসিহীন আর্জেন্টিনার অধ্যায় শুরু হচ্ছে
- ‘বাংলাদেশি ইলিশ’ নামে ভারতে চড়া দামে বিকোচ্ছে অন্য মাছ
- এলাচের এত গুণ?
- বাংলা চলচ্চিত্রের চিরন্তন মহানায়ক উত্তম কুমার: অপূর্ব
- তামিমকে ছাড়িয়ে রেকর্ড ৩৫০ রান হৃদয়ের, ম্যাচ ড্র
- নেপাল থেকে বাংলাদেশে পুরোপুরি বিদ্যুৎ সরবরাহ বন্ধ
- শাপলা চত্বরে হত্যাযজ্ঞ: হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ
- ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় হতে পারে আগামী সপ্তাহে: চিফ প্রসিকিউটর
- মন ভালো রাখতে খাবেন যেসব খাবার
- সেগুন, মেহগনি নাকি গামারি: আসবাবের জন্য কোন কাঠ সেরা
- এলাচের এত গুণ?
- ‘শুধু গান গেয়ে পরিচয়’ সাবিনা ইয়াসমিনের
- আমরা সমান, কেউ ছোট বা বড় নয়: ভারতের হাইকমিশনার
- দলবদলে নতুন রেকর্ড, কোন লিগ কত খরচ করল
- শাপলা চত্বরে হত্যাযজ্ঞ: হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ
- নেপাল থেকে বাংলাদেশে পুরোপুরি বিদ্যুৎ সরবরাহ বন্ধ
- অবসরে মেসি: আর্জেন্টিনার জার্সিতে ২১ বছরের রেকর্ড ও অর্জন
- সমালোচনায় মুখ খুললেন পপি
- বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
- জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের নামে মামলার আবেদন, তদন্তে সিআইডি
- স্থানীয় নির্বাচন: ৭ সেপ্টেম্বর পর্যন্ত ভোটার স্থানান্তরের সুযোগ
- তামিমকে ছাড়িয়ে রেকর্ড ৩৫০ রান হৃদয়ের, ম্যাচ ড্র
- নেপাল-তিব্বতে বন্যায় নিহত ১০০০ ছাড়ালো
- আগস্টে সড়কে ঝরেছে ৪৮১ প্রাণ, আহত ৬৬৪
- ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় হতে পারে আগামী সপ্তাহে: চিফ প্রসিকিউটর
- নেপালে যেভাবে ৯০০ শিক্ষার্থীর প্রাণ বাঁচালেন স্কুলের প্রধানশিক্ষক
- ডায়াবেটিস কি পুরুষ-মহিলার শরীরে একইভাবে প্রভাব ফেলে?
- বাংলা চলচ্চিত্রের চিরন্তন মহানায়ক উত্তম কুমার: অপূর্ব
















