ঢাকার রুদ্ধশ্বাস জয়
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:০৬ ১১ জানুয়ারি ২০১৯
জয়ের জন্য শেষ উইকেট নিয়ে শেষ বল পর্যন্ত লড়াই করে গেল রংপুর রাইডার্স। সাকিব আল হাসানের দলকে জয়ের জন্য অপেক্ষা করতে হলো শেষ বলটি পর্যন্ত। এই ম্যাচ অনেকদিন মনে থাকবে ক্রিকেটপ্রেমীদের। রুদ্ধশ্বাস এই ম্যাচে শেষ পর্যন্ত ২ রানে অসাধারণ জয় তুলে জয়ের ধারা অব্যাহত রাখল ঢাকা ডায়নামাইটস।
বড় টার্গেটে ব্যাটিংয়ে নেমে রংপুর রাইডার্স শুরুতে ধাক্কা খায় । শুভাগত হোমের বলে একবার রিভিউ নিয়ে বেঁচে গেলেও আন্দ্রে রাসেল এবং কায়রন পোলার্ডের অবিশ্বাস্য ক্যাচে পরিণত হত 'দানব' ক্রিস গেইল। নিশ্চিত ছক্কা হতে যাওয়া বলটিকে বাজপাখির মতো উড়াল দিয়ে পোলার্ডের হাতে পাঠিয়ে দেন রাসেল। তাদের যুগ্ম ক্যাচে ৯ রানে প্যাভিলিয়নে ফিরেন গেইল। ৬ রানের ব্যবধানে আরেক ওপেনার মেহেদী মারুফ (১০) ফিরলে চাপে পড়ে রংপুর। দলকে এই বিপদ থেকে উদ্ধার করেন রাইলি রুশো এবং মোহাম্মদ মিঠুন।
২৯ বলে ফিফটি তুলে নেন রুশো। তার বিধ্বংসী ব্যাটে এগিয়ে যেতে থাকে রংপুর রাইডার্স। রুশোকে যোগ্য সঙ্গ দিয়ে যান মোহাম্মদ মিঠুন। ৪৪ বলে ৮ চার এবং ৪ ছক্কায় ৮৩ রান করা রুশোকে আল ইসলাম আউট করলে ভাঙে ১২১ রানের অসাধারণ জুটি। রংপুর যখন জয়ের অনেকটাই কাছে; তখনই ছন্দপতন! হ্যাটট্রিক করে বসেন আল ইসলাম। পরপর তিন বলে তার শিকার হন মোহাম্মদ মিঠুন (৩৫ বলে ৪৯), অধিনায়ক মাশরাফি (০) এবং ফরহাদ রেজা (০)। এটা চলতি বিপিএলের প্রথম হ্যাটট্রিক।
এই ধাক্কায় বিপদে পড়ে যায় রংপুর রাইডার্স। সুনিল নারাইনকে ছক্কা মারতে গিয়ে আন্দ্রে রাসেলের হাতে ধরা পড়েন সোহাগ গাজী (০)। নারাইনকে একটি ছক্কা মেরে বোল্ড হয়ে যান ৮ বলে ১৩ রান করা বেনি হাওয়েল। শেষ হয়ে যায় রংপুরের আশা। পরপর দুটি চার মেরে ম্যাচ আবারও জমিয়ে তুলেন শফিউল। শেষ বলে প্রয়োজন ছিল ৪ রান। কিন্তু আল ইসলামের শেষ বলে শফিউল সেই হিসাব মেলাতে পারেননি। ঢাকা ডায়নামাইটস জয় পায় ২ রানে।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৮৩ রান তোলে ঢাকা ডায়নামাইটস। যদিও শুরুতে দুই ওপেনারকে হারিয়ে বিপদে পড়েছিল তারা। দলীয় ৯ রানে দুর্দান্ত ফর্মে থাকা হজরতুল্লাহ জাজাইকে (১) বোল্ড করে দেন সোহাগ গাজী। ১০ রানের ব্যবধানে দুই বাউন্ডারি দিয়ে রানের খাতা খোলা অপর ওপেনার সুনিল নারাইনকে রবি বোপারার ক্যাচে পরিণত করেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















