তামিম-সাকিব ইস্যুতে মুখ খুললেন মিশা সওদাগর
লাইফ টিভি 24
প্রকাশিত: ০০:১৫ ২৯ সেপ্টেম্বর ২০২৩
তামিম ইকবালকে না নিয়েই বিশ্বকাপে স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গুরুত্বপূর্ণ সদস্য ও খেলোয়াড় হওয়ার পরও দলে রাখা হয়নি তামিমকে। কিন্তু তাকে ছাড়া এ বিশ্বকাপ স্কোয়াড কিছুতেই মেনে নিতে পারছেন না দেশের ক্রিকেটপ্রেমীরা।
বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে এক ভিডিও বার্তায় নিজের অবস্থান তুলে ধরেন তামিম। যেখানে তিনি জানান, মিডল অর্ডারে খেলার প্রস্তাব দেয়ার কারণেই বিশ্বকাপে খেলতে চাননি তিনি। এছাড়া কিছু অভিযোগ আনেন এই তারকা খেলোয়াড়।
এরপর তামিমের মন্তব্যকে ছেলেমানুষি উল্লেখ করেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব। দেশের একটি টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, রোহিত শর্মা ৭ থেকে ওপেনিংয়ে এসে ১০ হাজার রান করে ফেলছে। তো আপনি ওপেনিং থেকে তিনে বা চারে খেললে সমস্যা কী? এটা আসলে বাচ্চা মানুষি। যে আমার ব্যাট, আমিই খেলব।
তারপর থেকেই সোশ্যাল মিডিয়াসহ নানা মাধ্যমে ক্ষোভ ও মতামত প্রকাশ করছেন ক্রিকেটপ্রেমীরা। মত প্রকাশের তালিকায় রয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় খল-অভিনেতা মিশা সওদাগর। যদিও তিনি কারও পক্ষ নেননি। তবে তিনি প্রশ্ন রেখেছেন―এমন কেউ কি নেই যিনি সাকিব-তামিমকে মিলিয়ে দেবেন।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) ফেসবুক ভেরিফায়েড প্রোফাইলে এক স্ট্যাটাসে এ অভিনেতা লেখেন, ‘আমাদের এমন কেউ কি নেই যে এই দুইজনকে একত্র করে এক টেবিলে বসিয়ে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে দেবে?’
কারণ হিসেবে এ তারকা লেখেন, ‘একটা কথা তো আমরা সবাই জানি, যত বাড়বে বিভক্তি ততই কমবে শক্তি। আমাদের সবচাইতে সম্মান করা বিষয়টা হচ্ছে আমাদের দেশ , আমাদের পতাকা, এখানে তামিম-সাকিব আর টিম ম্যানেজমেন্ট বড় না, সবার ওপরে দেশ, জন্মভুমি, নেতৃত্ব। আর ভালোবাসা ও সেক্রিফাইস থাকলে সবই সম্ভব। উদাহরণ আমাদের ১৯৭১ সালের বিজয়।’
প্রিয় তারকা মিশা সওদাগরের সঙ্গে অনেকে সহমত পোষণ করেছেন। যা তার মন্তব্যের ঘরে চোখ রাখলেই স্পষ্ট। সেখানে সবাই সাকিব-তামিমকে ফের একসঙ্গে দেখার আহ্বান জানিয়েছেন।
এদিকে মিশা সওদাগর ছাড়াও বিনোদন ইন্ডাস্ট্রির আরও অনেক তারকা তামিম ইস্যুতে কথা বলেছেন সোশ্যাল মিডিয়ায়। নব্বই দশকের জনপ্রিয় নায়ক ওমর সানীও কথা বলেছেন।
তিনি লিখেছিলেন, ‘আপনারা যারা নির্বাচক, আপনাদের খেলা আমি দেখেছি। স্টেডিয়ামে বসে বলুন আর টিভির পর্দায় বলুন। ভীষণ পুরুষত্ব ফুটে উঠতো। আজকে এমন কী হলো, কাপুরুষের মতো ঘোষণা করতে হবে তামিম ইকবাল বাংলাদেশ দলেই নেই! মানলাম একজন সুপারস্টারের কথায় এই সিদ্ধান্ত নিয়েছেন, আপনাদের জায়গায় যদি আমার মতো রাষ্ট্রের প্রজা থাকতো তাহলে বলতাম, আমি পদত্যাগ করলাম। সরি একজন খেলোয়াড় তামিম ইকবাল।’
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য











