তাসনিয়া ফারিণের স্বামী সম্পর্কে যা জানা গেলো
লাইফ টিভি 24
প্রকাশিত: ০০:৪৩ ১৬ আগস্ট ২০২৩
কলেজ জীবনের প্রেমিককে বিয়ে করেছেন বলে জানিয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। দীর্ঘ আট বছর প্রেমের পর সম্পর্ককে পাকাপোক্ত করে নিয়েছেন। তার স্বামীর নাম শেখ রেজওয়ান। গত ১১ আগস্ট দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় তাদের।
সোমবার (১৪ আগস্ট) বিয়ের খবর জানালেও স্বামীকে অনেকটা আড়ালে রাখেন তাসনিয়া ফারিণ। স্বামীর আংশিক চেহারার একটি ছবি পোস্ট করেন। ফলে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের মাঝে তার স্বামী সম্পর্কে কৌতূহল দেখা যায়। যদিও পরবর্তীতে সোশ্যালে তার স্বামীর ছবি ছড়িয়ে পড়ে। আর অভিনেত্রী স্বামীর সঙ্গে নিজের ছবি পোস্ট করেছেন।
তাসনিয়া ফারিণ বিয়ের খবর জানালেও চেহারার মতোই আড়ালে রাখেন স্বামীর পরিচয়। প্রথমে অবশ্য বিয়ের কথা নিশ্চিত করে জানান, তার স্বামীর নাম শেখ রেজওয়ান। তিনি বিদেশে কর্মরত। তাদের মধ্যে আট বছরের প্রেমের সম্পর্ক ছিল।
এদিকে নেটিজেনদের প্রশ্ন—কে এই শেখ রেজওয়ান? কী তার পরিচয়, তিনি কী করেন? সোশ্যালে যখন এমন নানা প্রশ্ন, সেই সময় তাসনিয়া ফারিণের স্বামী সম্পর্কে জানা গেল। মঙ্গলবার একটি সংবাদমাধ্যম অভিনেত্রীর ঘনিষ্ঠজনদের সঙ্গে কথা বলে জানায়, তাসনিয়া ফারিণের স্বামীর পুরো নাম শেখ রেজওয়ান রাফিদ আহমেদ।
তিনি রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক করেছেন। মাঝে দুয়েক বছর ঢাকায় একটি প্রযুক্তি প্রতিষ্ঠানে সফটওয়ার প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। তবে বর্তমানে যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যায়ে ডেটা সায়েন্সে স্নাতকোত্তর পড়ছেন শেখ রেজওয়ান।
অভিনেত্রী তার প্রেমিককে খুব একটা প্রকাশ্যে না আনলেও আট বছর আগে সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছিলেন। ২০১৫ সালের ২৯ ডিসেম্বর শেখ রেজওয়ানের সঙ্গে নিজের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে ক্যাপশনে লিখেছিলেন, ‘সুড়ঙ্গের শেষ প্রান্তে তুমিই আলো। তুমি সেই ঢেউ যা আছড়ে পড়ে আমার তীরে। তুমি সেই বই যা বারবার পড়তে পারি আমি। তুমি আমার গল্পের শেষ, তুমিই আমার সবকিছু।’ এই একই ক্যাপশন মঙ্গলবার (১৫ আগস্ট) ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতেও দিয়েছেন তিনি।
প্রসঙ্গত, ২০১৭ সালে ‘আমরা আবার ফিরব কবে’ নামের একটি নাটকের মাধ্যমে অভিনয়ে ডেবিউ হয় তাসনিয়া ফারিণের। এরপর টিভি নাটক, ওয়েব ফিল্ম ও ওয়েব সিরিজে দেখা গেছে তাকে। পাশাপাশি ওপার বাংলার ‘আরো এক পৃথিবী’ সিনেমায়ও দেখা গেছে এ অভিনেত্রীকে।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য











