দেশে ফিরলেন সাকিব
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:৩৮ ৬ নভেম্বর ২০২০
যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। গতকাল (৫ নভেম্বর, বুধবার) দিবাগত রাত ২টায় কাতার এয়ারলাইন্সে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন তিনি।
আগামী ২৩ নভেম্বর থেকে শুরু হওয়ার কথা রয়েছে বঙ্গবন্ধু টি-টুয়েন্টি টুর্নামেন্ট। এ দিয়েই মাঠে ফিরবেন সাকিব। এর আগে ফিটনেস পরীক্ষা দিতে হবে তাকে। আগামী ৯ নভেম্বর তার ফিটনেস পরীক্ষা দেয়ার সূচি রয়েছে। তিনি ছাড়া আরও ১১২ জন ক্রিকেটারকেও ফিটনেস পরীক্ষা দিতে হবে।
দেশে ফিরে সাংবাদিকদের সাকিব বলেন, আপনাদের দেখে ভালো লাগছে, সবাই এখানে। এবার যখন দেশে এসেছি, একটা স্বস্তি নিয়ে এসেছি। এর আগে যখন এসেছি, তখন তো স্বস্তিতে ছিলাম না। কিন্তু এখন সেই জায়গা থেকে অনেক মুক্ত। এখন আমার দায়িত্ব হচ্ছে, সবার এই ভালোবাসা, দোয়া ও সমর্থনের প্রতিদান দেয়া।
তিনি বলেন, সবাইকে ধন্যবাদ, সমর্থন দেয়ার জন্য। আমি চেষ্টা করব যেন এই সমর্থন-ভালোবাসার প্রতিদান দিতে পারি। চেষ্টা থাকবে আরও বেশি উন্নতি করার এবং নিজের সেরা পারফরম্যান্সকে যেন প্রদর্শন করতে পারি।
ম্যাচ ফিক্সিংয়ের জন্য জুয়াড়ির প্রস্তাব গোপন করায় এক বছরের জন্য সবধরনের ক্রিকেটে নিষিদ্ধ ছিলেন সাকিব। গত ২৯ অক্টোবর তার নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়। তাই এখন আবারও ক্রিকেটে ফিরতে প্রস্তুত তিনি। এক বছর ক্রিকেট থেকে দূরে থাকাটা তার পক্ষে সহজ ছিল না। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে এসব কথা বলেছেন দেশসেরা ক্রিকেটার।
সমর্থক ও সাংবাদিকদের কাছ থেকে বিভিন্ন প্রশ্ন নিয়েছেন সাকিব। তিনি বলেন, আমি যে ধরনের নিষেধাজ্ঞা পেয়েছি, সেজন্য দুঃখিত ও অনুতপ্ত। আমি আমার জীবন থেকে অনেক বড় শিক্ষা নিয়েছি। আমার এমন ভুল করা উচিত হয়নি। তাই আমি সবাইকে অনুরোধ করব এ ধরনের ভুল যেন কোনও খেলোয়াড় না করে। যখনই কেউ এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হবে, যখনই কারও সঙ্গে জুয়াড়িরা যোগাযোগ করবে, তার উচিত হবে এটি আইসিসির কাছে রিপোর্ট করা।
নিষেধাজ্ঞায় অবিশ্বাস সৃষ্টি হয়েছে কি-না, এমন প্রশ্নও শুনতে হয়েছে সাকিবকে। এ ব্যাপারে তিনি বলেন, এটি খুবই কঠিন প্রশ্ন। আসলে কার মনে কি আছে, তা বলাও কঠিন। সন্দেহ জাগতে পারে, অবিশ্বাস দেখা যেতে পারে, আমি কখনই তা অস্বীকার করতে পারি না। তবে সবার সঙ্গেই আমার নিয়মিত যোগাযোগ ছিল, সেখানে যা কথা হয়েছিল, তাতে আমি তা অনুভব করি না। আমি আশা করি, এই জায়গা কোনও সমস্যা হবে না।
আগের মতো সবার বিশ্বাস নিয়ে মাঠে নামতে সক্ষম হবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন সাকিব। তিনি জানান, আমি বিশ্বাস করি, তারা আমাকে আগে যেভাবে বিশ্বাস করত, এখনো সেভাবেই করবে। তবে অবিশ্বাস করতেই পারে, এটা আসলে অস্বাভাবিক কিছু না। মনের মধ্যে এমন সন্দেহ জাগতেই পারে এবং সেটা নিয়ে আসলে আফসোসের কিছু নেই। তবে আমি মনে করি, তারা আমার প্রতি একই বিশ্বাস রাখবে।
তবে সাকিবের উপর যে সতীর্থরা আস্থা হারাননি ইতোমধ্যেই সেই প্রমাণ মিলেছে, যেদিন তার নিষেধাজ্ঞা উঠে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিবকে স্বাগত জানিয়ে বিভিন্ন ধরনের পোস্ট করেন মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম এবং অন্যান্য খেলোয়াররা। তাকে ড্রেসিংরুমে ফিরে পেতে তাদের অপেক্ষা তর সইছে না।
এর আগে গত অক্টোবরে শ্রীলংকা সিরিজ সামনে রেখে গত ২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছিলেন সাকিব। ওই সময় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) মোহাম্মদ সালাউদ্দিন এবং নাজমুল আবেদিন ফাহিমের অধীনে চার সপ্তাহের অনুশীলন ক্যাম্প সম্পন্ন করেন তিনি। অনুশীলন পর্বটি একেবারে রুদ্ধদার অবস্থায় হয়েছিল। তবে সফরটি না হওয়ায় আবার মার্কিন মুলুকে ফিরে যান সাকিব।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত ফিটনেস সেশনে যোগ দেয়ার মাধ্যমে মাঠে ফিরবেন সাকিব। ফিটনেস ঠিক থাকলে, নভেম্বরের শেষে বঙ্গবন্ধু টি-টুয়েন্টি ক্রিকেটে খেলবেন তিনি।
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















