দেড় পাতার একটি সুইসাইড নোট কুশল পাঞ্জাবির
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৬:৪৬ ৩ জানুয়ারি ২০২০
সুইসাইড’ নোটসহ মুম্বাইয়ের নিজ বাসা থেকে বলিউড অভিনেতা কুশল পাঞ্জাবির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বলিউডের জনপ্রিয় এ অভিনেতার মৃত্যুতে হতবাক শোবিজের অনেক তারকাই। মৃত্যুর আগে ইংরেজিতে দেড় পাতার একটি সুইসাইড নোট লিখেছেন কুশল পাঞ্জাবি। এ নোট যে নিজেই লিখেছেন তা মুম্বাই পুলিশের তদন্তকারী কর্মকর্তারা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছেন।
‘হিন্দুস্তান টাইমস’-এর প্রতিবেদনে পুলিশের বরাত দিয়ে জানানো হয়েছে, সুইসাইড নোটে কুশল পাঞ্জাবি তার মৃত্যুর জন্য কাউকে দায়ী করেননি। সেখানে নিজের সম্পত্তির কে কতটা পাবেন, তা বলে দিয়ে গেছেন। সুইসাইড নোট অনুযায়ী কুশল পাঞ্জাবি সম্পত্তির ৫০ শতাংশ সমানভাবে বোন আর তার মা-বাবাকে ভাগ করে দেন। বাকি ৫০ শতাংশ তার সন্তান কিয়ানকে দিয়ে গেছেন। কিন্তু স্ত্রী অড্রে ডলহিনকে কিছুই দেননি।
মুম্বাই পুলিশের তদন্তকারী কর্মকর্তারা জানতে পেরেছেন, ২০১৫ সালের নভেম্বর মাসে ফ্রান্সের নাগরিক অড্রে ডলহিনের সঙ্গে প্রেমের বিয়ে হয় কুশল পাঞ্জাবির। বিয়ের এক বছর পর বাবা-মা হন কুশল পাঞ্জাবি ও অড্রে ডলহিন। তাদের একমাত্র ছেলে কিয়ান। কিন্তু কিছুদিন পরই তাদের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। বাধ্য হয়ে ৩ বছরের ছেলেকে নিয়ে চীনে চলে যান অড্রে ডলহিন। চীনের সাংহাইয়ে একটি বহুজাতিক প্রতিষ্ঠানে এখন তিনি চাকরি করছেন।
বন্ধু আর পরিবারের সদস্যদের মতে, স্ত্রী অড্রে ডলহিনের সঙ্গে দূরত্ব, সম্পর্কের অবনতি, বারবার অড্রে ডলহিনের কাছ থেকে বিবাহবিচ্ছেদের জন্য চাপ, ছেলেকে সব সময় কাছে না পাওয়া-এ সবই হয়তো কুশল পাঞ্জাবির আত্মহত্যার পেছনের অন্যতম কারণ।
মুম্বাই পুলিশের তদন্তকারী কর্মকর্তারা আরও জানতে পেরেছেন, ফ্ল্যাটে তার বিভিন্ন কাজের জন্য যাদের নিয়োগ করা হয়েছিল, মৃত্যুর আগে তাদের সব পাওনা মিটিয়ে দেন কুশল পাঞ্জাবি। এমনকি যে প্রতিষ্ঠান থেকে তার বাসার জন্য মাসের বিভিন্ন দরকারি জিনিসপত্র সরবরাহ করা হতো, তার সব বকেয়া তিনি পরিশোধ করেন।
মৃত্যুর আগে কয়েক দিন ইনস্টাগ্রামে ছেলে কিয়ানকে সঙ্গে নিয়ে কিংবা কিয়ানের ছবি দিয়ে বিভিন্ন আবেগঘন পোস্ট দেন কুশল পাঞ্জাবি। ছেলেকে তিনি খুবই ভালোবাসতেন। ছেলেকে ঘিরেই ছিল তার সবকিছু। তাই তখন কেউ ভাবতে পারেননি শিগগিরই নিজের জীবনকে শেষ করে দেয়ার মতো কঠিন সিদ্ধান্ত তিনি নিতে যাচ্ছেন।
ভারতের মুম্বাইয়ের বান্দ্রার পালি হিলের নিজ ফ্ল্যাটে গত বৃহস্পতিবার রাতে ঝুলন্ত অবস্থায় কুশল পাঞ্জাবির মরদেহ উদ্ধার করা হয়। আরও জানা গেছে, মৃত্যুর দুই দিন আগে সাংহাই গিয়ে ছেলের সঙ্গে দেখা করেন কুশল পাঞ্জাবি। সেখান থেকে ফেরার পর হয়তো তিনি আত্মহত্যার সিদ্ধান্ত নেন।
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- বাংলাদেশসহ ৬০ দেশের ওপর নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের
- যে ৬ অভ্যাসে কমে কোলেস্টেরল
- উত্তম কুমারকে নিয়ে বড় সিদ্ধান্ত শুভেন্দু সরকারের
- ১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ
- মোদি সরকারের সঙ্গে আলোচনায় বসছে ককরোচ জনতা পার্টি
- রাষ্ট্রপতি কে হচ্ছেন, সময় হলেই জানতে পারবেন: ফখরুল
- বর্ষায় ফ্রিজের তাপমাত্রা কত রাখা উচিত, কীভাবে যত্ন নেবেন?
- সালমান শাহ হত্যা: প্রতিবেদন দাখিল ৩০ আগস্ট
- পানির সংকেতে বদলে যাচ্ছে ইলিশের পথ
- ফলমাছির আক্রমণে চাঁপাইনবাবগঞ্জে আম উৎপাদনে বড় ধাক্কা
- মেসি-এমবাপ্পেসহ বিশ্বকাপের সেরা একাদশে আছেন যারা
- এমপি নজরুল প্রসঙ্গে ইসি: সংসদ থেকে চিঠি পেলে সিদ্ধান্ত
- ‘বান্ধবী’ কাণ্ডে মুখ খুললেন পূর্ণিমা
- ২০২৬ বিশ্বকাপে যত রেকর্ড
- ভিডিও ভাইরাল: এমপি নজরুলকে বহিষ্কার করল জামায়াত
- সাইলেন্ট হার্ট অ্যাটাকের ৩ সঙ্কেত, অবহেলা করলেই বিপদ
- সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন ট্রাম্পের
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ৮০০
- National Development Program Organizes Dissemination Workshop
- জিয়াউর হত্যা: মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে যে ৬ মসলা
- বিশ্বকাপের হাফটাইমে পারফর্ম, পারিশ্রমিক পাননি শাকিরা-ম্যাডোনারা!
- হজ প্যাকেজ ঘোষণা: সর্বনিম্ন ৫ লাখ সাড়ে ৫ হাজার টাকা
- বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার
- স্পেনের জয়ে উচ্ছ্বসিত শাকিব-অপু-বুবলী
- বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন
- অনিয়মিত পিরিয়ডের কারণ মানসিক চাপ? জেনে নিন বিশেষজ্ঞের মতামত
- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে ফেরাতে ভারতকে চিঠি বাংলাদেশের
- বাড়ছে তিস্তার পানি, খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট
- জিয়াউর হত্যা: মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- National Development Program Organizes Dissemination Workshop
- বাড়ছে তিস্তার পানি, খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- সাইফুজ্জামানের গুলশানের দুই ফ্ল্যাটে যা যা পেল দুদক
- মেসি-এমবাপ্পেসহ বিশ্বকাপের সেরা একাদশে আছেন যারা
- গাজর খেলে কি দৃষ্টিশক্তি বাড়ে
- অনিয়মিত পিরিয়ডের কারণ মানসিক চাপ? জেনে নিন বিশেষজ্ঞের মতামত
- বিশ্বকাপের হাফটাইমে পারফর্ম, পারিশ্রমিক পাননি শাকিরা-ম্যাডোনারা!
- জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: ফখরুল
- বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন
- বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার
- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে ফেরাতে ভারতকে চিঠি বাংলাদেশের
- স্পেনের জয়ে উচ্ছ্বসিত শাকিব-অপু-বুবলী
- হজ প্যাকেজ ঘোষণা: সর্বনিম্ন ৫ লাখ সাড়ে ৫ হাজার টাকা
- ‘বান্ধবী’ কাণ্ডে মুখ খুললেন পূর্ণিমা
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- জিয়া হত্যার আসামি মোজাফফরের বিচার কোর্ট মার্শালে
- মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুললো বিজয়ের ‘জন নায়গন’
- শ্বাসরুদ্ধকর জয়ে সিরিজ বাংলাদেশের
















