নেপালকে হারিয়ে প্রত্যাবর্তন রাঙাল বাংলাদেশ
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:২৩ ১৩ নভেম্বর ২০২০
করোনাভাইরাসের থাবায় আটজন ফুটবলারকে হারিয়েছে নেপাল। ফলে খর্বশক্তির দলে পরিণত হয়েছে তারা। ঘরের মাঠে তাদের পেয়ে উজ্জীবিত ফুটবল উপহার দিল বাংলাদেশ। অতিথিদের ২-০ গোলে হারিয়েছেন স্বাগতিকরা।
গেল মার্চ থেকে কোনো স্বীকৃত ম্যাচ খেলেনি বাংলাদেশ। এ নিয়ে দীর্ঘ ৮ মাস পর আন্তর্জাতিক ফুটবলে ফিরল তারা। দারুণ এক জয়ে প্রত্যাবর্তন রাঙালেন লাল-সবুজের প্রতিনিধিরা।
এর আগে বাংলাদেশ সবশেষ ম্যাচ খেলে বঙ্গবন্ধু গোল্ড কাপে গেল জানুয়ারিতে। তবে একই মাঠে বুরুন্ডির কাছে হেরে যায় তারা। এরপর মার্চে করোনার করাল গ্রাসে ঘরোয়া ফুটবল বন্ধ হয়ে যায়।
শুক্রবার দর্শক নিয়েই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হয় খেলা। প্রাণঘাতী ভাইরাসের কারণে গ্যালারিতে সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশনা দেয়া হয়েছিল। কিন্তু তা তোয়াক্কা করেননি দর্শকরা। তাদের বিমুখ করেননি জামাল ভুঁইয়ারাও।
ম্যাচের শুরুতেই লিড নেয় বাংলাদেশ। ১০ মিনিটেই দেশের ফুটবলপ্রেমীদের উৎসবের উপলক্ষ এনে দেন নাবীব নেওয়াজ জীবন। ডান প্রান্ত থেকে সর্পিল ক্রস দেন সাদ উদ্দিন। ডান পায়ের দুর্দান্ত ভলিতে বল জালে জড়ান তিনি।
এগিয়ে গিয়ে আত্মবিশ্বাসী ছন্দময় ফুটবল খেলে বাংলাদেশ। মুহূর্মুহু আক্রমণে নেপালকে কোণঠাসা করে ফেলে তারা। ফলে ২১ মিনিটে ব্যবধান প্রায় দ্বিগুণ হয়েই গিয়েছিল। কিন্তু মোহাম্মদ ইব্রাহিমের হেড প্রতিপক্ষের ডিফেন্ডারের গায়ে লেগে মাঠের বাইরে ঠিকানা পায়।
২৫ মিনিটে পাল্টা আক্রমণে বাংলাদেশ শিবিরে আতঙ্ক ছড়ায় নেপাল। কিন্তু অতিথিদের মিডফিল্ডার রবিশঙ্কর পাসওয়ানের শট লক্ষ্যে ছিল না। পরক্ষণে তাদের ফরোয়ার্ড নাওয়ায়ুগ শ্রেষ্ঠার শট সহজে লুফে নেন বাংলাদেশ গোলরক্ষক আনিসুর রহমান জিকো। এ ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ফুটবলে তার অভিষেক হলো।
সেই রেশ কাটতেই ফের গোলবঞ্চিত হয় বাংলাদেশ। ২৭ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে বুলেট গতির শট নেন মিডফিল্ডার মানিক মোল্লা। কিন্তু তা প্রতিহত করেন নেপালের গোলরক্ষক কিরণ কুমার লিম্বু। তার হাত ছুঁয়ে ক্রসবারে লেগে বল বাইরে আস্তানা গাঁড়ে।
ওই তোড়ে ৩৬ মিনিটে হিমালয় কন্যাদের বেকায়দায় ফেলেন সাদ-জীবন। ডান প্রান্ত থেকে ক্রস দেন সাদ। তবে তা কাজে লাগাতে পারেননি জীবন। পরক্ষণেও আক্রমণের ধারা বজায় রাখে বাংলাদেশ। তবে এই ধাপে আর গোলের দেখা পায়নি তারা। ফলে ১-০ ব্যবধান নিয়ে বিরতিতে যান স্বাগতিকরা।
হাফ টাইম থেকে ফিরে গোল পেতে মরিয়া হয়ে ওঠে নেপাল। বাংলাদেশ শিবিরে ঝটিকা অভিযান চালায় তারা। তবে সাফল্য পায়নি দলটি। কেউই আলোর মুখ দেখেনি।
ম্যাচের শেষদিকে রক্তচক্ষু ধারণ করে বাংলাদেশ। ৭৬ মিনিটে বজ্রগতির ফ্রি-কিক নেন ডিফেন্ডার তপু বর্মণ। তা নেপালি গোলকিপারের গ্লাভসও স্পর্শ করে। কিন্তু ক্রসবারে লেগে বল বাইরে চলে যায়।
৪ মিনিট পর আর থামানো যায়নি বাংলাদেশকে। স্কোরলাইন ২-০ করেন বদলি ফরোয়ার্ড মাহবুবুর রহমান সুফিল। বাম প্রান্ত দিয়ে একক প্রচেষ্টায় নেপালের কয়েকজন ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে ডি-বক্সে ঢুকে পড়েন। এরপর ডান পায়ের বাঁকানো শটে লক্ষ্যভেদ করেন তিনি। এতে বিজয়ী বেশে মাঠ ছাড়েন জেমি ডের শিষ্যরা।
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















