পাল্টা আক্রমণের টোটকা দিলেন টেন্ডুলকার
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:৩৮ ২১ ডিসেম্বর ২০২০
অ্যাডিলেডে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার কাছে লজ্জাজনকভাবে হেরেছে সফরকারী ভারত। দ্বিতীয় ইনিংসে ৩৬ রানে অলআউট হয়ে ৮ উইকেটে ম্যাচ হারে টিম ইন্ডিয়া। ওই টেস্টে ভারতীয় ব্যাটসম্যানদের অনেক বেশি রক্ষণাত্মক থাকতে দেখা গেছে। তাই সিরিজের বাকী ম্যাচগুলোতে অস্ট্রেলিয়ার বোলারদের পাল্টা আক্রমণের টোটকা দিলেন ভারতের সাবেক মাস্টার ব্লাস্টার ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার।
ইউটিউব চ্যানেলে টেন্ডুলকার বলেন, প্রথম টেস্টে অনেক বেশি রক্ষণাত্মক খেলেছে ভারতের ব্যাটসম্যানরা। কিন্তু অস্ট্রেলিয়ায় সাফল্য পেতে হলে আক্রমণাত্মক খেলতে হবে। তবেই সাফল্যের দেখা মিলবে।
আক্রমণাত্মক খেলার কথা জানিয়ে অতীতে অস্ট্রেলিয়ার সফরের অভিজ্ঞতার কথা তুলে আনেন টেন্ডুলকার। তিনি বলেন, ১৯৮৭-৮৮ সালে আমি বলবয় ছিলাম। সেখান থেকে অস্ট্রেলিয়া সফর করার সুযোগ পাই। তখন অজি দলে দুর্দান্ত সব বোলার। ক্রেগ ম্যাকডারমট, মার্ভ হিউজ, মাইক হুইটনিদের মতো বোলাররা, আমাকে আউট করার জন্য সবকিছু করবে, এটি আমি ভালোই জানতাম। আর সেই চ্যালেঞ্জ সামলানোর জন্য আমি তৈরিও ছিলাম।
ওই সফরে দল হিসেবে ভারত খারাপ খেললেও টেন্ডুলকার দু’টি সেঞ্চুরি করেন। কারণ, রক্ষণাত্মক না হয়ে রান করার দিকে মনোযোগী ছিলেন তিনি। চলমান সিরিজে ভারতীয় ব্যাটসম্যানদেরও রানের দিকে মনোযোগী হতে বললেন লিটল মাস্টার।
টেস্ট ও ওয়ানডেতে সর্বোচ্চ রানের মালিক বলেন, শুধু রক্ষণাত্মক ব্যাটিং নয়, অস্ট্রেলিয়ায় সফল হতে রান করতে হবে। সবাই মনে করে, অস্ট্রেলিয়ার পিচে অতিরিক্ত বাউন্স ও গতি আছে। ব্যাটসম্যানরা যদি ইতিবাচক মনোভাব নিয়ে নামে, রক্ষণাত্মক ব্যাটিং না করে রান করার কথা মাথায় রাখে, তবে বড় ইনিংস খেলার সুযোগ থাকে। আবার বোলারদেরও ভালো করার সুযোগ থাকে। প্রতিপক্ষের ব্যাটসম্যানদের সমস্যায় ফেলার জন্য বাউন্স পেতে হলে, বোলারকে বিশেষ একটি জায়গায় বল করতে হবে। কাজটা কঠিন, তারপরও চেষ্টা-ইচ্ছা থাকলে সম্ভব।
অধিনায়ক বিরাট কোহলির না থাকাটা ভারতকে ভোগাবে বলে জানান টেন্ডুলকার। তবে তাকে ছাড়াও ম্যাচ জয়ের সামর্থ্য দলের আছে বলে জানান তিনি। বলেন, কোহলির মতো খেলোয়াড় দলে না থাকাটা অনেক বড় ক্ষতিই বলা যায়। তবে তাকে ছাড়া টেস্ট জয়ের সামর্থ্য ভারতীয় দলটির আছে। দলে অনেক তরুণ-উদীয়মান খেলোয়াড় রয়েছে। যারা ভবিষ্যতে ভারতকে নেতৃত্ব দিবে। অস্ট্রেলিয়ার মতো কন্ডিশনে নিজেদের প্রমাণের এটিই ভালো সুযোগ।
- আমেরিকার ইতিহাসে আলোচিত ১১ নির্বাচন
- ‘আত্মঘাতী’ বইমেলায় অংশ নেবে না ৩২১ প্রকাশনা প্রতিষ্ঠান
- নির্বাচনে ছুটি ও রমজানে কর্মঘণ্টা নির্ধারণ করে প্রজ্ঞাপন
- ৫ খাবার নিয়ে প্রচলিত ভুল ধারণা
- ফোন রেকর্ড ফাঁস করলেন পরীমণি
- বুলবুলের আচমকা পাকিস্তান সফর নিয়ে মুখ খুললেন ফারুক
- NASA Opens Door to Personal Smartphones in Space
- Seed Paper: A Plantable Paper Turns Waste into Living Green
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- ববিতা, শফিক, আইয়ুব বাচ্চুসহ একুশে পদক পাচ্ছেন যারা
- রমজানে অফিস সময় নির্ধারণ
- বোতলজাত পানির চেয়ে কলের পানি নিরাপদ
- সন্তান জন্ম দিতে দেশ ছাড়ছেন বুবলী!
- চড়া দামে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ
- আশুলিয়ায় লাশ পোড়ানো: ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- আ’লীগ সমর্থকদের পছন্দ বিএনপি, নতুনদের ঝোঁক জামায়াতে
- ঘুমের আগে দাঁত না মাজলে ক্ষতি হতে পারে হৃদ্যন্ত্রের
- রুনা লায়লার বিনিময়ে যা দিতে চেয়েছিল ভারত
- ‘মোস্তাফিজকে বাদ দেওয়া ভুল হয়েছে বিসিসিআইয়ের’
- শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত
- বাচ্চাদেরও শেখান মানি ম্যানেজমেন্ট
- কাজ পাচ্ছেন না অঙ্কিতা
- বিশ্বকাপের অস্থিরতা: বিসিসিআইকে দুষলেন সাবেক আইসিসি কর্মকর্তা
- নাহিদের রিট খারিজ, ভোটে থাকবেন বিএনপির কাইয়ুম
- বদলে যাচ্ছে র্যাবের নাম, পোশাকও পাল্টাবে
- এপস্টেইন নথিতে নাম নেই যে ৫ প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের
- রোজায় ৬৫০ টাকায় মিলবে গরুর মাংস, ৮ টাকায় ডিম
- নির্বাচনি বিধি ভাঙলে ছাড় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
- ঢাকা-১১ আসনে লাশের রাজনীতির আশঙ্কা নাহিদের
- কী আছে এপস্টেইন ফাইলসে?
- Seed Paper: A Plantable Paper Turns Waste into Living Green
- জীবনসঙ্গী নির্বাচনে বারাক ওবামার ৩ পরামর্শ
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- NASA Opens Door to Personal Smartphones in Space
- এপস্টেইন নথিতে নাম নেই যে ৫ প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের
- বাচ্চাদেরও শেখান মানি ম্যানেজমেন্ট
- রোজায় ৬৫০ টাকায় মিলবে গরুর মাংস, ৮ টাকায় ডিম
- একদিনে যোগ দিলেন ৩২৬৩ চিকিৎসক
- আপনার এক্স অ্যাকাউন্ট নিরাপদ রাখতে যা করবেন
- একসঙ্গে তিন-চারটে প্রেম করার ‘পরামর্শ’ স্বস্তিকার
- ঘুমের আগে দাঁত না মাজলে ক্ষতি হতে পারে হৃদ্যন্ত্রের
- ভোটার উপস্থিতি ৫৫ শতাংশ ছাড়াবে, আশায় পররাষ্ট্র উপদেষ্টা
- রমজানে অফিস সময় নির্ধারণ
- ঢাকা-১১ আসনে লাশের রাজনীতির আশঙ্কা নাহিদের
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- মেয়ের বিয়ে দিলেন নাঈম-শাবনাজ, পাত্র কে?
- শুধু আমিরের নয়, আইডি হ্যাকড হয় মাসুদেরও: জামায়াত
- নির্বাচনি বিধি ভাঙলে ছাড় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
- শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত
















