প্রথম প্রস্তুতিমূলক ম্যাচে আলো ছড়ালেন হাসান
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:১৯ ১৪ জানুয়ারি ২০২১
সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন সিরিজের আগে নিজেদের মধ্যে প্রথম প্রস্তুতিমূলক ম্যাচে আলো ছড়ালেন বাংলাদেশের তরুণ পেসার হাসান মাহমুদ। বৃহস্পতিবার বিকেএসপিতে একদিনের খেলায় ২১ রানে ৪ উইকেট নেন তিনি। মাহমুদউল্লাহ রিয়াদ একাদশের হয়ে খেলতে নামেন হাসান। তার বোলিং নৈপুণ্যে তামিম ইকবাল একাদশকে ৫ উইকেটে হারিয়েছে তারা।
উইন্ডিজের বিপক্ষে সিরিজ সামনে রেখে ইতোমধ্যে প্রাথমিক দল ঘোষণা করা হয়েছে। স্কোয়াডে থাকা খেলোয়াড়রা মাহমুদউল্লাহ ও তামিম একাদশের হয়ে দু’ভাগে বিভক্ত হয়ে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচে অংশ নেয়।
বল হাতে দুর্দান্ত পারফরমেন্স করে ওয়ানডে দলে সুযোগের পথ তৈরি করলেন গত মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টুয়েন্টি ফরম্যাটে অভিষেক হওয়া হাসান। তার সঙ্গে পারফরমেন্সে উজ্জল ছিলেন মাহমুদউল্লাহও। তবে নিজেদের মেলে ধরতে ব্যর্থ হয়েছেন তারকা ক্রিকেটার তামিম, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম।
৪০ ওভারের ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ৩৭ দশমিক ২ ওভারে ১৬১ রানে অলআউট হয় তামিম একাদশ। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন আফিফ হোসেন। ৩২ বলে ৩৫ রান করেন তিনি। তার ইনিংসে ১টি চার ও ৩টি ছক্কা ছিল। অধিনায়ক তামিম ছিলেন দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। ২৮ রান করেন তিনি। এছাড়া নাজমুল হোসেন শান্ত ২৭ ও সৌম্য সরকার ২৪ রান করেন।
২১ বছর বয়সী হাসানের ৪ উইকেটের সঙ্গে আরেক তরুণ শরিফুল ইসলাম ২৭ রানে ২টি এবং অভিজ্ঞ পেসার আল-আমিন হোসেন ৩২ রানে ২টি উইকেট নেন।
জয়ের জন্য ১৬২ রানের লক্ষে্য খেলতে নেমে ৩ রানে ইয়াসির আলির বিদায়ের পর মাহমুদউল্লাহ একাদশের ওপেনার নাইম শেখ দলকে ভালো শুরু এনে দেন। ৫২ বলে ৪৩ রান করেন নাইম। মোহাম্মদ সাইফউদ্দিনের বলে আউট হওয়ার আগে ৭টি চার মারেন তিনি।
ভালো শুরু করেছিলেন মুশফিক। কিন্তু বেশি দূর যেতে পারেননি তিনি। ২৮ রান করেন মিস্টার ডিপেন্ডেবল। তবে দলের হাল ধরে অধিনায়কোচিত ইনিংস খেলে জয় নিশ্চিত করেন মাহমুদউল্লাহ। ৬৪ বলে ৪টি চারে অপরাজিত ৫১ রান করেন তিনি। তার ব্যাটিং দৃঢ়তায় ৫ উইকেট হারিয়ে ৩৬ দশমিক ৫ ওভারেই জয়ের স্বাদ পায় দল।
সাইফউদ্দিন-মোস্তাফিজুর রহমান-নাসুম আহমেদ ও মেহেদি হাসান ১টি করে উইকেট নেন।
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















