ফের ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:৩৩ ১২ মার্চ ২০১৯
দুই বাঁহাতি পেসার নিল ওয়াগনার ও ট্রেন্ট বোল্টের বোলিং তোপে নিউজিল্যান্ডের কাছে ওয়েলিংটন টেস্ট ইনিংস ও ১২ রানের ব্যবধানে হারল বাংলাদেশ। পঞ্চম ও শেষ দিনের মধ্যাহ্ন-বিরতির আগেই ম্যাচ হারল টাইগাররা। বৃষ্টির কারণে প্রথম দুই দিন ভেস্তে যাওয়ার পর পরের আড়াই দিনেই টেস্ট হারল সফরকারীরা। এসময়ে ২০১.৫ ওভার লড়াই করেছে দুই দল।
দ্বিতীয় টেস্ট জিতে তিন ম্যাচের সিরিজ জয়ও নিশ্চিত করল স্বাগতিকরা। সিরিজ জয় নিশ্চিত করে ২-০ ব্যবধানে এগিয়ে থাকল কেন উইলিয়ামসন বাহিনী। হ্যামিল্টনে সিরিজের প্রথম টেস্ট ইনিংস ও ৫২ রানে জিতেছিল তারা। নিজেদের টেস্ট ইতিহাসে এ নিয়ে ৪০বার এবং নিউজিল্যান্ডের কাছে সপ্তমবারের মতো ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ।
২২১ রানে পিছিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে চতুর্থ দিন শেষে ৩ উইকেটে ৮০ রান করেছিল বাংলাদেশ। ইনিংস হার এড়াতে ৭ উইকেট হাতে নিয়ে পঞ্চম ও শেষ দিন আরও ১৪১ রান করতে হতো। মোহাম্মদ মিথুন ২৫ ও সৌম্য সরকার ১২ রান নিয়ে দিন শেষ করেছিলেন। আগের দিন সাদমান ইসলাম ২৯, মুমিনুল হক ১০ ও তামিম ইকবাল ৪ রান করে আউট হন।
পঞ্চম দিনের শুরুটা ভালোই ছিল দুই অপরাজিত ব্যাটসম্যান মিথুন ও সৌম্যর। দেখেশুনেই খেলছিলেন তারা। উইকেট ধরে রাখাই প্রধান লক্ষ্য ছিল। কিন্তু দিনের ১০ম ওভারে বিচ্ছিন্ন হয়ে যান এ জুটি। সৌম্যকে ২৮ রানে থামিয়ে দেন বোল্ট। তার ৫৭ বলের ইনিংসে ৫টি চার ছিল। ৫৫ রানে ৩ উইকেট হারানোর পর আগের দিন জুটি বেঁধেছিলেন মিথুন-সৌম্য। জুটিতে ৫৭ রান যোগ করতে সক্ষম হন তারা।
দলীয় ১১২ রানে সৌম্য ফেরার পর ক্রিজে মিথুনের সঙ্গী হন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। প্রতিরোধ গড়ে তোলার পথেই ছিলেন তারা। তবে বেশি দূর এগোতে পারেননি এ জুটি। এবার বাংলাদেশ শিবিরে আঘাত হানেন ওয়াগনার। হাফসেঞ্চুরির দোরগোড়ায় পোঁছে ৪৭ রানে থেমে যান মিথুন। ১০৫ বল মোকাবেলা করে ৭টি চার মারেন তিনি। মাহমুদউল্লাহর সঙ্গে মিথুনের ৪০ রানের জুটি ছিল।
মিথুন ফিরে গিলে স্বীকৃত ব্যাটসম্যানদের শেষ ভরসা হিসেবে ক্রিজে আসেন লিটন দাস। প্রথম ইনিংসে ৩৩ রান করা তিনি এবার হতাশ করেন। ওয়াগনারের দ্বিতীয় শিকার হয়ে ১ রানেই বিদায় নেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান। তাতেই বাংলাদেশের ইনিস হারের পথ তৈরি হয়ে যায়।
তবুও রোবটের মতো চেষ্টা করেন মাহমুদউল্লাহ। লিটনের বিদায়ের সময় তার নামের পাশে ছিল ৩২ রান। এ অবস্থায় এক প্রান্ত ধরে মারমুখী মেজাজে ব্যাট করতে থাকেন তিনি। ৪৯তম বলেই হাফসেঞ্চুরির স্বাদ নেন রিয়াদ। টেস্ট ক্যারিয়ারের ১৬তম হাফসেঞ্চুরি এটি।
হাফসেঞ্চুরির পরও নিজের লড়াই চালিয়ে গেছেন মাহমুদউল্লাহ। নয় নম্বরে নামা মোস্তাফিজুর রহমানকে নিয়ে দলের স্কোর দু’শ পার করেন তিনি। অষ্টম উইকেটে এই দু’জন দলকে উপহার দেন ৩৩ রান। এর মধ্যে ২২ বলে ১৬ রান আসে ফিজের ব্যাট থেকে। ২ ছক্কায় ইনিংসটি সাজান তিনি।
দলীয় ২০৩ রানে মোস্তাফিজের বিদায়ের ছয় বল পর থেমে যান মাহমুদউল্লাহও। টাইগার নেতাকে আউট করেন ওয়াগনার। অধিনায়কের বিদায়ের এক বল পরই নিজেদের ইনিংসের ইতি টানে বাংলাদেশ। ২০৯ রানে অলআউট হয় স্টিভ রোডসের শিষ্যরা। ১২টি চার ও ১টি ছক্কায় ৬৯ বলে ৬৭ রান করেন মাহমুদউল্লাহ। ওয়াগনার ৪৫ রানে ৫টি ও বোল্ট ৫২ রানে ৪ উইকেট নেন। এ নিয়ে সপ্তম ও বাংলাদেশের বিপক্ষে তৃতীয়বারের মতো পাঁচ বা ততোধিক উইকেট নিলেন ওয়াগনার।
ম্যাচসেরা হয়েছেন নিউজিল্যান্ডের রস টেইলর। প্রথম ইনিংসে ২১২ বল মোকাবেলা করে ১৯ চার ও ৪ ছক্কায় ২০০ রান করেছিলেন তিনি। ৬ উইকেটে ৪৩২ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল ২১১ রান।
আগামী ১৬ মার্চ থেকে ক্রাইস্টচার্চে শুরু হবে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট।
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















