বাংলাদেশে গরু পাচার ঠেকাতে মরিয়া ভারত!
লাইফ টিভি 24
প্রকাশিত: ১২:২৩ ২২ জুলাই ২০১৯
প্রতি বছর কোরবানির ঈদ ঘিরে বাংলাদেশে ভারতীয় গরু পাচারের হিড়িক পড়ে যায়। পশ্চিমবঙ্গ থেকে শুরু করে দেশের প্রায় প্রতিটি সীমান্ত অঞ্চলে গরু পাচারকারীদের দৌরাত্ম্য বেড়ে যায়। সীমান্তরক্ষী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অবৈধপথে দেশের বাজারে নামানো হয় হাজার হাজার বিদেশি গরু।
তবে আসছে ইদুল আজহাকে সামনে রেখে এবার আগাম সতর্কতামূলক অবস্থান নিয়েছে ভারত সরকার। পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে গরুপাচারের সংখ্যা পাল্লা দিয়ে বাড়ছে- এমন অভিযোগ এনে গবাদি পশু পাচার রুখতে কঠোর পদক্ষেপ নিচ্ছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।
দেশটির শীর্ষ বিএসএফ কর্মকর্তাদের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, কোরবানির ঈদ সামনে রেখে গরু পাচার রুখতে সীমান্তে অতিরিক্ত জওয়ান মোতায়েন করা হচ্ছে। পাশাপাশি নৌ পথে বাড়ানো হচ্ছে সার্বক্ষণিক টহল।
এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে, সীমান্ত দিয়ে অবৈধভাবে শত শত গরু পাচার হচ্ছে। প্রতি রাতেই পাহাঘাটি, ফুলতলা, লালপুর, ধানগ্রা, ধুলিয়ান, ছোটোশিবপুর, বড়শিবপুর, ডিস্কোমোকর, দৌলতপুরের মতো গঙ্গার তীরবর্তী গ্রাম থেকে সারি সারি গরুর গলায় কলাগাছ বেঁধে নদীতে ভাসিয়ে দেয়া হচ্ছে। যেন গরুগুলো ভাসতে ভাসতে বাংলাদেশ সীমান্তে ঢুকে যেতে পারে এবং বাংলাদেশ সীমান্তের পাচারাকীররা সহজেই যেন সেগুলো নিয়ে নিতে পারে।
গত কয়েক সপ্তাহে পাচারকালে প্রায় ১ হাজার ২০০ গরু ও মহিষ আটক করেছে বিএসএফ। কোরবানি ঈদ সামনে রেখে প্রতিটি ভারতীয় গরু ও মহিষের দাম ৮০ হাজার থেকে ১ লক্ষ রুপিতে পৌঁছেছে বলে বিএসএফ কর্মকর্তারা জানিয়েছেন।
বিএসএফ কর্মকর্তাদের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ঈদ সামনে রেখে ভারত থেকে যে পরিমাণ গরু বাংলাদেশে পাচার হচ্ছে তার এক তৃতীয়াংশ গবাদি পশু এরইমধ্যে আটক করা হয়েছে। এ মুহূর্তে দু’দেশের সীমান্তে অতিরিক্ত জওয়ান, নৌ পথে বোটের সংখ্যা বাড়ানো ও সর্বোপরি বাড়তি নজরদারি রাখা হচ্ছে।
বিএসএফ কর্মকর্তারা দাবি করেছেন, এইসব পাচারের কারণেই মাঝেমধ্যে পাচারকারীদের সঙ্গে সীমান্তে জওয়ানদের সংঘর্ষ হয়। সম্প্রতি গরু পাচারের সময় পাচারকারীদের সঙ্গে পৃথক সংঘর্ষে প্রায় ১২ জন বিএসএফ জওয়ান আহত হয়েছেন। মধ্যরাতে পাচারকারীদের ছোড়া বোমায় উত্তর ২৪ পরগনার আঙ্গরাইল ফাঁড়িতে এক জওয়ানের হাত কাটা পড়েছে।
এদিকে ঈদকে সামনে রেখে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে অসাধু ব্যবসায়ীদের ভারতীয় গরু আমদানির কারণে প্রতি বছরের মতো এবারও আর্থিক লোকশানের আশঙ্কা দেশের খামারি ও প্রান্তিক চাষিদের মনে। দেশের ব্যবসায়ীরা ভারতীয় গরু আমদানির ওপর সরকারের কঠোর পদক্ষেপের দাবি জানান।
- গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম
- আম পাকার আগে ফ্রিজে রাখা যাবে না কেন?
- ‘সোলজার’ নিয়ে সুসংবাদ দিলেন শাকিব খান
- রোজ হাঁটার অভ্যাস শরীরের কী কী উপকার করে?
- বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ দেখাবে যে ৩ চ্যানেল
- রামিসা হত্যার রায় রোববার, সৃষ্টি হতে যাচ্ছে নতুন ইতিহাস
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- এলপিজির দাম কমলো
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ দেখাবে যে ৩ চ্যানেল






