বাবরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:৩৭ ২৯ নভেম্বর ২০২০
বিতর্ক আর পাকিস্তানের ক্রিকেটাররা যেন একসূত্রে গাঁথা। সদ্য দেশটির তিন সংস্করণে অধিনায়ক নির্বাচিত হয়েছেন বাবর আজম। এরই মধ্যে বিতর্কে জড়ালেন তিনি। তার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন স্বদেশী এক নারী।
শনিবার (২৮ নভেম্বর) টুইটারে একটি ভিডিও পোস্ট করেন পাকিস্তানের বিখ্যাত ক্রীড়া সাংবাদিক সাজ সাদিক। তাতে এ সম্পর্কে বিস্তারিত জানান ওই নারী।
তিনি বলেন, বাবর আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন। উনি আমার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন। আমি অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলাম। তিনি আমাকে প্রায়শই মারধর করতেন। এখনো আমাকে নিয়মিত হুমকি-ধামকি দেন।
ওই নারী অভিযোগ করেন, ১০ বছর ধরে বাবর তাকে ব্যবহার করেছেন। তিনি বলেন, আমি অনেক আগে থেকে বাবরকে চিনি। তখন তার ক্রিকেটীয় প্রতিপত্তি হয়নি। তার পরিবার গরিব ছিল। তিনি ও আমি এক বস্তিতে বড় হয়েছি। আমরা একসঙ্গে থাকতাম। আমার আশা, আপনারা আমাকে ন্যায়বিচার পেতে সাহায্য করবেন। যাতে আর কাউকে এ পরিস্থিতির শিকার হতে না হয়।
অভিযোগকারীর দাবি, স্কুলে পড়ার সময় বাবরের সঙ্গে তার পরিচয় হয়। ২০১০ সালে বাবর তাকে প্রেম নিবেদন করেন। তিনি তা গ্রহণ করেন।
‘পরে যত সময় এগিয়েছে, আমাদের বোঝাপড়া তত ভালো হয়েছে। আমরা বিয়ের পরিকল্পনা করেছিলাম। আমাদের পরিবারকে জানিয়েছিলাম। কিন্তু তারা তা মেনে নেননি।’ বলেন অভিযোগকারী নারী।
তিনি বলেন, ফলে বাবর ও আমি রেজিস্ট্রি করার সিদ্ধান্ত নিয়েছিলাম। ২০১১ সালে আমরা বাড়ি ছেড়ে পালিয়েছিলাম। আমাকে একটি ভাড়া বাড়িতে রেখেছিলেন তিনি। আমি বারবার তাকে বিয়ের কথা বলছিলাম। কিন্তু উনি বলেন, আমরা এখন সেই অবস্থায় নেই। পরে বিয়ে করব।
বাবরের ক্রিকেটসহ তার পরিবারের যাবতীয় খরচ বহন করতেন বলেও দাবি করেছেন ওই নারী। তার কথায়, ২০১৬ সালে আমি অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলাম। তখন থেকেই এখনকার তারকা ক্রিকেটারের আচরণে বড় পরিবর্তন আসে।
এই মুহূর্তে জাতীয় দলের সঙ্গে নিউজিল্যান্ড সফরে আছেন বাবর। এ অভিযোগ নিয়ে এখনও কোনো মন্তব্য করেননি তিনি। পাক ক্রিকেট বোর্ডও (পিসিবি) কোনও ভাষ্য দেয়নি।
- আমেরিকার ইতিহাসে আলোচিত ১১ নির্বাচন
- ‘আত্মঘাতী’ বইমেলায় অংশ নেবে না ৩২১ প্রকাশনা প্রতিষ্ঠান
- নির্বাচনে ছুটি ও রমজানে কর্মঘণ্টা নির্ধারণ করে প্রজ্ঞাপন
- ৫ খাবার নিয়ে প্রচলিত ভুল ধারণা
- ফোন রেকর্ড ফাঁস করলেন পরীমণি
- বুলবুলের আচমকা পাকিস্তান সফর নিয়ে মুখ খুললেন ফারুক
- NASA Opens Door to Personal Smartphones in Space
- Seed Paper: A Plantable Paper Turns Waste into Living Green
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- ববিতা, শফিক, আইয়ুব বাচ্চুসহ একুশে পদক পাচ্ছেন যারা
- রমজানে অফিস সময় নির্ধারণ
- বোতলজাত পানির চেয়ে কলের পানি নিরাপদ
- সন্তান জন্ম দিতে দেশ ছাড়ছেন বুবলী!
- চড়া দামে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ
- আশুলিয়ায় লাশ পোড়ানো: ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- আ’লীগ সমর্থকদের পছন্দ বিএনপি, নতুনদের ঝোঁক জামায়াতে
- ঘুমের আগে দাঁত না মাজলে ক্ষতি হতে পারে হৃদ্যন্ত্রের
- রুনা লায়লার বিনিময়ে যা দিতে চেয়েছিল ভারত
- ‘মোস্তাফিজকে বাদ দেওয়া ভুল হয়েছে বিসিসিআইয়ের’
- শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত
- বাচ্চাদেরও শেখান মানি ম্যানেজমেন্ট
- কাজ পাচ্ছেন না অঙ্কিতা
- বিশ্বকাপের অস্থিরতা: বিসিসিআইকে দুষলেন সাবেক আইসিসি কর্মকর্তা
- নাহিদের রিট খারিজ, ভোটে থাকবেন বিএনপির কাইয়ুম
- বদলে যাচ্ছে র্যাবের নাম, পোশাকও পাল্টাবে
- এপস্টেইন নথিতে নাম নেই যে ৫ প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের
- রোজায় ৬৫০ টাকায় মিলবে গরুর মাংস, ৮ টাকায় ডিম
- নির্বাচনি বিধি ভাঙলে ছাড় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
- ঢাকা-১১ আসনে লাশের রাজনীতির আশঙ্কা নাহিদের
- কী আছে এপস্টেইন ফাইলসে?
- Seed Paper: A Plantable Paper Turns Waste into Living Green
- জীবনসঙ্গী নির্বাচনে বারাক ওবামার ৩ পরামর্শ
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- NASA Opens Door to Personal Smartphones in Space
- এপস্টেইন নথিতে নাম নেই যে ৫ প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের
- বাচ্চাদেরও শেখান মানি ম্যানেজমেন্ট
- রোজায় ৬৫০ টাকায় মিলবে গরুর মাংস, ৮ টাকায় ডিম
- একদিনে যোগ দিলেন ৩২৬৩ চিকিৎসক
- আপনার এক্স অ্যাকাউন্ট নিরাপদ রাখতে যা করবেন
- একসঙ্গে তিন-চারটে প্রেম করার ‘পরামর্শ’ স্বস্তিকার
- ঘুমের আগে দাঁত না মাজলে ক্ষতি হতে পারে হৃদ্যন্ত্রের
- ভোটার উপস্থিতি ৫৫ শতাংশ ছাড়াবে, আশায় পররাষ্ট্র উপদেষ্টা
- রমজানে অফিস সময় নির্ধারণ
- ঢাকা-১১ আসনে লাশের রাজনীতির আশঙ্কা নাহিদের
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- মেয়ের বিয়ে দিলেন নাঈম-শাবনাজ, পাত্র কে?
- শুধু আমিরের নয়, আইডি হ্যাকড হয় মাসুদেরও: জামায়াত
- নির্বাচনি বিধি ভাঙলে ছাড় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
- শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত
















