বার্সাকে চমকে দিল সেভিয়া
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৭:৩৪ ২৪ জানুয়ারি ২০১৯
ছবি সংগৃহীত
স্প্যানের দ্বিতীয় শীর্ষ লিগ কোপা ডেল রেতে বার্সেলোনার কাছে হেরেই ২০১৬ ও ২০১৮ সালের কোপা ডেল রের শিরোপা হাতছাড়া হয়েছিল স্প্যানিশ ক্লাব সেভিয়ার।
তবে এবার কোয়ার্টার ফাইনালেই বার্সার সাথে দেখা হয়ে গেলো তাদের। গতকাল রাতে ঘরের মাঠে কোয়ার্টারের প্রথম লেগে বার্সাকে ২-০ গোলে হারিয়ে সেই দুই হারের মধুর প্রতিশোধই নিল সেভিয়া। দ্বিতীয় লেগে ড্র করতে পারলেই টুর্নামেন্টে টানা চার মৌসুমে কাতালানদের আধিপত্যের সমাপ্তি ঘটাবে তাঁরা।
বার্সেলোনা তাদের প্রায় দ্বিতীয় দল নিয়েই মাঠে নেমেছিল। তারা লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও ফিলিপ কৌতিনহোকে ছাড়াই খেলতে নেমেছিল। মেসি-সুয়ারেজ-কৌতিনহোকে ছাড়া বার্সার আক্রমণভাগ খুব বেশি ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারেনি কখনোই। ম্যাচের ৩৫ মিনিটেই কেভিন বোয়াটেংয়ের পাসে বল পেয়েছিলেন আর্তুরো ভিদাল, তাঁর ডান পায়ের দারুণ শটটি পোস্ট ঘেঁষে চলে যায়। বিরতির ঠিক আগে এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল সেভিয়ার সামনে। ৪৪ মিনিটে উইসাম বিন ইয়েদেরের শট ঠেকিয়ে দেন বার্সা গোলরক্ষক জ্যাসপার কিলেসেন।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে বার্সাকে চেপে ধরে সেভিয়া। একের পর এক আক্রমণে পিকে-সেমেডোরা দম ফেলবার সময় পাননি। ৫৮ মিনিটে সেভিয়াকে এগিয়ে দেন পাবলো সারাবিয়া। কুইন্সি প্রোমেসের পাসে বক্সের ভেতর বল পেয়েছিলেন সারাবিয়া। তাঁর ডান পায়ের শট সহজেই পরাস্ত করে কিলেসেনকে। পিছিয়ে পড়েই সুয়ারেজ-কৌতিনহোকে মাঠে নামান এরনেস্তো ভালভার্দে। তাতেও খুব একটা সুবিধা করতে পারেননি তাঁরা।
৭৬ মিনিটে লিড দ্বিগুণ করেন ইয়েদের। দারুণ এক পাল্টা আক্রমণ থেকে ডান পায়ের শট বল জালে জড়িয়ে সেভিয়াকে উল্লাসে ভাসান ইয়েদ। গোলটি তিনি উৎসর্গ করেছেন কার্ডিফ সিটিতে যোগ দিতে যাওয়ার সময় নিখোঁজ হয়ে যাওয়া বিমানে থাকা আর্জেন্টাইন স্ট্রাইকার এমিলিয়ানো সালাকে।
দুই গোল হজম করে মরিয়া হয়ে ওঠে বার্সা। কিন্তু সেভিয়ার রক্ষণভাগ ভাঙতে পারেননি কেউই। ৭৮ মিনিটে সেমেডোর পাসে পাওয়া বলে ইভান রাকিতিচের শট ঠেকিয়ে দেন সেভিয়া কিপার। ৯৩ মিনিটে প্রোমেসের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট না হলে হারের ব্যবধানটা আরও বাড়তে পারত। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়েই প্রথম লেগ শেষ করে সেভিয়া।
আগামী ৩১ জানুয়ারি ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে দ্বিতীয় লেগে মুখোমুখি হবে দুই দল।
আমি-২৬/সকডম
- অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোথায় ভোট দিচ্ছেন
- ‘এটা পাকিস্তানের নাটক ছিল’
- অসুস্থ পরীমণি, ফের পেছাল জেরা
- প্রধান উপদেষ্টাসহ ২৭ জনের সম্পদের বিবরণী প্রকাশ
- ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন যারা
- যেসব কারণে বাতিল হতে পারে আপনার ভোট
- জাতীয় নির্বাচন ও গণভোট বৃহস্পতিবার, প্রস্তুতি সম্পন্ন
- নির্বাচনি মিছিলে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু
- নির্বাচনের ইতিহাস: প্রাচীন থেকে আধুনিক
- ভোটকেন্দ্রের তথ্য জানতে ৪ পদ্ধতি চালু করল ইসি
- ভোটকেন্দ্রে মোবাইল ফোনে নিষেধাজ্ঞা
- বাংলাদেশকে ক্ষতিপূরণসহ ৩ শর্তে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান
- নির্বাচনে তিন সংগীতশিল্পীর যে প্রত্যাশা
- গোপালগঞ্জ–৩: কার হাতে যাচ্ছে হাসিনার আসন
- আমেরিকার ইতিহাসে আলোচিত ১১ নির্বাচন
- ‘আত্মঘাতী’ বইমেলায় অংশ নেবে না ৩২১ প্রকাশনা প্রতিষ্ঠান
- নির্বাচনে ছুটি ও রমজানে কর্মঘণ্টা নির্ধারণ করে প্রজ্ঞাপন
- ৫ খাবার নিয়ে প্রচলিত ভুল ধারণা
- ফোন রেকর্ড ফাঁস করলেন পরীমণি
- বুলবুলের আচমকা পাকিস্তান সফর নিয়ে মুখ খুললেন ফারুক
- NASA Opens Door to Personal Smartphones in Space
- Seed Paper: A Plantable Paper Turns Waste into Living Green
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- ববিতা, শফিক, আইয়ুব বাচ্চুসহ একুশে পদক পাচ্ছেন যারা
- রমজানে অফিস সময় নির্ধারণ
- বোতলজাত পানির চেয়ে কলের পানি নিরাপদ
- সন্তান জন্ম দিতে দেশ ছাড়ছেন বুবলী!
- চড়া দামে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ
- আশুলিয়ায় লাশ পোড়ানো: ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- Seed Paper: A Plantable Paper Turns Waste into Living Green
- NASA Opens Door to Personal Smartphones in Space
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- এপস্টেইন নথিতে নাম নেই যে ৫ প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের
- রোজায় ৬৫০ টাকায় মিলবে গরুর মাংস, ৮ টাকায় ডিম
- বাচ্চাদেরও শেখান মানি ম্যানেজমেন্ট
- আ’লীগ সমর্থকদের পছন্দ বিএনপি, নতুনদের ঝোঁক জামায়াতে
- রমজানে অফিস সময় নির্ধারণ
- ঘুমের আগে দাঁত না মাজলে ক্ষতি হতে পারে হৃদ্যন্ত্রের
- নির্বাচনি মিছিলে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু
- কাজ পাচ্ছেন না অঙ্কিতা
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত
- বদলে যাচ্ছে র্যাবের নাম, পোশাকও পাল্টাবে
- সন্তান জন্ম দিতে দেশ ছাড়ছেন বুবলী!
- আশুলিয়ায় লাশ পোড়ানো: ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
- রুনা লায়লার বিনিময়ে যা দিতে চেয়েছিল ভারত
- নাহিদের রিট খারিজ, ভোটে থাকবেন বিএনপির কাইয়ুম
- বোতলজাত পানির চেয়ে কলের পানি নিরাপদ
- ববিতা, শফিক, আইয়ুব বাচ্চুসহ একুশে পদক পাচ্ছেন যারা
















