বিয়ে পর্ব সারলেন কাটার মাস্টার মোস্তাফিজ
লাইফ টিভি 24
প্রকাশিত: ১১:৫৮ ২৩ মার্চ ২০১৯
বিয়ে পর্বটি সেরে ফেললেন কাটার মাষ্টার। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার মোস্তাফিজুর রহমান শুক্রবার বিকেলে সেরেছেন বিয়ের আনুষ্ঠানিকতা।
মোস্তাফিজ বিয়ে করছেন, সেটি জানাজানি হয়ে গেছিল কদিন আগেই। হয়েছে আগেই।
শুক্রবার বেলা তিনটায় সাতক্ষীরার দেবহাটা উপজেলার জগন্নাথপুর গ্রামে বিয়ের আনুষ্ঠানিকতা সারলেন বাঁহাতি পেসার। কনে সামিয়া পারভীন শিমু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী। মেয়ের বাবা রওনাকুল ইসলাম সম্পর্কে মোস্তাফিজের মেজ মামা।
বিয়ের ক্ষেত্রে মোস্তাফিজ পরিবারের পছন্দকেই গুরুত্ব দিয়েছেন। শিমুকে পছন্দ করেছেন আসলে মোস্তাফিজের মা মাহমুদা খাতুন। এসএসসি ও এইচএসসি দুই পরীক্ষায় ‘এ প্লাস’পাওয়া মেধাবী শিমু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে পড়াশোনা করছেন।
এমনিতে কম কথা বলা মোস্তাফিজ বিয়ে নিয়েও তেমন কিছু বলতে চাইলেন না। উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বললেন বড় ভাই মাহফুজুর রহমান। তিনি মোস্তাফিজ-শিমু দম্পতির জন্য সবার কাছে দোয়া চাইলেন।
মাহফুজ জানালেন, মোস্তাফিজের স্ত্রী শিমু তাঁদের মেজো মামা রওনাকুলের তৃতীয় মেয়ে। একেবারে ছোট আয়োজনেই বিয়েটা হয়েছে। কাছের কজন বন্ধু, পরিবারের সদস্য আর মামা বাড়ির আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন। আপাতত শুধু আকদ হলো। বিয়ে পরবর্তী অনুষ্ঠান হবে বিশ্বকাপের পর।
মোস্তাফিজের একদিন আগে বৃহস্পতিবার বিয়ে করলেন মেহেদী হাসান মিরাজ। আক্দটা সেরে রাখলেন। কনে রাবেয়া আখতার প্রীতি। দুজনের বাড়ি একই শহর খুলনায়। মিরাজ-প্রীতির প্রেমের সম্পর্ক প্রায় অর্ধযুগ। এবার বিশ্বকাপের আগে পাওয়া লম্বা বিরতিটা কাজে লাগাতে চাইছেন মিরাজ। বিয়ের অনুষ্ঠান বিশ্বকাপের পর।
অন্যদিকে বিয়ের আসরে বসতে যাচ্ছেন জাতীয় দলের আরেক কৃতী ক্রিকেটার মুমিনুল হক। তার বিয়ের খবর অবশ্য অনেক আগেই জানা সবার। তারিখটাও চূড়ান্ত। আসছে ১৯ এপ্রিল। এ উপলক্ষে অনুষ্ঠান আয়োজনও হচ্ছে ধুমধাম করে। কনে ফারিহা বাশার।থাকেন মিরপুর ডিওএইচএসে। ফারিহা বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী।
মুমিনুল বললেন, বিয়ের প্রস্তুতি চলছে। আমন্ত্রণপত্র বানাতে দিয়েছি। ইনশাআল্লাহ ১৯ তারিখে সব আনুষ্ঠানিকতা সেরে ফেলব।
আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ততা কম এখন। আর এই বিরতিটাই কাজে লাগাচ্ছেন অবিবাহিত কৃতী ক্রিকেটাররা। বলা যায় ধুম পড়েছে ক্রিকেটারদের বিয়ের! ক’দিন আগেই বিয়ের পর্বটি সেরে নিয়েছেন সাব্বির রহমান। ঘরোয়া পরিবেশে দুই পরিবারের উপস্থিতিতেই আকদ হয়। স্ত্রীর অর্পা। পড়াশোনা করছেন রাজধানীর একটি শিক্ষা প্রতিষ্ঠানে দ্বাদশ শ্রেণিতে।
- অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোথায় ভোট দিচ্ছেন
- ‘এটা পাকিস্তানের নাটক ছিল’
- অসুস্থ পরীমণি, ফের পেছাল জেরা
- প্রধান উপদেষ্টাসহ ২৭ জনের সম্পদের বিবরণী প্রকাশ
- ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন যারা
- যেসব কারণে বাতিল হতে পারে আপনার ভোট
- জাতীয় নির্বাচন ও গণভোট বৃহস্পতিবার, প্রস্তুতি সম্পন্ন
- নির্বাচনি মিছিলে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু
- নির্বাচনের ইতিহাস: প্রাচীন থেকে আধুনিক
- ভোটকেন্দ্রের তথ্য জানতে ৪ পদ্ধতি চালু করল ইসি
- ভোটকেন্দ্রে মোবাইল ফোনে নিষেধাজ্ঞা
- বাংলাদেশকে ক্ষতিপূরণসহ ৩ শর্তে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান
- নির্বাচনে তিন সংগীতশিল্পীর যে প্রত্যাশা
- গোপালগঞ্জ–৩: কার হাতে যাচ্ছে হাসিনার আসন
- আমেরিকার ইতিহাসে আলোচিত ১১ নির্বাচন
- ‘আত্মঘাতী’ বইমেলায় অংশ নেবে না ৩২১ প্রকাশনা প্রতিষ্ঠান
- নির্বাচনে ছুটি ও রমজানে কর্মঘণ্টা নির্ধারণ করে প্রজ্ঞাপন
- ৫ খাবার নিয়ে প্রচলিত ভুল ধারণা
- ফোন রেকর্ড ফাঁস করলেন পরীমণি
- বুলবুলের আচমকা পাকিস্তান সফর নিয়ে মুখ খুললেন ফারুক
- NASA Opens Door to Personal Smartphones in Space
- Seed Paper: A Plantable Paper Turns Waste into Living Green
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- ববিতা, শফিক, আইয়ুব বাচ্চুসহ একুশে পদক পাচ্ছেন যারা
- রমজানে অফিস সময় নির্ধারণ
- বোতলজাত পানির চেয়ে কলের পানি নিরাপদ
- সন্তান জন্ম দিতে দেশ ছাড়ছেন বুবলী!
- চড়া দামে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ
- আশুলিয়ায় লাশ পোড়ানো: ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- Seed Paper: A Plantable Paper Turns Waste into Living Green
- NASA Opens Door to Personal Smartphones in Space
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- এপস্টেইন নথিতে নাম নেই যে ৫ প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের
- রোজায় ৬৫০ টাকায় মিলবে গরুর মাংস, ৮ টাকায় ডিম
- বাচ্চাদেরও শেখান মানি ম্যানেজমেন্ট
- আ’লীগ সমর্থকদের পছন্দ বিএনপি, নতুনদের ঝোঁক জামায়াতে
- রমজানে অফিস সময় নির্ধারণ
- ঘুমের আগে দাঁত না মাজলে ক্ষতি হতে পারে হৃদ্যন্ত্রের
- নির্বাচনি মিছিলে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু
- কাজ পাচ্ছেন না অঙ্কিতা
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত
- বদলে যাচ্ছে র্যাবের নাম, পোশাকও পাল্টাবে
- সন্তান জন্ম দিতে দেশ ছাড়ছেন বুবলী!
- আশুলিয়ায় লাশ পোড়ানো: ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
- রুনা লায়লার বিনিময়ে যা দিতে চেয়েছিল ভারত
- নাহিদের রিট খারিজ, ভোটে থাকবেন বিএনপির কাইয়ুম
- বোতলজাত পানির চেয়ে কলের পানি নিরাপদ
- ববিতা, শফিক, আইয়ুব বাচ্চুসহ একুশে পদক পাচ্ছেন যারা
















