বৃহস্পতিবার নিলামে উঠছেন ১৫৬ ক্রিকেটার
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:১৮ ১১ নভেম্বর ২০২০
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্লেয়ার ড্রাফট বৃহস্পতিবার (১২ নভেম্বর, ২০২০)। রাজধানীর একটি অভিজাত হোটেলে দুপুর ১২টায় শুরু হবে এটি। ৪ ক্যাটাগরিতে মোট ১৫৬ জন ক্রিকেটার নিলামে অংশ নেবেন।
‘এ’ গ্রেডে রয়েছেন ৫ জন ক্রিকেটার। তারা পাবেন সর্বোচ্চ ১৫ লাখ টাকা করে পারিশ্রমিক। এই গ্রেডে থাকা খেলোয়াড়রা হলেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল ও মোস্তাফিজুর রহমান।
‘বি’ গ্রেডে আছেন ২১ জন ক্রিকেটার। তারা পাবেন ১০ লাখ টাকা করে পারিশ্রমিক। ‘সি’ গ্রেডে রয়েছেন ২৩ জন ক্রিকেটার। তাদের পারিশ্রমিক ধরা হয়েছে ৬ লাখ টাকা করে। ‘ডি’ গ্রেডে থাকা ১০৮ জন ক্রিকেটারের পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে ৪ লাখ টাকা করে। ‘ডি’ গ্রেডে আছেন মোহাম্মদ আশরাফুল, আব্দুর রাজ্জাক, শাহরিয়ার নাফীস। এখানে বেশিরভাগই অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার।
ইতোমধ্যে টুর্নামেন্টের পাঁচ দলের নাম ঘোষণা করেছে বিসিবি। দলগুলো হলো বেক্সিমকো ঢাকা, গাজী গ্রুপ চট্টগ্রাম, ফরচুন বরিশাল, জেমকন খুলনা এবং মিনিস্টার গ্রুপ রাজশাহী। বোর্ড জানিয়েছে, প্রত্যক দলে ১৬ জন করে খেলোয়াড় নেয়া যাবে। প্রতিটি খেলোয়াড়কে নিতে পাঁচটি দলের জন্য এলোমেলো ড্র থাকবে।
দ্বিতীয় রাউন্ডে প্রতিটি কলের ডাক বিপরীত হবে। উদাহরণস্বরুপ, প্রথম রাউন্ডে যদি কোনও দল প্রথমে কল করে, তাহলে দ্বিতীয় রাউন্ডে শেষে কল করবে তারা। কলের জন্য প্রত্যক সেটে দুই রাউন্ড হবে। প্রত্যক দলই প্রত্যক সেটে কল করার জন্য সুযোগ পাবে। যেকোনও ক্যাটাগরি থেকে একটি দল কল করতে পারবে। এক সেট শেষে পরের রাউন্ডের জন্য নতুন করে ড্র হবে। প্লেয়ার ড্রাফটে সর্বোচ্চ আটটি রাউন্ড থাকবে।
ড্রাফটে থাকা কোনও খেলোয়াড়কে নির্বাচন করা হলে, ইনজুরি-অসুস্থতা ছাড়া তার নাম প্রত্যাহার করা যাবে না। শুধু ড্রাফট থেকেই খেলোয়াড়দের নির্বাচিত করা যাবে। তবে কেউ অসুস্থ বা ইনজুরিতে পড়লে তার পরিবর্তে খেলোয়াড় নিতে দল অনুরোধ করতে পারবে। পরিবর্তীত খেলোয়াড় একই গ্রেডের বা নিচের গ্রেডের অথবা অবিক্রিত থাকা খেলোয়াড়ের তালিকা থেকে নেয়া যাবে।
গ্রেড ‘এ’ (১৫ লাখ): মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মোস্তাফিজুর রহমান।
গ্রেড ‘বি’ (১০ লাখ): লিটন দাস, ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, শফিউল ইসলাম, আবু জায়েদ চৌধুরী রাহি, আল-আমিন হোসেন, নাজমুল হোসেন শান্ত, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, তাসকিন আহমেদ, মাহাদি হাসান, আফিফ হোসেন ধ্রুব, নাইম শেখ, মোসাদ্দেক হোসেন সৈকত, ইরফান শুক্কুর, মুমিনুল হক, তাইজুল ইসলাম ও নাইম হাসান।
গ্রেড ‘সি’ (৬ লাখ): হাসান মাহমুদ, সাব্বির রহমান, আবু হায়দার রনি, আনামুল হক বিজয়, জহিরুল ইসলাম, ফরহাদ রেজা, ফজলে রাব্বি, ইয়াসির আলী রাব্বি, রনি তালুকদার, সুমন খান, সানজামুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, আমিনুল ইসলাম বিপ্লব, শামসুর রহমান, শহিদুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন, সাইফ হাসান, জাকের আলী অনিক, মেহেদি হাসান রানা, আরাফাত সানি, রিশাদ হোসেন ও নাসুম আহমেদ।
গ্রেড ‘ডি’ (৪ লাখ): তানজিদ হাসান তামিম, পারভেজ ইমন, শাহাদাত হোসেন দিপু, শামীম পাটোয়ারি, আকবর আলী, তানভীর ইসলাম, হাসান মুরাদ, আল আমিন জুনিয়র, মিনহাজুল আবেদীন আফ্রিদি, মাহিদুল অঙ্কন, মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী, মাহমুদুল হাসান জয়, রেজাউর রহমান রাজা, নোমান চৌধুরী সাগর, রকিবুল হাসান (সিনিয়র), রকিবুল হাসান (জুনিয়র), শাহিন আলম, তৌহিদ হৃদয়, মুকিদুল ইসলাম মুগ্ধ, শফিকুল ইসলাম, শরিফুল ইসলাম, আরিফুল হক, রুবেল মিয়া, শাহরিয়ার নাফীস, জুনায়েদ সিদ্দিক, সোহরাওয়ার্দি শুভ , শুভাগত হোম, সালাহউদ্দিন শাকিল, সাজ্জাদুল হক রিপন, মোহর শেখ অন্তর, সাখাওয়াত হোসেন সাইমন, ইফতেখার সাজ্জাদ রনি, নাজমুল ইসলাম অপু, সাদমান ইসলাম, সঞ্জিত সাহা, মনির হোসেন খান, নূর হোসেন সাদ্দাম, সাজিদুল ইসলাম, এনামুল হক জুনিয়র, অভিষেক মিত্র, নাদিফ চৌধুরী, আবদুল মজিদ, জিয়াউর রহমান, মুক্তার আলী, জাকির হাসান, মোহাম্মদ আশরাফুল, দেলোয়ার হোসেন, তানভীর হায়দার খান, মেহেদি মারুফ, রবিউল হক, মিজানুর রহমান, আবদুল হালিম, নাইম ইসলাম (সিনিয়র), নাইম ইসলাম (জুনিয়র), সালমান হোসেন, হোসেন আলী, জুবায়ের হোসেন লিখন, রাহাতুল ফেরদৌস জাভেদ, পিনাক ঘোষ, আসিফ হাসান, ফারদিন হোসেন আনি, রবিউল ইসলাম রবি, আবদুর রাজ্জাক, জবিদ হোসেন, নিহাদ-উজ-জামান, হাবিবুর রহমান জনি, মোহাম্মদ হাসানুজ্জামান, আবু সাইম, তাইবুর রহমান পারভেজ, মাহমুদুল হাসান লেমন, জসিম উদ্দিন, ইমরান আলী, শরিফুল্লাহ, মাইশুকুর রহমান, রিয়াল রাকিন আহমেদ, ইরফান হোসেন, জয়রাজ শেখ, শফিউল হায়াত হৃদয়, মেহরাব হোসেন জোশী, আলী আহমেদ মানিক, রায়হান উদ্দিন, শাবাজ চৌহান, আজমির আহমেদ, সুজব হাওলাদার, শাহনূর রহমান, অ্যালিস আল ইসলাম, শাকিল হোসেন, মাসুম খান, টিপু সুলতান, মো. রাকিব, মাসুম খান টুটুল, রুয়েল মিয়া, সৈকত আলী, আলাউদ্দিন বাবু, নাহিদুল ইসলাম, আহমেদ সাদিকুর রহমান, নুরুজ্জামান, শেহনাজ আহমেদ, ইমরানুজ্জামান, আরাফাত সানি (জুনিয়র), তৌহিদুল ইসলাম রাসেল, আনিসুল ইমন, মেহেদি হাসান, রনি চৌধুরী, রবিন দাস, ইয়াছির আরাফাত মিশু ও সাদিকুর রহমান।
- প্রধানমন্ত্রীর চীন সফরে ১৭ সমঝোতা স্মারক সই
- কাবা শরিফ দেখে আবেগঘন বার্তা ভাবনার
- ১ শতাংশ ঘুম কমলেই ডিমনেশিয়ার ঝুঁকি বাড়ে ২৭%
- বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব চীনের
- কখন, কীভাবে শুরু হয়েছিল তাজিয়া মিছিল?
- বিশ্বকাপে গোলবন্যার নেপথ্যে ‘ট্রাইওন্ডা’
- ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
- বাংলাদেশিদের জন্য ভারতীয় টুরিস্ট ভিসা চালুর ঘোষণা
- হামে মৃত্যুর দায় কার?
- হ্যান্ডমেড এমব্রয়ডারি ও মেশিনে কাজ করা কাপড় চেনার উপায়
- বিজয়কে প্রকাশ্যে শুভেচ্ছা না জানানো নিয়ে মুখ খুললেন রজনীকান্ত
- ভিনি’র জাদুতে নকআউট পর্বে ব্রাজিল
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- চ্যালেঞ্জ দিলেন ববি
- ১৭ থেকে ৩৯: কোন বয়সে কত গোল করেছেন মেসি
- রাইস না প্রেশার কুকার, রান্নার জন্য কোনটি ভালো?
- করের আওতায় আসছে মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ খাত
- একযোগে ৭ ডেপুটি ও ১১ সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
- শসা তেতো কি না বুঝবেন কীভাবে?
- হরমুজ প্রণালী পরিচালনা করবে ইরান
- অবশেষে হরমুজ প্রণালি পার হলো ‘বাংলার জয়যাত্রা’
- সালমান শাহ’র লাশ উত্তোলনের আদেশ বাতিল
- মেসিকে বাড়তি সুবিধা ফিফার, বিশ্বরেকর্ড গড়া গোল নিয়ে বিতর্ক
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগের ঘোষণা
- নতুন ভূমিকায় মৌ
- গরমে গ্যাস, অম্বল ও বদহজমের সমস্যা বাড়ে কেন?
- বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- FIFA World Cup Glory: A Century of Champions
- বাংলায় তামাক এলো কোথা থেকে?
- FIFA World Cup Glory: A Century of Champions
- ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ব্যবহারে গুণতে হবে টাকা
- কোথায় হারিয়ে গেলেন সাহারা?
- Trionda: A Football That Brings Three Countries Together
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- The Epic Voyage That Started the World Cup
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- ৩ জনকে অক্ষর শিখালে পুরস্কার পাবে শিক্ষার্থীরা
- আজিজুল হাকিমের ‘বাবার ডায়েরি’
- Unforgettable Oddities from FIFA World Cup History
- সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- ৬ মাসের মধ্যে ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল
- চ্যালেঞ্জ দিলেন ববি
- ফুড পয়জনিং কতটা ভয়ঙ্কর?
- ১১ বলে ফিফটি করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর
- ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
- নওগাঁর আম রপ্তানি হবে জাপানে
- নতুন ভূমিকায় মৌ
















