মমতাকে দেখে হিংসে হয় সালমানের!
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:১২ ৬ ডিসেম্বর ২০২৩
মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকেলে ২৯তম কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চে তখন তারার মেলা। কানায় কানায় পরিপূর্ণ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দর্শকদের সামনে একে একে বক্তব্য রাখলেন সৌরভ গাঙ্গুলী, শত্রুঘ্ন সিন্হা, সোনাক্ষী সিন্হা, মহেশ ভাট, অনিল কাপুররা। কিন্তু প্রত্যাশিত ভঙ্গিতেই উদ্বোধনী অনুষ্ঠানের রাশ ধরে রাখলেন সালমান খান।
সাধারণত চলচ্চিত্র উৎসবে আগত বিশিষ্ট অতিথিদের মুখে গুরুগম্ভীর ভাষণ শুনেই অভ্যস্ত দর্শক। কিন্তু বলিউড ‘ভাইজান’ তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই আপাত গম্ভীর পরিবেশে আগতদের মুখে হাসি ফোটালেন। শুরুতেই কিছু ক্ষণ চুপ থাকার পর বললেন, ‘আমার আগে যারা বললেন আমাকে রীতিমতো বিপর্যস্ত করে দিলেন। কারণ, তারা আর আমার বলার জন্য কিছুই বাকি রাখলেন না। ’
১৩ মে কলকাতার ইস্টবেঙ্গল মাঠে কনসার্ট করেছিলেন সালমান। তখন শহরে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছিলেন তিনি। সেই প্রসঙ্গ মনে করিয়ে দিয়ে সালমান বলেন, ‘গতবার দিদি অনুরোধ করেছিলেন। আমি কথা দিয়েছিলাম বলেই আজ এখানে এলাম। ’ এর পরেই তার ছবির বিখ্যাত সংলাপ ধার করে সালমান বলেন, ‘কারণ, একবার আমি কাউকে কথা দিলে তারপর আমি আর নিজের কথাও শুনি না। ’
আগের বার কলকাতায় এসে মমতার বাড়িতে গিয়েছিলেন সলমন। মঙ্গলবার অভিনেতা বলেন, ‘আমি শুধু দেখতে চেয়েছিলাম যে, দিদি আমার থেকেও ছোট বাড়িতে থাকেন কি না। কিন্তু গিয়ে দেখলাম সত্যিই তাই। ’
অনুরাগীরা জানেন, দেশের প্রথম সারির সুপারস্টার হওয়া সত্ত্বেও মুম্বইয়ের বান্দ্রার গ্যালাক্সি আবাসনের এক কামরার ঘরের বাসিন্দা সালমান। অভিনেতা হাসতে হাসতে বললেন, ‘দিদিকে দেখে সত্যিই হিংসে হয়। কারণ দেখলাম, তিনি সত্যিই আমার থেকেও ছোট একটা বাড়িতে থাকেন। ’
বক্তৃতার মাঝে বেশ কয়েক বার আর কিছু বলার নেই বলে সালমান পোডিয়াম ছাড়ার প্রস্তুতি নেন। কিন্তু দর্শকদের অনুরোধে আবার বলতে শুরু করেন। আসলে সবটাই তিনি করেছেন মজার ছলে।
মঙ্গলবার উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে মুখ্যমন্ত্রীর পাশের আসনেই বসেছিলেন সালমান। মাঝে মাঝে তাকে মমতার সঙ্গে কথা বলতেও দেখা যায়। তবে শুধু হিন্দি নয়, সালমান দর্শকদের উদ্দেশে বাংলাতেও কথা বলেছেন। তার মুখে, ‘কলকাতা কেমন আছ?’’ বা ‘আমি তোমাকে ভালোবাসি’র মতো সংলাপ শুনে প্রেক্ষাগৃহে তখন করতালির বন্যা।
- যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে যা যা আছে
- কারাগারে মায়ের সঙ্গে থাকা শিশুদের তথ্য চেয়েছেন হাইকোর্ট
- ফিফা বিশ্বকাপ: ১১ বিলিয়ন ডলার আয়ের মেশিন
- প্রস্টেট ক্যান্সার নিয়ে প্রচলিত ৬ ভুল ধারণা
- যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির ঘোষণা, তেলের বড় দরপতন
- আবারো দুই নায়িকা নিয়ে ফিরছেন শাকিব
- ‘লগান’-এর প্রস্তাব কেন ফিরিয়ে দিয়েছিলেন শাহরুখ-হৃতিক?
- দিনে কয়টা লিচু নিশ্চিন্তে খাওয়া যায়?
- রামিসা হত্যা: আসামিদের জেল আপিল গ্রহণ
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- ৯২ বছর ও টানা ২১ বিশ্বকাপে অপরাজিত ব্রাজিল
- আলোচনায় ব্যাপক অগ্রগতি, ইরানে হামলা স্থগিত ট্রাম্পের
- গোল্ডেন বুট কি সোনার তৈরি?
- প্রতিদিন কয়টা আম খাওয়া উচিত?
- শাকিরাকে নিয়ে বিতর্ক থামছেই না
- দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখে বিশ্বকাপ শুরু দ. কোরিয়ার
- বাংলাদেশে পৌঁছেছেন ভারতের নতুন হাইকমিশনার
- বাজেট কী, কেন দেওয়া হয়?
- অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জয় বাংলাদেশের
- মোবাইলের সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার
- বিশ্বকাপ শিরোপা কার? যে ভবিষ্যদ্বাণী করলেন পটুয়াখালীর জ্যোতিষী
- ৬ নবজাতকের মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
- যেসব পণ্যের দাম বাড়তে ও কমতে পারে
- বিয়ে বিতর্কের মামলা থেকে খালাস পেলেন নাসির-তামিমা
- মাথাপিছু আয় ৩০০০ ও জিডিপির আকার ৫০০ বিলিয়ন ডলার ছাড়ালো
- বিশ্বকাপ মাতাতে পারে যে ২০ উদীয়মান ফুটবলার প্রতিভা
- সালমান শাহ`র লাশ উত্তোলনের অনুমতি
- চা, কফি নাকি কোলা— দাঁতে কালো ও হলুদ ছোপের জন্য দায়ী কোনটি?
- বাজেটে নারী-তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব
- রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ
- মাথাপিছু আয় ৩০০০ ও জিডিপির আকার ৫০০ বিলিয়ন ডলার ছাড়ালো
- বাজেট কী, কেন দেওয়া হয়?
- A New Chapter for the FIFA World Cup
- চা, কফি নাকি কোলা— দাঁতে কালো ও হলুদ ছোপের জন্য দায়ী কোনটি?
- বিশ্বকাপ মাতাতে পারে যে ২০ উদীয়মান ফুটবলার প্রতিভা
- বিশ্বকাপ শিরোপা কার? যে ভবিষ্যদ্বাণী করলেন পটুয়াখালীর জ্যোতিষী
- মোবাইলের সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার
- সাঁতার না জানায় পানিতে ডুবে বাড়ছে শিশু মৃত্যু
- ‘কৃশ ৪’ ছবির জন্য ৫০০ কোটি টাকা চান হৃত্বিক
- প্রতিদিন কয়টা আম খাওয়া উচিত?
- ফিলিপাইনে ভয়াবহ ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ১৫, আহত ১২৯
- টানা ৭ দিন অ্যালোভেরা মাখলে যেসব উপকারিতা পাবেন
- অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জয় বাংলাদেশের
- পুশইন বন্ধে ভারতকে ১২-১৩ চিঠি দেওয়া হয়েছে:পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি
- বাজেটে নারী-তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব
- সালমান শাহ`র লাশ উত্তোলনের অনুমতি
- বিয়ে বিতর্কের মামলা থেকে খালাস পেলেন নাসির-তামিমা
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- শাকিরাকে নিয়ে বিতর্ক থামছেই না
















