মাশরাফির প্রিয় ১০
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:০৪ ১ ফেব্রুয়ারি ২০১৯
বাংলাদেশ ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র মাশরাফি বিন মুর্তজা। তার নেতৃত্বে পাল্টে গেছে দেশের ক্রিকেট। আসীন হয়েছে উচ্চাসীনে। বিশ্ব দরবারে টাইগাররা এখন সমীহ জাগানিয়া দল। দলকে এ পর্যায়ে নিতে নানা কাঠখড় পোড়াতে হয়েছে তাকে। উতরাতে হয়েছে অসংখ্য চ্যালেঞ্জ। ফর্ম ও ইনজুরির সঙ্গে যুদ্ধ করতে হয়েছে। তবু দমে যাননি। ঘাড় বাঁকা করে এগিয়ে গেছেন। সাত সাতটি অস্ত্রোপচারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বহাল তবিয়তে টিকে আছেন। লড়াকু এ সৈনিকের প্রিয় ১০টি বিষয় নিয়ে আমাদের আয়োজন-
খাবার: মায়ের হাতের খিচুরি-গরুর মাংস, আর প্রতিদিনের জন্য ডাল-ভাত-আলু ভর্তা, ডিম ভাজা।
পোশাক: মাঠের বাইরে টি-শার্ট জিন্সেই স্বচ্ছন্দ। আর স্পেশাল প্রোগ্রামে পাঞ্জাবি পরতে পছন্দ করেন।
ফোন: পছন্দের ব্র্যান্ড স্যামসাং ও আইফোন। খুব সাধারণ জীবনযাপনে অভ্যস্ত। তবে হাতের ফোনটির বিষয়ে বেশ চুজি। পছন্দের ব্র্যান্ডের লেটেস্ট ফোনটি চাই-ই-চাই।
ঘোরার জায়গা: প্রথম পছন্দ নড়াইলের চিত্রাপার। সেই নদীর তীরেই বেড়ে উঠেছেন। শৈশবের দুরন্তপনা ও স্মৃতিবিজড়িত নিজ জেলাই সবচেয়ে পছন্দ। এর পরে রয়েছে পাহাড়-বরফ ঘেরা কাশ্মীর।
সানগ্লাস, ক্যাপ: শপিং মানেই কমন আইটেম সানগ্লাস আর ক্যাপ।
প্রিয় খেলা: নিজে ক্রিকেট খেললেও ফুটবলের বড় ভক্ত। ফুটবলে প্রিয় খেলোয়াড় ম্যারাডোনা।
প্রিয় গায়ক: অবসর বা ঘরোয়া পার্টিতে বন্ধুমহলে জেমসের গান সঙ্গী।
প্রিয় ব্যক্তি: প্রিয় ব্যক্তির তালিকা অনেক লম্বা। প্রথম নাহিদ মামা, যার সঙ্গে খুনসুটি করে বেড়ে উঠেছেন। কৈশোরের খেলার সাথী, প্রথম বাইক চালানো সবই- শুরুর সঙ্গী এ মামা। এরপর নানী, ছোটবেলায় অনেকটা সময় তার আদরেই মানুষ হয়েছেন। পরের তালিকায় আছেন বাবা-মা, প্রিয়তমা স্ত্রী আর আদরের দুই সন্তান হুমায়রা মুর্তজা ও সাহেল মর্তুজা। লিস্ট কিন্তু আরও লম্বা... যেখানে রয়েছেন বাংলাদেশের প্রতিটি মানুষ।
অবসরে: এর উত্তর সবারই জানা। অবসরে আড্ডা দিতেই পছন্দ করেন সবার প্রিয় ম্যাশ।
প্রথম আন্তর্জাতিক ম্যাচ: দেশের হয়ে ২০০১ সালে প্রথম আন্তর্জাতিক ম্যাচ জিম্বাবুয়ের বিপক্ষে। ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে টেস্টে শুরুতেই তুলে নেন ৪ উইকেট। একই বছর নভেম্বরে ওয়ানডে ক্রিকেটেও অভিষেক হয়। ওয়ানডে ও টেস্ট দুই ফরম্যাটেই জিম্বাবুয়ের তারকা ক্রিকেটার গ্রান্ট ফ্লাওয়ার ছিলেন প্রথম শিকার!
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















