মুরসির মৃত্যু: জাতিসংঘের তদন্ত দাবি
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:২০ ১৯ জুন ২০১৯
মিশরে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি সোমবার আদালতে মারা গেছেন৷ তার মৃত্যু নিয়ে তদন্ত করতে জাতিসংঘের মানবাধিকার পরিষদকে আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ ( এইচআরডব্লিউ)৷
নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংস্থা এইচআরডাব্লিউ বলছে, বছরের পর বছর কারাগারে অনেকটা সময় নিঃসঙ্গ রাখা, পরিবার ও আইনজীবীদের সঙ্গে নিয়মিত দেখা করতে না দেয়া, অপর্যাপ্ত চিকিৎসা সেবা ইত্যাদির পর মুরসির মৃত্যু হয়েছে৷
সংস্থার মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার পরিচালক সারাহ লেয়াহ হুইটসন বলেন, মুরসির সঙ্গে কারা কর্তৃপক্ষের আচরণ ‘ভয়ংকর' ছিল৷ এজন্য দায়ীদের তদন্ত করে বিচারের আওতায় আনা উচিত বলে মন্তব্য করেন তিনি৷
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও মুরসির মৃত্যুর তদন্ত করতে মিশর কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে৷
২০১১ সালে মিশরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মুবারক ক্ষমতাচ্যুত হন। এর পর অনুষ্ঠিত সংসদ নির্বাচনে দেশটির সবচেয়ে প্রভাবশালী ইসলামি গোষ্ঠী মুসলিম ব্রাদারহুড সংখ্যাগরিষ্ঠতা লাভ করে৷ দলটি বর্তমানে নিষিদ্ধ রয়েছে৷
এরপর প্রেসিডেন্ট নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় বসেছিলেন মুরসি৷ তবে তার শাসনামলে বিরোধীদের বিরুদ্ধে অভিযান, ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা ও দেশকে ইসলামিকরণ করার অভিযোগ এনেছিলেন সমালোচকেরা৷ এই অবস্থায় তার সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু হলে ২০১৩ সালে তাকে ক্ষমতাচ্যুত করে গ্রেপ্তার করে সামরিক বাহিনী৷
এরপর থেকে বিচার চলছিল মুরসির৷ সোমবার আদালতে নিজের বক্তব্য রাখার পর অসুস্থ বোধ করে সেখানেই মারা যান বলে জানিয়েছে দেশটির সরকারি টেলিভিশন৷ অপ্রকাশিত মেডিকেল সূত্রের বরাত দিয়ে তারা জানিয়েছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন৷
মঙ্গলবার সকালে মুরসিকে কায়রোর এক কবরস্থানে দাফন করা হয়েছে। তার এক আইনজীবী বিষয়টি নিশ্চিত করেছেন৷ মুরসির ছেলে আহমেদ জানিয়েছেন, বাবাকে জন্মভূমি শারকিয়া রাজ্যে দাফন করতে চেয়েছিলেন৷ কিন্তু নিরাপত্তা সংস্থাগুলো অনুমতি না দেয়ায় তা সম্ভব হয়নি।
মুরসির দাফনের সময় সংবাদকর্মীদেরও সেখানে যাওয়ার অনুমতি দেয়া হয়৷ এছাড়া তার জন্মভূমিতেও তাদের যেতে দেয়া হয়নি৷
আন্তর্জাতিক প্রতিক্রিয়া
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এর্দোগান মুরসির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তাকে ‘শহীদ' ও ‘ভাই' বলে আখ্যায়িত করেছেন৷ আর মিশরের বর্তমান প্রেসিডেন্ট আবদেল-ফাতাহ-আল-সিসিকে ‘নিষ্ঠুর' বলেছেন৷
মুসলিম ব্রাদারহুডের একজন শীর্ষস্থানীয় নেতা মোহামেদ সুদান ‘পরিকল্পিত হত্যার' শিকার মুরসি বলে মন্তব্য করেছেন৷
জাতিসংঘের মুখপাত্র স্টেফান ডুজারিচ মুরসির আত্মীয়স্বজন ও সমর্থকদের প্রতি শোক প্রকাশ করেছেন৷
এছাড়া কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিও মুরসির মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন৷ আরও শোক জানিয়েছে ইরান, মালয়েশিয়া, হামাস ও পাকিস্তানের জামাত-ই-ইসলামী দল৷
- গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম
- আম পাকার আগে ফ্রিজে রাখা যাবে না কেন?
- ‘সোলজার’ নিয়ে সুসংবাদ দিলেন শাকিব খান
- রোজ হাঁটার অভ্যাস শরীরের কী কী উপকার করে?
- বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ দেখাবে যে ৩ চ্যানেল
- রামিসা হত্যার রায় রোববার, সৃষ্টি হতে যাচ্ছে নতুন ইতিহাস
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- এলপিজির দাম কমলো
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ দেখাবে যে ৩ চ্যানেল






