ঢাকা, ২১ অক্টোবর বুধবার, ২০২৬ || ৫ কার্তিক ১৪৩৩
good-food
৯০৬

রশিদ খানের হ্যাটট্রিক

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৪১ ২৫ ফেব্রুয়ারি ২০১৯  

বিশ্বের সপ্তম ও প্রথম স্পিনার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে হ্যাটট্রিক করলেন আফগানিস্তানের রশিদ খান। গত রাতে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে এই কৃতিত্ব দেখান তিনি।

আয়ারল্যান্ডের ব্যাটিং ইনিংসের ১৮তম ওভারে প্রথম তিন বলে তিন উইকেট তুলে নিয়ে নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথম হ্যাটট্রিকের স্বাদ নেন রশিদ। তার শিকার হন জর্জ ডকরেল, শেন গেটকাটে ও সিমি সিং।

রশিদের আগে টি-টোয়েন্টি ইতিহাসে হ্যাটট্রিক করেন ব্রেট লি, জ্যাকব ওরাম, টিম সাউদি, থিসারা পেরেরা, লাসিথ মালিঙ্গা ও ফাহিম আশরাফ। এই ছয় জনের সবাই পেসার।

সেখানে প্রথম ও একমাত্র স্পিনার হিসেবে নাম তুললেন রশিদ। তার হ্যাটট্রিকের ম্যাচে ৩২ রানে জিতে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করে আফগানিস্তান।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর