লিটন-মোস্তাফিজদের হারিয়ে চ্যাম্পিয়ন খুলনা
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:২৬ ১৮ ডিসেম্বর ২০২০
খুব বড় স্কোর গড়তে পারেনি জেমকন খুলনা। তবে ফাইনাল বিবেচনায় মাহমুদউল্লাহদের ১৫৫ রানকে হেয় করে দেখার উপায় ছিল না। শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সেই রান তাড়া করতে নেমেই ৫ রানে হেরেছে গাজী গ্রুপ চট্টগ্রাম।
খুলনার দেয়া টার্গেট ছাড়াতে নেমে ভালো শুরুর আভাস দেয় চট্টগ্রাম। কিন্তু দলীয় ২৬ রানে ব্যক্তিগত ১২ করে সৌম্য সরকার ফিরলে চাপে পড়ে তারা। এর মধ্যে অধিনায়ক মোহাম্মদ মিঠুন ফিরে যান ৭ রান করে। ফলে লিটন দাসের কাঁধে চাপ বাড়ে। সেটা সামলাতে গিয়ে ২৩ রানের বেশি করতে পারেননি তিনি।
সঙ্গ দেয়ার জন্য ইনফর্ম সৈকত আলী থাকলেও সুযোগটা নিতে পারেননি লিটন। এতে ৫১ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে চট্টগ্রাম। এখান থেকে দলকে টেনে তোলার চেষ্টা করেন শামসুর রহমান। আশা দেখান তিনি। কিন্তু গুরুত্বপূর্ণ সময়ে ২৩ রান করে পেসার মাহমুদ হাসানের বলে সাজঘরে ফেরেন শামসূর।
তবে একদিকে অবিচল থাকেন সৈকত আলী। তিনি খেলেন ৪৫ বলে ৫৩ রানের লড়াকু ইনিংস। কিন্তু তাতেও কাজ হয়নি। ঘরোয়া ক্রিকেটে ফিনিসার রোল প্লে করা মোসাদ্দেক হোসেনও ভালো কিছু করতে পারেননি। শেষ ওভারে ফিরে যান ১৯ রান করে।
জয়ের জন্য শেষ ৪ ওভারে ৪৭ রান দরকার ছিল চট্টগ্রামের। ১৭তম ওভারে মাত্র ৭ রান দেন পেসার আল আমিন হোসেন। পরের ওভারে ১১ রান দেন পেসার শহিদুল ইসলাম। শেষ দুই ওভারে ২৯ রানের লক্ষ্য দাঁড়ায় সৈকতদের সামনে। তরুণ পেসার মাহমুদ হাসানের করা ১৯তম ওভার থেকে তারা নিতে পারেন ১৩ রান।
ফলে শেষ ওভারে জয়ের জন্য ১৬ রান দরকার ছিল। কিন্তু ওই রান তাড়া করে তুলতে পারেনি মোসাদ্দেক-সৈকত। বরং শহিদুলের করা ওভারের তৃতীয় ও চতুর্থ বলে আউট হয়ে ফেরেন দু'জনই। শেষ বলে নাহিদুল ছক্কা হাঁকালে হারের ব্যবধান কমে চট্টগ্রামের।
এর আগে মাহমুদউল্লাহর ৪৮ বলে ৭০ রানের দারুণ ইনিংসে ভর করে লড়াইয়ের পুঁজি পায় খুলনা। জাকির হোসেন ২৫, আরিফুল হক ২১ এবং শুভাগত হোম চৌধুরী ১৫ করে দলের রান সংগ্রহে অবদান রাখেন। ফাইনালে চট্টগ্রামের হয়ে শরিফুল ও নাহিদুল নেন দুটি করে উইকেট।
একটি করে উইকেট শিকার করেন মোস্তাফিজুর রহমান ও মোসাদ্দেক হোসেন। খুলনার শহিদুল দুটি এবং আল আমিন, মাহমুদুল হাসান ও শুভাগত হোম ঝুলিতে ভরেন একটি করে উইকেট।
- স্বাদের চিপস, স্বাস্থ্যের বিপদ
- বেগুনে পোকা থাকলে কি খাওয়া উচিত?
- রোনালদোকে নিষেধাজ্ঞা ও জরিমানা করল পর্তুগাল
- জনতা, সোনালী ও রূপালী ব্যাংকের এমডির চুক্তি বাতিল
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ
- গর্বের সঙ্গে বলতে পারি, বিএনপি কর্মীরা চাঁদাবাজিতে জড়িত নয়
- সংসদ সদস্য কি প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহন করতে পারেন?
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
















