সাইফের হামলার সিসিটিভি ফুটেজের ব্যক্তি ভিন্ন: শরিফুলের বাবা
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:৩৩ ২৪ জানুয়ারি ২০২৫
ভারতের মুম্বাইতে বলিউড তারকা সাইফ আলি খানের বাড়িতে ঢুকে হামলা চালানোর অভিযোগে গ্রেপ্তার হন শরিফুল ইসলাম শেহজাদ। তার বাবা জানান, গ্রেপ্তার ব্যক্তি তার ছেলে। কিন্তু সিসিটিভি ফুটেজে যাকে দেখা যাচ্ছে সে ছেলে নয়। অর্থাৎ ফুটেজের ব্যক্তি ও গ্রেপ্তার হওয়া ভিন্ন ব্যক্তি বলে দাবি করছেন তিনি।
ঝালকাঠিতে তিন ছেলে ও ও স্ত্রীকে নিয়ে রুহুল আমিন ফকিরের পরিবার। শরিফুল ইসলাম তার দ্বিতীয় সন্তান। সবশেষ গত শুক্রবার সন্ধ্যা নাগাদ ছেলের সঙ্গে শেষবার ফোনে কথা হয়েছিল বলে বলেন তিনি। সেসময় পরস্পর কুশল বিনিময় হয় জানিয়ে রুহুল আমিন ফকির বলেন, আমি বেশি কথা বলি না...। ছেলেপেলে যখন কথা বলে কেমন আছো, কী? ভালো থাকো, এই সমস্ত কথা।
টিভি চ্যানেল ও ফেসবুকের মাধ্যমে ছেলের ভারতে গ্রেপ্তারের খবর জানতে পারেন বলেও দাবি করেন রুহুল। তিনি বলেন, ফুটেজে যে ছবি দেখলাম, তারপরে মনে হইলো একই ধরনের না। আমার ছেলেকে অ্যারেস্ট করসে। আর ছবিতে ওই ছেলে একই না, একটু তফাৎ।
নিজের ৩০ বছর বয়সী ছেলে সম্পর্কে বিবরণ দেন রুহুল। তিনি বলেন,সে ছোটবেলা থেকেই চুল ছোট রাখে এবং ব্যাকব্রাশ করে। মানে চুলটা একটু উপরের দিকে থাকে। আর ওই ফুটেজের যে ছবি সে চোখের ভ্রু পর্যন্ত চুল নামানো। এরপর দেখলাম চেহারা ছবিতে মেলে না।
অন্য কারও সঙ্গে মিলিয়ে ফেলে তার সন্তানের ওপর অভিযোগ আনা হয়েছে দাবি করছেন তিনি। একই সঙ্গে মাত্র ছয় সাত মাস আগে ভারতে গিয়ে এই ধরনের কঠিন কাজ করা গ্রামের কোনো ছেলের পক্ষেই সম্ভব না বলে মনে করেন রুহুল। বলেন, সে কোন মাপের লোক সাইফ আলী খান, শাহরুখ খান, সালমান খান! এরা কি প্রভাবশালী মন্ত্রী- এমপিদের মতো। এরা সুপারস্টার। এদের কাছে যাওয়া তো কঠিন, এমন বিস্ময়ও প্রকাশ করেন তিনি।
কেন ভারতে গিয়েছিলেন শরিফুল?
রুহুল জানান, ২০২৪ সালের মার্চ-এপ্রিল নাগাদ ভারতে যান শরিফুল ইসলাম। তার বিরুদ্ধে বেশ কিছু মামলা ছিল। আমাদের এলাকায় আমি ইউনিয়ন বিএনপির সহসভাপতি এবং আমার এ ছেলেও সদস্য। বড় ছেলেও রাজনীতি করে। তিনি জানান, আওয়ামী লীগ আমল থেকেই তাদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা দেয়া হয়েছিল। এসব কারণেই তার ছেলে দেশ ছাড়ার সিদ্ধান্ত নেয়।
রুহুলের দেয়া তথ্যমতে, শরিফুল ভারতে যে যাচ্ছেন সেটা পরিবার জানতো। আওয়ামী লীগ সরকার পতনের পর তিনি ফিরতে চেয়েছিলেন কিনা জানতে চাইলে 'না' বলে উল্লেখ করেন রুহুল। তিনি বলেন, ওখানেই কাগজপত্র করাইয়া থাকবে, এই ছিল কথা। ভারতে শরিফুল একটি 'বার ধরনের হোটেলে' কাজ নিয়েছিলেন এবং প্রতি মাসের ১০ তারিখের পর বেতনের কিছু টাকা বিভিন্ন মাধ্যমে পরিবারের কাছে পাঠাতেন বলেও উল্লেখ করেন রুহুল।
হোটেলের কাজের কথা অবশ্য মুম্বাই পুলিশের ভাষ্য থেকেও জানা যায়। মুম্বাইতে একটি পাবে ওয়েটারের কাজ নেয়ার পর কাজ টেকেনি বলে জানানো হয় ভারতের পুলিশের দিক থেকে। গত ১৬ জানুয়ারি ভোর রাতের দিকে মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় সাইফ আলি খানের বাসভবনে ঢুকে তার ওপর হামলা চালায় এক আততায়ী। তার ছুরিকাঘাতে মারাত্মক আহত হন তিনি।
এরপর ১৯ জানুয়ারি ভোরে মুম্বাইয়ের কাছে একটি গভীর ম্যানগ্রোভ জঙ্গলের ভেতর থেকে শরিফুল ইসলাম শেহজাদকে গ্রেপ্তার করে পুলিশ। সাইফের ওপর হামলার অভিযোগে গ্রেপ্তারের তথ্য জানানোর পাশাপাশি তিনি বাংলাদেশি বলে উল্লেখ করা হয় মুম্বাই পুলিশের দিক থেকে। যদিও আদালতে পেশ করা হলে যে দু'জন আইনজীবী তার হয়ে প্রশ্ন করেছেন তারা দু'জনেই দাবি করেছেন ওই ব্যক্তি বাংলাদেশি নাগরিক এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।
আইনজীবী সন্দীপ শেরখানে দাবি করেছেন, শরিফুল ইসলাম বিগত বহু বছর ধরে মুম্বাইতে নিজের পরিবারের সঙ্গেই বসবাস করছেন। ফলে মাত্র কয়েক মাস আগেই তিনি অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে ঢুকেছেন –এই বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন। শরিফুলের পরিচয়, পরিচয়পত্র, এমনকি ভারতে 'বাংলাদেশ-বিরোধী' রাজনীতি নিয়েও তর্ক বিতর্ক চলছে। অনেকেই পুলিশের এত তড়িঘড়ি করে 'বাংলাদেশি অনুপ্রবেশকারী' হিসেবে বর্ণনা করাকে সন্দেহের চোখেও দেখেছেন।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য











