সাকিব ছাড়া নিউজিল্যান্ড সিরিজ দ্বিগুণ কঠিন : মাশরাফি
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:৫৭ ১০ ফেব্রুয়ারি ২০১৯
আঙ্গুলে ইনজুরির কারণে নিউজিল্যান্ড সফরে ওয়ানডে লড়াই থেকে ছিটকে পড়েছেন বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। তাই তাকে ছাড়া কিউইদের বিপক্ষে আসন্ন সীমিত ওভারের সিরিজ দ্বিগুন কঠিন বলে মন্তব্য করলেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
গেল শনিবার রাতে নিউজিল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়ার আগে মাশরাফি বলেন, আমরা সবাই জানি, নিউজিল্যান্ডের কন্ডিশন সবসময়ই কঠিন, সবসময়ই চ্যালেঞ্জিং। তবে সাকিবকে হারিয়ে আমাদের সামনে চ্যালেঞ্জ এখন দ্বিগুন।
সদ্যই শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের ফাইনাল ম্যাচে ব্যাট করার সময় বাঁ-হাতের অনামিকায় ব্যথা পান সাকিব। ম্যাচের পর স্ক্যান করানো হয়। তাতে চিড় ধরা পড়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান, ম্যাচের পর সাকিবের আঙ্গুলে স্ক্যান করানো হয়। রিপোর্টে দেখা গেছে, তার আঙ্গুলে চিড় ধরেছে। চোট পাওয়া আঙ্গুলটি তিন সপ্তাহ নড়াচড়া করা যাবে না।
ফলে সাকিবের নির্ধারিত নিউজিল্যান্ড সফর বাতিল হয়ে যায়। তাকে রেখে অধিনায়ক মাশরাফি, ওপেনার তামিম ইকবাল, পেসার রুবেল হোসেন ও অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন ঢাকা ছাড়েন।
দেশ ছাড়ার আগে সাকিবের অনুপস্থিতির কথা অকপটে স্বীকার করলেন মাশরাফি। তবে অতীতে বিশ্বসেরা অলরাউন্ডার না থাকায় যেভাবে দল খেলেছে সেই অভিজ্ঞতা কাজে লাগানোর কথাও বললেন তিনি, দলে সাকিবের প্রয়োজনীয়তা কতটুকু তা বলার প্রয়োজন নেই। তবে গেল বছর তাকে ছাড়া আমরা বেশক’টি ম্যাচ খেলেছি। ফলে আমাদের ভিন্ন ধরনের অভিজ্ঞতা হয়েছে। এ অভিজ্ঞতা নিউজিল্যান্ড সফরে কাজে লাগাতে চাই। এশিয়া কাপে সাকিবকে ছাড়া আমরা খেলেছি। তাই আমাদের যা আছে, তা নিয়েই এখানে খেলতে চাই।
সাকিবকে ছাড়া সিরিজ জয় কঠিন হলেও অসম্ভব কিছু না বলেও জানান ম্যাশ। তিনি বলেন, ওয়ানডে সিরিজ জয় সম্ভব, আমরা জিততে পারব না এটি সত্যি নয়। তবে তার না থাকাটা অনেক কঠিন করে দিয়েছে, কিন্তু সম্ভব। এটি করার জন্য আমাদের বিশ্বাস ও মানসিকভাবে শক্ত থাকা দরকার। পাশাপাশি আমাদের পরিকল্পনাগুলো সঠিকভাবে কার্যকর করার প্রয়োজন রয়েছে। যদি আমরা তা পারি, তবে সম্ভব হবে।
আসছে ১৩ ফেব্রুয়ারি থেকে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে। মূল লড়াইয়ে নামার আগে একটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলেছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড একাদশ। এ ম্যাচে ২ উইকেটে হেরেছে সফরকারীরা। এ ম্যাচে খেলতে পারেননি মাশরাফি, তামিম, রুবেল ও সাইফউদ্দিন।
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















