সালমানকে নিয়ে অক্ষয়, ‘টাইগার এখনো বেঁচে আছেন, থাকবেনও’
লাইফ টিভি 24
প্রকাশিত: ০১:৪৩ ২০ এপ্রিল ২০২৫
বলউডি তারকা সালমান খান গেল সাত বছর ধরে বাজার ‘হারাতে বসেছেন’; এবারে ‘সিকান্দার’ ভাইজানের ক্যারিয়ারে সাফল্য নিয়ে আসবে বলে ধারণা করা হলেও হয়েছে ‘উল্টো’। সালমানের ‘ভরাডুবি নিয়ে’ সমালোচনার ঝড় বইলেও তার হয়ে সুর চড়িয়েছেন হিন্দি সিনেমার অভিনেতা অক্ষয় কুমার।
টাইমস অব ইন্ডিয়া লিখেছে, কদিন আগে দিল্লিতে তার নতুন সিনেমা ‘কেশরি চ্যাপ্টার ২’ এর বিশেষ প্রদর্শনীতে ‘সিকান্দার’ এবং সালমানের হয়ে কথা বলেছেন অক্ষয়। সেখানে তার কাছে প্রশ্ন রাখা হয়েছিল, বলিউডে বড় তারকাদের সিনেমা চলছে না কেন? প্রশ্ন ওঠে, তাহলে ভাইজানের দিন কি শেষ?
অক্ষয় বলেন, “দেখুন আপনারা যেটা বলছেন,সেটা ভুল। এরকম কোনোদিনই ঘটতে পারে না। টাইগার (সালমান খান) এখনও বেঁচে আছেন, আর থাকবেনও।” অক্ষয়ের ভাষ্য, সালমানের মত প্রাণোচ্ছ্বল ‘টাইগার’ জীবনে কখনও নিভে যেতে পারে না।
সালমনের সঙ্গে অক্ষয়ের বন্ধুত্ব আজকের নয়। প্রায় একই সময়ে দুইজন সিনেমায় ক্যারিয়ার শুরু করেন। পরবর্তীতে একসঙ্গে ‘মুঝসে শাদি করোগি’, ‘জান-এ-মান’-এর মত একাধিক হিট সিনেমা উপহার দিয়েছেন। এবার সিকান্দারে ‘ফাঁকা ক্যাশবাক্স’ নিয়ে প্রশ্নের মুখোমুখি হলে ভাইজানের পাশে দাঁড়ালেন অক্ষয়।
‘সিকান্দার’ সিনেমার ব্যর্থতার পর তাই অনেকেই সালমানের ক্যারিয়ারের ‘শেষ’ বলে মনে করছেন। গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের দেওয়া লাগাতার মৃত্যু হুমকি, হত্যাচেষ্টা এবং নিরাপত্তার ঘেরাটোপে সিকান্দারের শুটিং সেরেছিলেন সালমান।নিরাপত্তাজনিত সমস্যার কারণে এই সিনেমা নিয়ে সালমান বেশি প্রচারও করতে পারেননি। কারো কারো ভাষ্য, বলিউডের তারকারা প্রচার কাজে সালমানের পাশে এসে দাঁড়ালে ভালো ফল আসত।
‘সিকান্দার’ মুক্তির পর বলিউডে সানি দেওলই একমাত্র অভিনেতা যিনি সিনেমাটির প্রশংসা করেন। কেউ কেউ মনে করছেন প্রচারে আয়োজনের ঘাটতি এবং পাইরেসির কারণে সালমান সুবিধা করে উঠতে পারেননি। আবার সালমানের অতিরিক্ত ওজন বেড়ে যাওয়াতেও খানিকটা প্রভাব ফেলেছে বলে মনে করছেন অনেকে।
এছাড়া সমালোচককরা বলছেন, সালমানের ব্যর্থতার বড় কারণ তার একগুঁয়েমি। সালমান অনেক সময়ই ভালো চিত্রনাট্য, ভালো নির্মাতার বদলে ‘কাছের মানুষদের’ সঙ্গে কাজ করতে পছন্দ করেন। যে কারণে তার কাজগুলো ‘সাড়া ফেলতে পারছে না’।
২০১৮ সালের পর থেকে ধীরে ধীরে সালমানের কাজগুলো ম্রিয়মাণ হয়েছে। ‘অন্তিম’, ‘রাধে’, ‘কিসি কা ভাই কিসি কী জান’, ‘টাইগার ৩’ থেকে ‘সিকান্দার’-এর মত সিনেমাগুলো বক্স অফিসকে সন্তুষ্ট করতে ব্যর্থ হয়েছে। কয়েক বছর ধরে সাফল্যের দেখা পাচ্ছেন না অক্ষয়েরও। একের পর এক সিনেমা করছেন অক্ষয়, কিন্তু লাভের খাতা শুন্য।
ক্যারিয়ার নিয়ে শঙ্কার মধ্যেই শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অক্ষয়ের নতুন সিনেমা ‘কেশরি চ্যাপ্টার ২’। ১৯১৯ সালের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের ওপর ভিত্তি করে সিনেমাটি তৈরি করা হয়েছে। এই সিনেমায় সি শংকরন নায়ারের চরিত্রে অভিনয় করেছেন অক্ষয়। আলোচিত সত্য ঘটনা অবলম্বনে তৈরি হওয়ায় সিনেমাটি দর্শকেরা পছন্দ করতে পারেন বলে ধারণা করছেন বিশ্লেষকেরা।
- মহাসড়কেই শেষ পরিবারের সব স্বপ্ন, পাশাপাশি ৪ কবর
- স্বামীরা আসলে কী চায়? সম্পর্ক ভালো রাখতে জানুন ৫ বিষয়
- বিশ্বকাপের আশা বাঁচিয়ে রাখল ইতালি
- ৩০ হাজার টন তেল নিয়ে জাহাজ পৌঁছেছে চট্টগ্রাম বন্দরে
- নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হলেন বালেন্দ্র
- ঈদের ছুটি কাটিয়ে ঢাকামুখী মানুষ, ট্রেন-বাসে স্টেশনে উপচেপড়া ভিড়
- হলিউডে হবে না অস্কার আয়োজন
- ‘ধুরন্ধর ২’-র তাণ্ডবে তছনছ সব রেকর্ড
- শিক্ষাপ্রতিষ্ঠানে ১২,৯৫১ প্রধান ও সহকারী প্রধান নিয়োগ দেওয়া হবে
- অতিরিক্ত চিন্তা ঝেড়ে ফেলার ৪ উপায়
- মেয়েকে নিয়ে ফুটবল ম্যাচ দেখলেন প্রধানমন্ত্রী
- হরমুজ দিয়ে নির্বিঘ্নে চলতে পারবে বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ
- পদ্মায় বাসডুবি: মৃতের সংখ্যা বেড়ে ২৬
- ইরানের নৌ কমান্ডার তানসিরিসহ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত
- এসকেএফ ফার্মায় চাকরি, পাবেন নানা সুবিধা
- ঈদ শেষে বাসায় ফিরে যেসব কাজ করবেন না
- সবজি চাষের আনন্দ ভাগ করলেন জয়া
- আর্চারি এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ
- এবার উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব পেলেন রাষ্ট্রপতি
- যুদ্ধবিরতিতে ইরানকে ১৫ দফা প্রস্তাব যুক্তরাষ্ট্রের
- দেশের নতুন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল
- ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস
- ঘুমাতে গেলেই কি মাথায় ঘোরে পুরোনো কথা?
- বিশ্ববাজারে তেলের দামে ধস
- সোনার দামে বড় দরপতন কেন?
- ইসরায়েলের আকাশে ক্ষেপণাস্ত্র আধিপত্যের ঘোষণা ইরানের
- ইরান যুদ্ধ চললে দেশের অর্থনীতিতে চাপ বাড়বে: অর্থমন্ত্রী
- ঈদে তেল-মশলা খেয়ে পেট খারাপ? সুস্থ হওয়ার ঘরোয়া উপায়
- বাংলাদেশের আয়ারল্যান্ড সফর স্থগিত, আসছে ভারত
- ভারত সফর বাতিল করলেন শাকিরা
- ঈদে তেল-মশলা খেয়ে পেট খারাপ? সুস্থ হওয়ার ঘরোয়া উপায়
- ইরান যুদ্ধ ‘গুটিয়ে আনার’ কথা ভাবছে যুক্তরাষ্ট্র
- ঈদের দিন বিয়ের খবর জানালেন অভিনেত্রী নীলাঞ্জনা নীলা
- ইরান যুদ্ধ চললে দেশের অর্থনীতিতে চাপ বাড়বে: অর্থমন্ত্রী
- ধুরন্ধর ২: রণবীরের অভিনয়ের চেয়ে মোদীর ভাষণে বেশি হাততালি
- ছবিতে বিশ্বজুড়ে ঈদুল ফিতর উদযাপন
- ঈদের দিন সারাদেশে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
- ৩৫ বছর পর জাতীয় ঈদগাহের নামাজে প্রধানমন্ত্রী
- সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর
- ঈদের প্রধান জামাতে অংশগ্রহণ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
- চোখের জলে গুনাহ মাফ চেয়ে বিশ্ব সম্প্রদায়ের কল্যাণ কামনা
- কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১২: তদন্তে ৩ কমিটি, বরখাস্ত ২
- ইসরায়েলের আকাশে ক্ষেপণাস্ত্র আধিপত্যের ঘোষণা ইরানের
- বিশ্ববাজারে তেলের দামে ধস
- বাংলাদেশের আয়ারল্যান্ড সফর স্থগিত, আসছে ভারত
- ভক্তদের ঈদ শুভেচ্ছা সাকিব-তাসকিনদের
- প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
- ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস
- মধ্যপ্রাচ্যে যুদ্ধে এখন পর্যন্ত ৫ বাংলাদেশি নিহত: প্রতিমন্ত্রী
- যুদ্ধবিরতিতে ইরানকে ১৫ দফা প্রস্তাব যুক্তরাষ্ট্রের
















