স্বরূপে ফিরলেন হ্যাজার্ড, হিগুয়েইনের জোড়া গোলে চেলসির বড় জয়
লাইফ টিভি 24
প্রকাশিত: ১২:১১ ৩ ফেব্রুয়ারি ২০১৯
সংগৃহীত
ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে গতকাল রাতে হাডার্সফিল্ডকে ৫-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে চেলসি।
তাদের হয়ে জোড়া গোল করেছেন বেলজিয়ান তারকা এডেন হ্যাজার্ড এবং আর্জেন্টাইন তারকা স্ট্রাইকার গঞ্জালো হিগুয়েইন। অপর গোলটি করেন ব্রাজিলিয়ান তারকা ডেভিড লুইজ।
ম্যাচের ১৬ মিনিটেই ফ্রেঞ্চ মিডফিল্ডারের দুর্দান্ত পাসে চেলসির হয়ে নিজের প্রথম গোলের দেখা পান হিগুয়েইন। গোল করার পর যেন আরও ক্ষুধার্ত হয়ে উঠে চেলসি। ফলে মারিও সারির দলকে থামাতে ৪-৩-৩ থেকে সরে এসে ৫-৪-১ ফর্মেশনে খেলতে থাকে হাডার্সফিল্ড। কিন্তু হ্যাজার্ড, হিগুয়েইন যখন রয়েছেন দুর্দান্ত ফর্মে; তখন 'বাস পার্ক' করেও খুব একটা সুবিধা হওয়ার কথা না। হলও ঠিক তা-ই।
প্রথমার্ধের যোগ করা সময়ে সিজার অ্যাজপিলিকুয়েতাকে ডিবক্সে ফেলে দিয়ে চেলসিকে পেনাল্টি উপহার দেন কাচুগা। ১২ গজ দূর থেকে ব্যবধান দ্বিগুণ করেন হ্যাজার্ড। দুর্দান্ত প্রথমার্ধে তার যেন একটি গোল পাওনাই ছিল। গত কয়েক ম্যাচে চেলসির প্রেসিং নিয়ে সমালোচনা হয়েছে বেশ। কিন্তু আজ যেন চেলসির ১১জনই নেমেছিলেন অফুরন্ত স্ট্যামিনা নিয়ে। পজেশন ধরে রেখে আক্রমণই গড়তে পারেনি হাডার্সফিল্ড। আর পজেশন ভিত্তিক ফুটবল খেললেও চেলসিকে মনে হচ্ছিল বরাবরের মতই ভয়ঙ্কর। ৫৮ মিনিটে বার্কলির শট বারপোস্টে প্রতিহত না হলে ব্যবধান আরও বাড়াতে পারত চেলসি। তবে ৬৬ মিনিটে হ্যাজার্ডের দ্বিতীয় গোলটাও এসেছে তার সুযোগসন্ধানী পাস থেকেই। বার্কলির থ্রু থেকে হাডার্সফিল্ড গোলরক্ষক জোনাস লোসেলকে কাটিয়ে ফাঁকাপোস্টে বল পাঠিয়ে দেন হ্যাজার্ড। এই গোল দিয়ে নিজের ফুটবল ক্যারিয়ারে মোট ২০০ গোলে সরাসরি অবদান রাখলেন হ্যাজার্ড (১১৬ গোল, ৮৪ অ্যাসিস্ট)।
আক্রমণে নিজের নতুন সতীর্থের সাথে যেন গোল করার ব্যক্তিগত প্রতিযোগিতাতেই নেমেছিলেন হিগুয়াইন। ম্যাচ জিতলেও হ্যাজার্ড-হিগুয়াইনের লড়াইটা হয়েছে 'ড্র'। সেই কান্তের পাস থেকেই ৬৯ মিনিটে ডিবক্সের প্রায় ২০ গজ বাইরে থেকে চমৎকার এক বাঁকানো শটে নিজের দ্বিতীয় গোল করেন হিগুয়াইন। ২০০০ সালে মারিও স্টাসিচের পর এবারই চেলসির কেউ নিজের প্রথম 'হোম' ম্যাচে করল জোড়া গোল। চার গোলের লিড নিয়েও ক্ষান্ত দেয়নি চেলসি। ক্ষুধার্ত বাঘের মত ঝাঁপিয়ে পড়া চেলসির গোল উৎসব শেষ হয়নি তখনও। ম্যাচের ৪ মিনিট বাকি থাকতে কর্ণার থেকে হেড করে হাডার্সফিল্ডের কফিনে শেষ পেরেক ঠুকে দেন ডেভিড লুইজ। ৫ গোলের ম্যাচে 'ফাইভ স্টার' পারফরম্যান্সই দিল চেলসি। জ্বলে উঠেছেন হ্যাজার্ড, হিগুয়াইনরা।
মৌসুমের শেষভাগে এসে এর চেয়ে বেশি আর কীইবা চাইতে পারতেন সারি এবং চেলসি সমর্থকেরা??
- অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোথায় ভোট দিচ্ছেন
- ‘এটা পাকিস্তানের নাটক ছিল’
- অসুস্থ পরীমণি, ফের পেছাল জেরা
- প্রধান উপদেষ্টাসহ ২৭ জনের সম্পদের বিবরণী প্রকাশ
- ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন যারা
- যেসব কারণে বাতিল হতে পারে আপনার ভোট
- জাতীয় নির্বাচন ও গণভোট বৃহস্পতিবার, প্রস্তুতি সম্পন্ন
- নির্বাচনি মিছিলে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু
- নির্বাচনের ইতিহাস: প্রাচীন থেকে আধুনিক
- ভোটকেন্দ্রের তথ্য জানতে ৪ পদ্ধতি চালু করল ইসি
- ভোটকেন্দ্রে মোবাইল ফোনে নিষেধাজ্ঞা
- বাংলাদেশকে ক্ষতিপূরণসহ ৩ শর্তে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান
- নির্বাচনে তিন সংগীতশিল্পীর যে প্রত্যাশা
- গোপালগঞ্জ–৩: কার হাতে যাচ্ছে হাসিনার আসন
- আমেরিকার ইতিহাসে আলোচিত ১১ নির্বাচন
- ‘আত্মঘাতী’ বইমেলায় অংশ নেবে না ৩২১ প্রকাশনা প্রতিষ্ঠান
- নির্বাচনে ছুটি ও রমজানে কর্মঘণ্টা নির্ধারণ করে প্রজ্ঞাপন
- ৫ খাবার নিয়ে প্রচলিত ভুল ধারণা
- ফোন রেকর্ড ফাঁস করলেন পরীমণি
- বুলবুলের আচমকা পাকিস্তান সফর নিয়ে মুখ খুললেন ফারুক
- NASA Opens Door to Personal Smartphones in Space
- Seed Paper: A Plantable Paper Turns Waste into Living Green
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- ববিতা, শফিক, আইয়ুব বাচ্চুসহ একুশে পদক পাচ্ছেন যারা
- রমজানে অফিস সময় নির্ধারণ
- বোতলজাত পানির চেয়ে কলের পানি নিরাপদ
- সন্তান জন্ম দিতে দেশ ছাড়ছেন বুবলী!
- চড়া দামে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ
- আশুলিয়ায় লাশ পোড়ানো: ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- Seed Paper: A Plantable Paper Turns Waste into Living Green
- NASA Opens Door to Personal Smartphones in Space
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- এপস্টেইন নথিতে নাম নেই যে ৫ প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের
- রোজায় ৬৫০ টাকায় মিলবে গরুর মাংস, ৮ টাকায় ডিম
- বাচ্চাদেরও শেখান মানি ম্যানেজমেন্ট
- আ’লীগ সমর্থকদের পছন্দ বিএনপি, নতুনদের ঝোঁক জামায়াতে
- রমজানে অফিস সময় নির্ধারণ
- ঘুমের আগে দাঁত না মাজলে ক্ষতি হতে পারে হৃদ্যন্ত্রের
- নির্বাচনি মিছিলে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু
- কাজ পাচ্ছেন না অঙ্কিতা
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত
- বদলে যাচ্ছে র্যাবের নাম, পোশাকও পাল্টাবে
- সন্তান জন্ম দিতে দেশ ছাড়ছেন বুবলী!
- আশুলিয়ায় লাশ পোড়ানো: ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
- রুনা লায়লার বিনিময়ে যা দিতে চেয়েছিল ভারত
- নাহিদের রিট খারিজ, ভোটে থাকবেন বিএনপির কাইয়ুম
- বোতলজাত পানির চেয়ে কলের পানি নিরাপদ
- ববিতা, শফিক, আইয়ুব বাচ্চুসহ একুশে পদক পাচ্ছেন যারা
















