১ বছর পর মঙ্গলবার মাঠে ফিরছেন সাকিব, কী বলছেন সতীর্থরা
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:৩৬ ২৩ নভেম্বর ২০২০
এক বছরেরও বেশি সময় পর মঙ্গলবার মাঠে ফিরছেন দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান। এদিন থেকে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে জেমকন খুলনা ও ফরচুন বরিশাল। খুলনার হয়ে মাঠে নামবেন বিশ্বসেরা অলরাউন্ডার।
জুয়াড়ির তথ্য গোপন করায় ইন্টরন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কর্তৃক এক বছর নিষিদ্ধ ছিলেন সাকিব। গেল ২৯ অক্টোবর তার নিষেধাজ্ঞা শেষ হয়। ফলে বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের ড্রাফটে নাম উঠে দেশসেরা ক্রিকেটারের। সেখান থেকে তাকে দলে ভেড়ায় খুলনা।
সাকিবের নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর বাংলাদেশের কোনও আন্তর্জাতিক ম্যাচ ছিল না। ফলে ক্রিকেট মাঠে ফেরার জন্য আরও কিছুদিন তাকে অপেক্ষা করতে হয়। অবশ্য গত সেপ্টেম্বরে বিকেএসপিতে মোহাম্মদ সালাহউদ্দিন এবং নাজমুল আবেদীন ফাহিমের সঙ্গে চার সপ্তাহের ট্রেনিং ক্যাম্প করেন তিনি। ট্রেনিং ক্যাম্পটি রুদ্ধদ্বার প্রটোকলের মধ্যেই হয়।
মূলত শ্রীলংকার বিপক্ষে সিরিজের জন্যই নিজেকে তৈরি করেন সাকিব। নিষেধাজ্ঞা শেষে লংকা সফরে দ্বিতীয় টেস্টে তার খেলার কথা ছিল। কোয়ারেন্টাইন ইস্যুতে শেষ পর্যন্ত সিরিজটি স্থগিত হয়ে যায়। এরপরই ট্রেনিং স্থগিত করে যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে ফিরে যান তিনি।
বিকেএসপিতে রুদ্ধদ্বার অবস্থায় কী ধরনের ট্রেনিং সাকিব নিয়েছিলেন, তা কাউকে জানতে দেননি। তবে জানা গেছে তিনি নিজের ফিটনেস অবস্থা ঠিক রাখতে বিকেএসপির অ্যাথলেটিক্স কোচ আবদুল্লাহ হেল কাফি এবং তরুণ বক্সিং কোচ আরিফুল করিমের সাহায্য নেন।
নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরই নিজের ইউটিউব চ্যানেলের মাধ্যমে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন সাকিব। সেখানে তিনি বলেন, ক্রিকেটে ফিরে আসার পরে সতীর্থরা তার ওপর আস্থা রাখবেন বলেই বিশ্বাস করেন।
সম্প্রতি কলকাতার একটি পূজামন্ডপে অংশ নেয়ায় সাকিবকে মৃত্যুর হুমকি দেয়া হয়। যদিও পূজা উদ্বোধন করেননি বলে দাবি করে ক্ষমা চান তিনি। পরে ফেসবুক লাইভের মাধ্যমে তাকে হত্যার হুমকি দেয়া ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।
এসব ঘটনার মধ্যেও সাকিবের ক্রিকেটে ফিরে আসার অনুশীলন চলছে। দেখে মনে হচ্ছে ২২ গজে খেলতে পুরোপুরি প্রস্তুত তিনি। ক্রিকেট মাঠে তার প্রত্যাবর্তনে সতীর্থরা আনন্দিত।
দেশের সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম বলেন, সাকিবের ক্রিকেটে ফিরে আসা বড় ঘটনা। শুধু আমি নই, গোটা ক্রিকেট বিশ্বই তার খেলা দেখতে অপেক্ষা করছে।
তিনি বলেন, সাকিব একনম্বর খেলোয়াড় ও অলরাউন্ডার। আমি আশা করি, আমাদের বেক্সিমকো ঢাকার বিপক্ষে ভালো খেলতে পারবেন না তিনি। তবে মনে করি, অন্য দলগুলোর বিপক্ষে দুর্দান্ত খেলবেন। তবে পুনরায় তার মাঠে নামাটা দারুণ কিছু।
সাকিবের ক্রিকেটে ফিরে আসা বাংলাদেশের ক্রিকেটের জন্য বড় বিষয় বলে উল্লেখ করে তামিম ইকবাল বলেন, এটি বিশ্বসেরা ক্রিকেটারের জন্য দুর্দান্ত দিন হবে। কারণ এক বছরের জন্য মাঠের বাইরে তিনি। সাকিব যখন ক্রিকেটে ফিরছেন, তখন বাংলাদেশের ক্রিকেটের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। আমি নিশ্চিত, ভক্তরা তার খেলা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
তামিমের দল উদ্বোধনী দিনে মুখোমুখি হবে জেমকন খুলনার। খুলনার হয়ে খেলবেন সাকিব। দেশসেরা ওপেনার বলেন, আমরা খেলায় তার লাগাম টেনে ধরার চেষ্টা করব। তবে দিন শেষে আমি খুশি তিনি ক্রিকেটে ফিরছেন। আমি নিশ্চিত আরও বেশি শক্তিতে এগিয়ে যাবেন তিনি।
জেমকন খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ জানান, সাকিবের মধ্যে কোনও জড়তা দেখছেন না এবং প্রত্যাশা করছেন প্রথম ম্যাচ থেকেই জ্বলে উঠবেন।
তিনি বলেন, সাকিবের সামর্থ্য এবং ক্ষমতা সম্পর্কে কোনও সন্দেহ নেই। আমি বিশ্বাস করি, প্রথম ম্যাচ থেকে জ্বলে উঠবেন তিনি। আমি তার মধ্যে কোনও জড়তা দেখতে পাচ্ছি না। ভালো ক্রিকেট খেলতে মরিয়া বিশ্বসেরা অলরাউন্ডার।
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















