অস্ট্রেলিয়ার পর্যটন কেন্দ্রিক অর্থনীতি স্থবির
লাইফ টিভি 24
প্রকাশিত: ১০:৩৭ ২১ মে ২০২০
নভেল করোনাভাইরাস পরিস্থিতির কিছুটা উন্নতি হতেই লকডাউনের বিধিনিষেধ সামান্য শিথিল করেছে অস্ট্রেলিয়া। তবে বেশির ভাগ ক্ষেত্রেই বাকি বিশ্ব থেকে এখনো যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে দেশটির। বৈদেশিক বাণিজ্যে এখনো স্থবিরতা বিরাজ করছে, যা দেশটির অর্থনীতিকে বিশ্বায়ন-পূর্ব যুগে নিয়ে যাচ্ছে। খবর ব্লুমবার্গ।
এ মন্দার সময়ে অস্ট্রেলিয়ার যা কিছু রফতানি আয় হচ্ছে, তা আসছে খনি ও কৃষি খাত থেকে। সরকারি পৃষ্ঠপোষকতার প্রতিষ্ঠানগুলো ম্যানুফ্যাকচারিং খাতের পুনর্জাগরণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু বিদেশী পর্যটক, শিক্ষার্থী ও অভিবাসীদের আগমন এখনো বন্ধ রয়েছে দেশটিতে, যারা ভোক্তাব্যয়ের অন্যতম প্রধান উৎস। ফলে যতক্ষণ না বিদেশীরা অস্ট্রেলিয়ায় প্রবেশ করতে পারছেন, ততক্ষণ দেশটিতে ভোক্তাব্যয় আগের অবস্থানে ফিরে আসার প্রত্যাশা পূরণ হবে না।
বন্ধ সীমান্ত ও স্থানীয় নির্ভরতা অস্ট্রেলিয়ার অর্থনীতিকে ১৯৮০-এর দশকে ফিরিয়ে নিচ্ছে। সে সময়ের অস্ট্রেলীয় অর্থনীতি আর আজকের অর্থনীতির মধ্যে বিস্তর ফারাক রয়েছে। শুল্ক প্রত্যাহারের মাধ্যমে বাণিজ্য উন্মুক্তকরণ ও পর্যটন শিল্পকে বিশ্বদরবারে তুলে ধরতে সরকারি উদ্যোগের ফলে আশির দশকের পর বিশেষ গতি পায় অস্ট্রেলিয়ার অর্থনীতি। কিন্তু নভেল করোনাভাইরাসের কারণে সেই গতি তো রুদ্ধ হয়েছেই, বরং উল্টো পথে হাঁটতে শুরু করেছে অর্থনীতি।
অস্ট্রেলিয়ার জিডিপির ৫৫ শতাংশের উৎস গৃহস্থালি ব্যয়। করোনার বিস্তার ঠেকাতে সরকার যখন লকডাউন ঘোষণা করে, তখন মানুষজন জরুরি পণ্য সংগ্রহ করে রাখতে হুমড়ি খেয়ে পড়ে। ফলে লকডাউনের প্রথম কয়েক দিন দেশটিতে গৃহস্থালি ব্যয় বেড়ে গিয়েছিল। কিন্তু মানুষের চলাচলে বিধিনিষেধ আরোপ করায় অন্যান্য খাতের ব্যয়ে রীতিমতো ধস নামে। সামাজিক দূরত্ব বজায় রাখতে ঘরের বাইরে যাওয়া বারণ। তাই রেস্তোরাঁ ও মুভি থিয়েটারগুলো বিরান ভূমি হয়ে পড়ল। খাঁ খাঁ শূন্যতা নেমে এল ভোক্তাব্যয়ের অন্যান্য খাতেও।
অস্ট্রেলিয়ায় দোকানপাট ও রেস্তোরাঁগুলো ধীরে ধীরে খুলে দেয়া হচ্ছে বটে, তবে ভোক্তাব্যয় আগের অবস্থানে ফিরে আসতে আরো সময় লাগবে। জনগণ তখনই ব্যয় করবে, যখন তাদের মনে চাকরির নিরাপত্তা নিয়ে কোনো দুশ্চিন্তা থাকবে না এবং জরুরি পণ্য ছাড়াও অন্য খাতে খরচ করার মতো পর্যাপ্ত অর্থ থাকবে তাদের হাতে। অর্থাৎ ব্যয়ের সামর্থ্য না থাকলে এবং ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ না কমলে অস্ট্রেলিয়ার অর্থনীতিতে চাঙ্গা ভাব ফিরে আসতে সময় লাগবে অনেক।
- রান্না করা খাবার ফ্রিজে রাখলে কি পুষ্টিগুণ থাকে?
- বিচ্ছেদ গুঞ্জনের মাঝে বিশেষ বার্তা রাজ-শুভশ্রীর
- পতনের নতুন স্তরে পাকিস্তান ক্রিকেট, ওয়াসিম-আফ্রিদিদের উদ্বেগ
- এমপিও শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির
- ভারত থেকে প্রথমবার ইলিশ আমদানি করল বাংলাদেশ
- ডায়ালাইসিস সেবা মিলবে সব জেলা-উপজেলায়
- ফের বাড়ল সবজির দাম, বেগুনে আগুন
- ৯/১১ পরবর্তী বিষাক্ত পদার্থের সংস্পর্শে ৯৪০০ জনের মৃত্যু
- অপারেশনের সময় ডাক্তাররা সবুজ পোশাক পরেন কেন?
- টানা ৩ দফা কমলো সোনার দাম
- বারবার মাথা ব্যথার ওষুধ খেলে শরীরে কী কী ঘটে?
- প্রতিদিন একটি ডিম খেলে কী হয়?
- বিরোধী দলের আপত্তিতেও এসআরবি বিল পাস, র্যাব বিলুপ্ত
- নিম পাতায় দূর হয় যত সমস্যা
- সিপিএল অভিষেকেই বাজিমাত মিরাজের
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- এসএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস ৪৫৮৫ পরীক্ষার্থী
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
- অভিনয়ের জাদুতে অমর এটিএম শামসুজ্জামান
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- অস্ট্রেলিয়ায় প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র এলিজা
- আশির দশক নস্টালজিক ট্রেন্ডে গা ভাসালেন তারকারা
- টাকার বিপরীতে ডলারের মান কমলো
- এবারের ব্যালন ডি’অরের তালিকায় আছেন যারা
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- পরোক্ষ ধূমপানে বিশ্বজুড়ে ১৭ লাখ মানুষের মৃত্যু
- চিনির বদলে কি গুড় খাওয়া ভালো
- এদের কাছে বাচ্চার কান্নাও কিছু না, বাঁধন ইস্যুতে পরীমনি
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- আগস্টে সড়কে ঝরেছে ৪৮১ প্রাণ, আহত ৬৬৪
- সালমান শাহ’র মৃত্যুর ৩০ বছর: এখনো খোলেনি রহস্য জট
- কাঁচকলার কত গুণ?
- স্থানীয় নির্বাচনের আচরণবিধি জারি: কী করা যাবে, কী করতে মানা
- ‘তিন নম্বর জন ডান’, পরীমনির কোলে থাকা শিশু নিয়ে জল্পনা তুঙ্গে
- চিনির বদলে কি গুড় খাওয়া ভালো
- পরোক্ষ ধূমপানে বিশ্বজুড়ে ১৭ লাখ মানুষের মৃত্যু
- নেপালে যেভাবে ৯০০ শিক্ষার্থীর প্রাণ বাঁচালেন স্কুলের প্রধানশিক্ষক
- হাইকোর্টে বিদিশা সিদ্দিকের জামিন
- হাসিনাকে ধরে আনব, তার জন্য ফাঁসি অপেক্ষা করছে: তথ্য উপদেষ্টা
- ফিক্সিংয়ের শঙ্কা: পাকিস্তান ক্রিকেটারদের ফোন জব্দ
- রাজস্ব হারাচ্ছে সোনামসজিদ, ব্যবসায়ীরা ঝুঁকছে অন্য বন্দরে
- গোলরক্ষক হয়েও জোড়া গোল, কোমানের ছেলের ইতিহাস
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- অভিনয়ের জাদুতে অমর এটিএম শামসুজ্জামান
- সকালের খাবার কোন সময়ে খাওয়া ভালো
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল

