আত্ম-কর্মসংস্থানের উজ্জ্বল দৃষ্টান্ত খুশি
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:০৩ ২১ ডিসেম্বর ২০২০
একসময় পরিবারের নিত্যচাহিদা মেটাতে হিমশিম খেতে হতো জামালপুরের খুরশিদা বেগম খুশির। এখন তিনি নিজ এলাকায় আত্ম-কর্মসংস্থানের এক উজ্জ্বল দৃষ্টান্ত। ৪৬ বছর বয়সী এ উদ্যোক্তা নারী তমালতলা এলাকায় চালাচ্ছেন ‘খুশি বস্ত্রালয়’ নামের বুটিক হাউজ। এ থেকে তার মাসিক আয় প্রায় ২৫ হাজার টাকা। কিন্তু এ পথচলা কখনই অতটা মসৃণ ছিল না।
দারিদ্র্যের মধ্যে বেড়ে উঠা খুশি খুব বেশি পড়ালেখা করতে পারেননি। স্কুলের গন্ডি পেরোনের আগেই শিক্ষাজীবন থেকে বিদায় নিতে হয় তাকে। মাত্র ১৬ বছর বয়সে বিয়ে দিয়ে দেয় তার বাবা। বিয়ের দু’বছর পর তাদের ঘরে আসে প্রথম কন্যা সন্তান।
কিন্তু খুশির স্বামী স্থানীয় ব্যবসায়ী আব্দুল আলীমের পক্ষে সংসারের খরচ মেটানো খুব কষ্টসাধ্য হয়ে পড়ছিল। এভাবেই চলছিল তাদের সংসার। খুশি পাশ্র্ববর্তী এক হ্যান্ডিক্রাফটের প্রতিষ্ঠানে শিক্ষানবীশ হিসেবে কাজ শুরু করেন। ইচ্ছে ছিল সেখান থেকে যা আয় হবে তা সংসারের কাজে লাগাবে।
তিনি বলেন, একদিন আমি আমার বাড়ির পাশের এক বাড়িতে যাই। সেখানে দেখি নকশী কাঁথার উপর এ্যাম্ব্রয়ডারির কাজ করছেন কয়েকজন নারী। সেখান থেকে একটা আইডিয়া পাই।
যখন মাত্র ২০ বছর তখন এলাকার এক ব্যবসা প্রতিষ্ঠান ‘সৃজন হস্তশিল্প’ এ কাজ নিই। সেখানে প্রতিদিন কাজ করতে হতো ১২ ঘণ্টা। আর মাসিক বেতন ছিল ৫০০ টাকা। যদিও টাকাটা খুবই সামান্য ছিল। কিন্তু আনন্দিত ছিলাম। কারণ, এখানে আমি কাজটি শেখার সুযোগ পেয়েছি। এখানে কাজ করে কীভাবে কম্বল, বিছানার কাপড়, কোল বালিশের কাভার, বালিশের কাভার, শাড়ি এবং মহিলাদের অন্যান্য কাপড়ে এ্যাম্ব্রয়ডারি করা যায় তা শিখতে পেরেছি। আমার কাজে মালিক খুশি হয়ে মাত্র দু’মাস পর বেতন বাড়িয়ে করেন ১,৫০০ টাকা। মূলতঃ তখন থেকেই স্বপ্ন দেখতে শুরু করি একদিন আমিও বাড়িতে এ এ্যাম্ব্রয়ডারির ব্যবসা শুরু করব।
স্বামীর সহযোগিতায় খুশি ঢাকা ভিত্তিক কয়েকটি বুটিক হাউজেন সঙ্গে পরিচিত হন। সেসময় ঢাকা থেকে কয়েকটি পাঞ্জাবিও কিনে নিয়ে যান। সেসবের ওপর তিনি আবার এ্যাম্ব্রয়ডারির কাজ করেন। চাকরির পাশাপাশি সেখান থেকেও তার কিছু বাড়তি আয় হতে থাকে।
তিন বছর সেখানে কাজ করার পরা খুশি সেই চাকরি ছেড়ে ‘শতদল’ নামের আরেকটি বুটিক হাউজে চাকরি নেন। সেখানে তিনি যোগ দেন একজন ডিজাইনার হিসেবে। আর মাসিক বেতন ছিল ৩,০০০ টাকা। সেখানে একনাগাড়ে পাঁচ বছর কাজ করেন। ফলে তার নানা ধরনের অভিজ্ঞতা হয়। বাড়ে দক্ষতাও যা তাকে স্বপ্ন পূরণের দিকে এগিয়ে নিয়ে যায়। স্বপ্ন দেখেন নিজে উদ্যোক্তা হওয়ার।
২০১৩ সালে খুশি দ্বিতীয় চাকরিটিও ছেড়ে দেন। বাড়িতে শুরু করেন ছোট ব্যবসা ‘খুশি বস্ত্রালয়’। সেসময় পূঁজি ছিল ২০ হাজার টাকা। এসময় তিনি কয়েকজন নারীকে কাজ করার জন্য নিয়ে আসেন এবং কয়েকজন নারী সুপারভাইজার নিয়োগ দেন। তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে নকশী কাঁথা, বিছানার কাপড়, বালিশের কাভার, ওয়াল মেটসহ নারীদের বিভিন্ন কাপড়ে এ্যাম্ব্রয়ডারির কাজ হয়।
খুশি বলেন, এ ব্যবসা করে এক যুগে আমি ১ দশমিক ৫ লাখ টাকা জমিয়েছি। আর সব টাকাই আমার ব্যবসায় মূলধন হিসেবে খাটিয়েছি।
স্বামীও তার এ ব্যবসার সঙ্গে জড়িত। তিনি বলেন, আমি আমার সহধর্মীনিকে নিয়ে খুব গর্বিত। একসময় খুব কষ্ট হতো সংসার চালাতে। এখন সে হাল ধরেছে। সমাজে ব্যবসায়ী হিসেবে তার একটি পরিচিতি রয়েছে। সবাই সম্মান করে। আমাদের ছেলেমেয়েরাও ভালো আছে। তারা স্কুলে যাচ্ছে।
জামালপুর হ্যান্ডিক্রাফট এন্টারপ্রেনার্স এসোসিয়েশনের কার্যকরী সদস্য মাকসুদা হাসনাত বলেন, খুশি এ এলাকায় একটি উজ্জ্বল দৃষ্টান্ত। শুধু নিজের একার ঐকান্তিক চেষ্টা এবং পরিশ্রমের কারণে সে আজ প্রতিষ্ঠিত। ও অন্যদের জন্য অনুকরণীয়।
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফেরানো অসম্ভব: নাহিদ
- দৈনিক একটি কলা
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- বিপাকে অজয়-কাজল
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ



