এবার আগুনে পুড়লো গুলশান কাঁচাবাজার
লাইফ টিভি 24
প্রকাশিত: ১২:১৯ ৩০ মার্চ ২০১৯
বনানীর আগুন পুরোপুরি নিভিয়েছে কেবলই। ভেতরের সব তলায় তল্লাশি শেষে বুঝিয়ে দিয়েছেন দমকল কর্মীরা। এরই মধ্যে লেলিহান আগুনে পুড়লো খুব কাছেই গুলশান ১ নম্বরের ডিএনসিসি মার্কেট লাগোয়া কাঁচাবাজারটি।
শনিবার ভোরে এই আগুন লাগে। দাউদাউ আগুন জ্বলে প্রায় আড়াই ঘণ্টা। এতে কাঁচাবাজারের প্রায় দেড়শ দোকানের সবগুলোই ভস্মীভূত হলো।
আগুনে কাঁচাবাজারের সামনের পাঁচ তলা গুলশান শপিং সেন্টারের কয়েকটি দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কাঁচাবাজার লাগোয়া গুলশান ১ নম্বর ডিএনসিসি মার্কেট তেমন ক্ষতিগ্রস্ত হয়নি।
মাত্র ২ বছর আগে ২০১৭ সালের ২ জানুয়ারি ভয়াবহ অাগুনে পুড়েছিল গুলশান ১ নম্বর ডিএনসিসি মার্কেট। তখন দোতলা মূল বিপণি বিতানের পাশের কাঁচাবাজারও সম্পূর্ণ পুড়ে গিয়েছিল।
তারপর নতুন করে গড়ে তোলা হয় ওই বাজারটি। এর দু’বছর পর আবার তা পুড়ে গেল।
আজ শনিবার ভোর পৌনে ৬টার দিকে কাঁচাবাজারটিতে আগুন লাগার খবর পায় দমকল বাহিনী। দ্রুত ঘটনাস্থলে যান দমকল কর্মীরা। সেখানে পৌঁছেই আগুন নেভাতে কাজ শুরু করে প্রায় ১৫টির বেশি ইউনিট। পরে যোগ দেয় আরও ৫ টি ইউনিট।
এরপর ফায়ার সার্ভিসের সঙ্গে আগুন নেভানোর কাজে যোগ দেন সামরিক বাহিনীর সদস্যরাও।
সকাল সাড়ে ৮টার দিকে ফায়ার সার্ভিসের উপপরিচালক এনায়েত হোসেন বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে।
তবে আগুন নিয়ন্ত্রণে এলেও কাঁচাবাজার অংশ থেকে ধোঁয়া বের হচ্ছিল। ফায়ার সার্ভিসের কর্মীরা দোকানে ঢুকে ঢুকে তল্লাশি চালাচ্ছিল। বেরিয়ে আসছিল পোড়া মাছ-মুরগি, বিভিন্ন রকম খাদ্যপণ্যের ক্যান।
গুলশান ১ নম্বর ডিএনসিসি মার্কেটের দোতলা ভবনের পূর্ব পাশঘেঁষে লোহার কাঠামোর ওপর টিন দিয়ে গড়ে ওঠা এই কাঁচাবাজারে মাংস ও মাছের দোকানের পাশাপাশি মুদি ও সুগন্ধীর দোকান ছিল।
ফায়ার সার্ভিস কর্মকর্তারা বলছেন, কোত্থেকে আগুন লেগেছে, এখনই তা বলার সময় হয়নি। এটা তদন্তসাপেক্ষ ব্যাপার। তবে যে জায়গার কথা বলা হচ্ছে, সেটি মারাত্মকভাবে পুড়েছে। সেখানকার টিনগুলোও দুমড়েমুচড়ে গেছে। ঘটনা তদন্তে ফায়ার সার্ভিস পাঁচ সদস্যর তদন্ত কমিটি গঠন করেছে।
ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) মেজর শাকিল নেওয়াজ সাংবাদিকদের বলেন, কাঁচাবাজারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখানে আগুন নেভানোর পর্যাপ্ত ব্যবস্থা নেই। আগের ঘটনার পর এ ব্যাপারে ব্যবস্থা নিতে তিন থেকে চারবার মার্কেট কর্তৃপক্ষকে নোটিশ দেয়া হয়। কিন্তু ব্যবস্থা নেয়া হয়নি।
কীভাবে এই অগ্নিকাণ্ডের সূচনা, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে ফায়ার সার্ভিসের কর্মীদের ধারণা, কাঁচাবাজারের সুগন্ধীর কোনো দোকান থেকে আগুনের সূত্রপাত।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানিরা পুনর্বাসনের জন্য সরকারের কাছ থেকে সহায়তা চেয়েছেন। তারা বলছেন, দুই বছর আগে অগ্নিকাণ্ডের পর তেমন সহায়তা পাননি তারা, নিজের চেষ্টায়ই উঠে দাঁড়িয়েছিলেন।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যান ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।
তিনি গণমাধ্যমকে বলেন, সুগন্ধির দোকান থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
প্রশ্নের জবাবে মেয়র বলেন, মামলা জটিলতার কারণে এখানে স্থায়ী মার্কেট গড়া যাচ্ছে না। মামলা নিষ্পত্তিতে এখন উদ্যোগ নেয়া হবে।
- যেসব কারণে লিফটে আয়না থাকে
- বাংলাদেশের মাটিতে ভারতের সিরিজ নিয়ে শঙ্কা
- পরীমনির যৌন হয়রানি মামলার সাক্ষ্য গ্রহণ পেছালো
- এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরুর তারিখ ঘোষণা
- ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারা বাজার ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত
- রাষ্ট্রপতি নির্বাচন: দুই মনোনয়নপত্র নিল বিএনপি
- দিনে কতটা ভাত খেলে ওজন বাড়বে না?
- সিলেটে দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৯
- লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার, গ্রেপ্তার ১
- রোনালদোর আয় ৩৭১০ কোটি টাকা, মেসি-এমবাপ্পের কত?
- আমার স্বপ্ন আপনাদের কাছে দিয়ে গেলাম: ইলিয়াস কাঞ্চন
- থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলায় শিক্ষকসহ নিহত ৮
- যেসব কারণে খেতেই হবে মিষ্টি আলু
- ৭ দিনে ১৪,৯৫০ কোটি টাকা আয় করলো নতুন ‘স্পাইডারম্যান’
- ভিনিসিয়ুসকে আল্টিমেটাম রিয়াল মাদ্রিদের
- দেশের বাজারে সোনার দরে বড় লাফ
- জুলাইয়ে সড়কে ঝরেছে ৪১৬ প্রাণ, এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী
- রাষ্ট্রপতি নির্বাচনে ভোট ২০ আগস্ট
- শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় দ্রুত কার্যকর চান অভিভাবকরা
- ভারত মা হলে পাকিস্তান মাসি: সানি দেওল
- ইনফান্তিনোকে নিয়ে ফিফায় অস্বস্তি
- কাঁচা নাকি শুকনো মরিচ, কোনটি বেশি উপকারী?
- আরেকটি বিপ্লব আসন্ন: জামায়াত আমির
- জুলাই জাদুঘরের দুয়ার সবার জন্য উন্মুক্ত
- ফের ক্যাম্পাসগুলোকে সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করা হচ্ছে: নাহিদ
- এবার নাটক ‘ছোট ছেলে’
- ব্যালন ডি’অর দৌড়ে কে এগিয়ে
- সকাল, দুপুর নাকি সন্ধ্যায়: কখন ফল খাবেন?
- বাগেরহাটে একই পরিবারের তিনজনের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ
- দিনে কতটা ভাত খেলে ওজন বাড়বে না?
- Fareena’s solo exhibition
Art can express what words cannot - ১৫ টাকা কেজি দরে চাল পাবে ৫৫ লাখ পরিবার
- সমালোচনার কড়া জবাব বাঁধনের
- প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদান ১ অক্টোবর
- বেনজীরকে ফেরানোর বিষয়টি খতিয়ে দেখছে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা
- রুট অধিনায়ক হওয়ায় অবাক গিলক্রিস্ট
- ড্রাগনের বিস্ময়কর ৫ উপকারিতা
- প্রথম দেশ হিসেবে ইনফান্তিনোর বিপক্ষে অবস্থান নিলো ওয়েলস
- এলপিজির দাম বাড়ল
- ব্যালন ডি’অর দৌড়ে কে এগিয়ে
- ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ
- মুড়ি নাকি চিঁড়া: ডায়াবেটিসে কোনটি উপকারী?
- যেসব কারণে খেতেই হবে মিষ্টি আলু
- শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় দ্রুত কার্যকর চান অভিভাবকরা
- ইসিতে বিএনপি, জামায়াতসহ ৩৮ দলের হিসাব জমা
- সকাল, দুপুর নাকি সন্ধ্যায়: কখন ফল খাবেন?
- লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার, গ্রেপ্তার ১
- আরেকটি বিপ্লব আসন্ন: জামায়াত আমির
- ফের এক হচ্ছেন শাকিব-ইধিকা?
















