গাছ ফেলে পুলিশের গাড়িতে হামলা
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:১০ ১৯ ডিসেম্বর ২০১৮
ছবি সংগৃহীত
টাঙ্গাইলের সখীপুরে গভীর রাতে সড়কে গাছ ফেলে পুলিশের গাড়িতে হামলা এবং ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। হামলায় পুলিশের চার সদস্য আহত হয়েছেন। হামলাকারীরা পুলিশের পিকআপ ভ্যান ভাঙচুর করে।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বড়চওনা বাজারের দক্ষিণ পাশের সড়কে (সখীপুর-সাগরদিঘি সড়ক) গাছ ফেলে এ হামলা চালানো হয়।
সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমীর হোসেন জানিয়েছেন, আহত চার পুলিশ সদস্যকে রাত দু’টার দিকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রাতেই প্রাথমিক চিকিৎসা নিয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আইয়ব আলী ও কনস্টেবল শফিকুল ইসলাম হাসপাতাল ছেড়েছেন।
সখীপুর থানার এসআই দয়াল চন্দ্র সরকার ও সহকারী উপপরিদর্শক (এএসআই) ফয়েজ উদ্দিন এখনো হাসপাতালে ভর্তি। রাত থেকেই উপজেলার বড়চওনা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, রাত ১২টার দিকে পিকআপ ভ্যান নিয়ে উপজেলার বড়চওনা এলাকায় টহল দিতে যায় পুলিশের একটি দল। বড়চওনা বাজার থেকে এসআই আইয়ুবের নেতৃত্বে পিকআপভ্যান নিয়ে টহল পুলিশের দলটি বড়চওনা বাজার থেকে আধা কিলোমিটার দক্ষিণে এলে সড়কে গাছ থাকায় গাড়ির গতি কমিয়ে আনা হয়। এ সময় কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা (আনুমানিক ৫০-৬০ জনের একটি দল) লাঠি-সোঁটা নিয়ে ওই গাড়িতে হামলা করে। পিকআপটি ভাঙচুর করে। এ সময় চার পুলিশ সদস্য আহত হন।

সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আহত এসআই দয়াল সরকার। ছবি: ইকবাল গফুরসখীপুর থানার ওসি জানান, তাঁরা ঘটনাস্থলে গিয়ে আহত চার পুলিশকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ওসি আমির হোসেন অভিযোগ করেন, সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাবেক সভাপতি ও ছাত্রলীগ নেতা আহত হওয়ার মামলার প্রধান আসামি কালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল হালিম সরকারের নেতৃত্বেই পুলিশের ওপর এ হামলা হয় বলে তিনি প্রাথমিক তদন্তে জানতে পেরেছেন।
বেলা ১১টার দিকে সখীপুর থানা আওয়ামী লীগের নেতৃত্বে বড়চওনা এলাকায় মিছিল-সমাবেশ করা হয়। সমাবেশে পুলিশের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়।
বেলা সোয়া ১১টার দিকে টাঙ্গাইল জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. আহাদুজ্জামান ও সখীপুর সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. মোহসিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
- পরীমণি হয়ে পর্দায় আসতে চান দীঘি
- থ্রিলার ড্রয়ে বিশ্বকাপ মিশন শুরু ইরানের
- চন্দন, মুলতানি মাটি নাকি অ্যালোভেরা জেল: ত্বকের জন্য উপকারী কোনটি
- আমাকে হয়রানি করা হয়েছে: ডা. জাহেদ
- গাছের মগডালে উঠে অনলাইনে হাজিরা দিলেন শিক্ষক
- স্মার্টওয়াচ কেনার সময় এড়িয়ে চলুন এই ভুলগুলো
- যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে যা যা আছে
- কারাগারে মায়ের সঙ্গে থাকা শিশুদের তথ্য চেয়েছেন হাইকোর্ট
- ফিফা বিশ্বকাপ: ১১ বিলিয়ন ডলার আয়ের মেশিন
- প্রস্টেট ক্যান্সার নিয়ে প্রচলিত ৬ ভুল ধারণা
- যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির ঘোষণা, তেলের বড় দরপতন
- আবারো দুই নায়িকা নিয়ে ফিরছেন শাকিব
- ‘লগান’-এর প্রস্তাব কেন ফিরিয়ে দিয়েছিলেন শাহরুখ-হৃতিক?
- দিনে কয়টা লিচু নিশ্চিন্তে খাওয়া যায়?
- রামিসা হত্যা: আসামিদের জেল আপিল গ্রহণ
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- ৯২ বছর ও টানা ২১ বিশ্বকাপে অপরাজিত ব্রাজিল
- আলোচনায় ব্যাপক অগ্রগতি, ইরানে হামলা স্থগিত ট্রাম্পের
- গোল্ডেন বুট কি সোনার তৈরি?
- প্রতিদিন কয়টা আম খাওয়া উচিত?
- শাকিরাকে নিয়ে বিতর্ক থামছেই না
- দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখে বিশ্বকাপ শুরু দ. কোরিয়ার
- বাংলাদেশে পৌঁছেছেন ভারতের নতুন হাইকমিশনার
- বাজেট কী, কেন দেওয়া হয়?
- অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জয় বাংলাদেশের
- মোবাইলের সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার
- বিশ্বকাপ শিরোপা কার? যে ভবিষ্যদ্বাণী করলেন পটুয়াখালীর জ্যোতিষী
- ৬ নবজাতকের মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
- যেসব পণ্যের দাম বাড়তে ও কমতে পারে
- বিয়ে বিতর্কের মামলা থেকে খালাস পেলেন নাসির-তামিমা
- মাথাপিছু আয় ৩০০০ ও জিডিপির আকার ৫০০ বিলিয়ন ডলার ছাড়ালো
- বাজেট কী, কেন দেওয়া হয়?
- চা, কফি নাকি কোলা— দাঁতে কালো ও হলুদ ছোপের জন্য দায়ী কোনটি?
- বিশ্বকাপ মাতাতে পারে যে ২০ উদীয়মান ফুটবলার প্রতিভা
- ‘কৃশ ৪’ ছবির জন্য ৫০০ কোটি টাকা চান হৃত্বিক
- বিশ্বকাপ শিরোপা কার? যে ভবিষ্যদ্বাণী করলেন পটুয়াখালীর জ্যোতিষী
- মোবাইলের সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার
- সাঁতার না জানায় পানিতে ডুবে বাড়ছে শিশু মৃত্যু
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- প্রতিদিন কয়টা আম খাওয়া উচিত?
- অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জয় বাংলাদেশের
- টানা ৭ দিন অ্যালোভেরা মাখলে যেসব উপকারিতা পাবেন
- ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি
- সালমান শাহ`র লাশ উত্তোলনের অনুমতি
- বিয়ে বিতর্কের মামলা থেকে খালাস পেলেন নাসির-তামিমা
- বাজেটে নারী-তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব
- ফিফা বিশ্বকাপ: ১১ বিলিয়ন ডলার আয়ের মেশিন
- শাকিরাকে নিয়ে বিতর্ক থামছেই না
- রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ
- আলোচনায় ব্যাপক অগ্রগতি, ইরানে হামলা স্থগিত ট্রাম্পের










