দেড়টা পর্যন্ত যোগাযোগ রাখতে পেরেছিলেন পলি
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:২০ ২৯ মার্চ ২০১৯
পলি কী জানতেন আজ-ই হবে শেষ অফিস। আজ-ই হবে শেষ কর্মদিবস। অফিসে। কিংবা এই প্রিয় পৃথিবীতে। দুনিয়ার শেষ মুহূর্তটি হবে এমনই, চোখের সামনে নিশ্চিত মৃত্যুর অপেক্ষা … !
বেলা দেড়টা পর্যন্ত যোগাযোগ রাখতে পেরেছিলেন। অতিকষ্টে যেতে পেরেছিলেন কর্মস্থল ১১ তলা থেকে ১২ তলা পর্যন্ত। এরপরই বিচ্ছিন্ন হয়ে পড়ে সব যোগাযোগ। পরে খোঁজ মিললো হাসপাতালের হিমঘরে।
ফ্লোরিডা খানম পলি। বৃহস্পতিবার রাজধানীর বনানীর এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত হন তিনিও।
শুক্রবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জে মরদেহ দাফন করা হয়েছে।
দুপুর ১টার দিকে তার মরদেহ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের বাড়িতে পৌঁছায়। এরপর বিকেল সাড়ে ৩টায় জগন্নাথপুর জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে পলিকে বাবা-মায়ের কবরের পাশে দাফন করা হয়।
নিহত পলি শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের ইউসুফ উসমান মনুর স্ত্রী। পৌর এলাকার মৃত আফজাল হোসেনের তৃতীয় কন্যা সন্তান ছিলেন তিনি। তার এ অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ফ্লোরিডা খানম পলি স্ক্যানওয়েল লজিস্ট্রিক লিমিটেডের বিভাগীয় প্রধান ছিলেন। তার স্বামী একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন।
বিয়ের পর থেকেই বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ছেলে ফয়সাল ও স্বামীকে নিয়ে ঢাকার মিরপুরে স্থায়ীভাবে বসবাস করে আসছিলেন পলি।
পলির বড় বোনের মেয়ে ডা. ফাহিমা শামিম খুসবু জানান, তিনি তার খালার অফিস ভবনে আগুন লাগার খবর পেয়ে বেলা দেড়টা পর্যন্ত যোগাযোগ রাখতে পারেন। পরবর্তীতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তিনি একটি টেক্স ম্যাসেজ তার খালার সেল নম্বরে দিয়ে রাখেন। কিন্তু শেষরক্ষা হয়নি। মরদেহ সিএমএইচে নেয়া হয়। সেখানকার ডাক্তার সেই মোবাইল ফোনের ম্যাসেজ দেখে তার সঙ্গে যোগাযোগ করে মরদেহ শনাক্ত করে নিয়ে যেতে বলেন।
- যেসব কারণে লিফটে আয়না থাকে
- বাংলাদেশের মাটিতে ভারতের সিরিজ নিয়ে শঙ্কা
- পরীমনির যৌন হয়রানি মামলার সাক্ষ্য গ্রহণ পেছালো
- এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরুর তারিখ ঘোষণা
- ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারা বাজার ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত
- রাষ্ট্রপতি নির্বাচন: দুই মনোনয়নপত্র নিল বিএনপি
- দিনে কতটা ভাত খেলে ওজন বাড়বে না?
- সিলেটে দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৯
- লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার, গ্রেপ্তার ১
- রোনালদোর আয় ৩৭১০ কোটি টাকা, মেসি-এমবাপ্পের কত?
- আমার স্বপ্ন আপনাদের কাছে দিয়ে গেলাম: ইলিয়াস কাঞ্চন
- থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলায় শিক্ষকসহ নিহত ৮
- যেসব কারণে খেতেই হবে মিষ্টি আলু
- ৭ দিনে ১৪,৯৫০ কোটি টাকা আয় করলো নতুন ‘স্পাইডারম্যান’
- ভিনিসিয়ুসকে আল্টিমেটাম রিয়াল মাদ্রিদের
- দেশের বাজারে সোনার দরে বড় লাফ
- জুলাইয়ে সড়কে ঝরেছে ৪১৬ প্রাণ, এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী
- রাষ্ট্রপতি নির্বাচনে ভোট ২০ আগস্ট
- শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় দ্রুত কার্যকর চান অভিভাবকরা
- ভারত মা হলে পাকিস্তান মাসি: সানি দেওল
- ইনফান্তিনোকে নিয়ে ফিফায় অস্বস্তি
- কাঁচা নাকি শুকনো মরিচ, কোনটি বেশি উপকারী?
- আরেকটি বিপ্লব আসন্ন: জামায়াত আমির
- জুলাই জাদুঘরের দুয়ার সবার জন্য উন্মুক্ত
- ফের ক্যাম্পাসগুলোকে সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করা হচ্ছে: নাহিদ
- এবার নাটক ‘ছোট ছেলে’
- ব্যালন ডি’অর দৌড়ে কে এগিয়ে
- সকাল, দুপুর নাকি সন্ধ্যায়: কখন ফল খাবেন?
- বাগেরহাটে একই পরিবারের তিনজনের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ
- দিনে কতটা ভাত খেলে ওজন বাড়বে না?
- Fareena’s solo exhibition
Art can express what words cannot - ১৫ টাকা কেজি দরে চাল পাবে ৫৫ লাখ পরিবার
- সমালোচনার কড়া জবাব বাঁধনের
- প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদান ১ অক্টোবর
- বেনজীরকে ফেরানোর বিষয়টি খতিয়ে দেখছে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা
- রুট অধিনায়ক হওয়ায় অবাক গিলক্রিস্ট
- ড্রাগনের বিস্ময়কর ৫ উপকারিতা
- প্রথম দেশ হিসেবে ইনফান্তিনোর বিপক্ষে অবস্থান নিলো ওয়েলস
- এলপিজির দাম বাড়ল
- ব্যালন ডি’অর দৌড়ে কে এগিয়ে
- ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ
- মুড়ি নাকি চিঁড়া: ডায়াবেটিসে কোনটি উপকারী?
- যেসব কারণে খেতেই হবে মিষ্টি আলু
- শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় দ্রুত কার্যকর চান অভিভাবকরা
- ইসিতে বিএনপি, জামায়াতসহ ৩৮ দলের হিসাব জমা
- সকাল, দুপুর নাকি সন্ধ্যায়: কখন ফল খাবেন?
- লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার, গ্রেপ্তার ১
- আরেকটি বিপ্লব আসন্ন: জামায়াত আমির
- ফের এক হচ্ছেন শাকিব-ইধিকা?
















