ফেসবুক আইডি হ্যাক হয়েছে কিনা, বুঝবেন যেসব উপায়ে
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৭:৩৫ ৬ অক্টোবর ২০২৫
ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক বিভিন্ন কারণে হয়ে থাকে। বেশিরভাগ সময় দেখা যায় প্রতারক চক্র অ্যাকাউন্ট হ্যাক করে তথ্য সংগ্রহ করে সংশ্লিষ্ট ব্যক্তিকে ব্ল্যাকমেইল করে অর্থ আদায় করতে পারে। এমনকি ওই অ্যাকাউন্ট ব্যবহারকারীর বন্ধু বা স্বজনদের কাছে বার্তা পাঠিয়ে অর্থ হাতিয়ে নিয়ে পারে।
ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হলে বুঝবেন কীভাবে? কয়েকটি বিষয়ে সচেতন হলে ব্যবহারকারী বুঝতে পারবেন হ্যাক হয়েছে কিনা। যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত ম্যাগাজিন ফোর্বস জানাচ্ছে হ্যাক হলে বোঝার কয়েকটি চিহ্নের কথা।
ফেসবুকের সতর্ক বার্তা
অজ্ঞাত স্থান বা অপরিচিত ডিভাইস থেকে লগইন হলে ফেসবুক নোটিফিকেশন পাঠায়, এজন্য ফেসবুক লগইন অ্যালার্ট সক্রিয় রাখতে হবে।নোটিফিকেশন পাওয়ার পর সেটিংসে গিয়ে লগইন ডিভাইস চেক করতে হবে। অননুমোদিত ডিভাইস হয়ে থাকলে তা সরাতে হবে। সেইসঙ্গে পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে।
ব্যক্তিগত তথ্য পরিবর্তন
হ্যাক হওয়ার পর সাধারণত ই-মেইল বা পাসওয়ার্ড পরিবর্তিত হয়। অ্যাকাউন্টের প্রোফাইল ছবি, অবস্থান বা জন্মতারিখও পরিবর্তন করেন হ্যাকাররা। এসব তথ্য পরিবর্তন করে ফেসবুক ব্যবহারকারীর স্বজনদের কাছে বার্তা পাঠিয়ে অর্থ প্রতারণা করতে পারেন হ্যাকাররা।
স্বজনদের সতর্ক করা
অধিকাংশ সময় হ্যাক হওয়ার খবর প্রথম জানা যায় বন্ধুবান্ধব বা পরিবারের সদস্যদের কাছ থেকে। তারা অজ্ঞাত পোস্ট বা বার্তার বিষয়ে অ্যাকাউন্ট ব্যবহারকারীকে জানিয়ে থাকেন। হ্যাকার ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে লিংক পাঠাতে পারেন। ওই লিংকে অসচেতনতাবশত প্রবেশ করে অন্য ফেসবুক বন্ধুরা প্রতারিত হতে পারেন।
ফেসবুক ক্লোনিং
অনেক সময় হ্যাকাররা প্রোফাইল ছবি ও তথ্য ব্যবহার করে নতুন একটি ফেসবুক অ্যাকাউন্ট বানাতে পারে। তারা বন্ধুদের সঙ্গে প্রলোভনমূলক মেসেজ পাঠাতে পারে। এই ধরনের ক্লোনিং হলে তা রিপোর্ট করে ওই আইডি বন্ধ করতে হবে।
ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হলে সমাধানের উপায় আছে। লগইন করতে না পারলে ফেসবুকের সহায়তা নিয়ে পেজে গিয়ে প্রবেশের সুযোগ থাকলে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে প্রবেশ করে সেটিংস অপশনে গিয়ে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে প্রবেশে করতে হবে। এরপর ‘সি অল’ অপশনে গিয়ে অননুমোদিত ডিভাইস চেক করে লগ আউট করতে হবে। দ্রুত পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে। সেই সঙ্গে আইডি হ্যাক হওয়ার বিষয় ফেসবুক বন্ধু স্বজনদের জানাতে হবে।
ফেসবুক হ্যাক প্রতিরোধের উপায়
ই-মেইল ও মোবাইল ফোন নম্বর আপডেট রাখা। শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা। টু-ফ্যাক্টর অথেন্টিকেশন চালু রাখা। প্রাইভেসি সেটিংসে বিভিন্ন পাবলিশ অপশন বন্ধুদের থেকে সীমাবদ্ধ রাখা। অজ্ঞাত লিংকে ক্লিক না করা এবং লগইন তথ্য কাউকে না জানানো। ভিপিএন ব্যবহার করলে নিরাপত্তা বৃদ্ধি পায়। ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হলে অনেক সময় বুঝতে পারা যায় না। তাই ব্যবহারকারীদেরকে সতর্ক থাকতে হবে।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য



