বাংলাদেশ সীমান্তে ৮০ শতাংশে কাঁটাতার দিয়েছে ভারত
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:১৮ ১৭ ডিসেম্বর ২০২৫
বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমান্তের প্রায় ৮০ শতাংশ অংশে কাঁটাতারের বেড়া বসিয়েছে ভারত। মঙ্গলবার ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভায় দেশটির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই এ তথ্য জানান, খবর এনডিটিভির।
ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ভারত ও বাংলাদেশের মধ্যকার আন্তর্জাতিক সীমান্তের দৈর্ঘ্য ৪ হাজার ৯৬ দশমিক ৭০ কিলোমিটার। এর মধ্যে ৩ হাজার ২৩৯ দশমিক ৯২ কিলোমিটারে ভারত কাঁটাতারের বেড়া দিয়েছে, যা মোট সীমান্তের ৭৯ দশমিক ৮ শতাংশ।
তবে, এখনো ৮৫৬ দশমিক ৭৭৮ কিলোমিটার বা ২০ দশমিক ৯২ শতাংশ সীমান্তে বেড়া বসানো বাকি আছে।
অন্যদিকে, লোকসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাইয়ের লিখিত উত্তরে জানানো হয়, মোট ২ হাজার ২৮৯ দশমিক ৬৬ কিলোমিটার দীর্ঘ ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তের মধ্যে ২ হাজার ১৩৫ দশমিক ১৩৬ কিলোমিটারে বেড়া বসানো শেষ হয়েছে, যা মোট সীমান্তের ৯৩ দশমিক ২৫ শতাংশ। বাকি ১৫৪ দশমিক ৫২৪ কিলোমিটার বা ৬ দশমিক ৭৫ শতাংশ সীমান্ত এখনো বেড়ার বাইরে।
এছাড়া ভারত-মিয়ানমার সীমান্তেও কিছু অগ্রগতি হয়েছে বলে জানানো হয়। প্রায় ১ হাজার ৬৪৩ কিলোমিটার দীর্ঘ এই সীমান্তের মধ্যে এখন পর্যন্ত ৯ দশমিক ২১৪ কিলোমিটারে বেড়া নির্মাণ সম্পন্ন হয়েছে।
ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়, সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ ও জাতীয় নিরাপত্তা জোরদারের কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ।
মন্ত্রণালয়ের তথ্যমতে, ভারতের মোট স্থলসীমান্তের দৈর্ঘ্য ১৫ হাজার ১০৬ দশমিক ৭ কিলোমিটার ও দ্বীপাঞ্চলসহ উপকূলরেখার দৈর্ঘ্য ৭ হাজার ৫১৬ দশমিক ৬ কিলোমিটার।
- বাচ্চাদেরও শেখান মানি ম্যানেজমেন্ট
- কাজ পাচ্ছেন না অঙ্কিতা
- বিশ্বকাপের অস্থিরতা: বিসিসিআইকে দুষলেন সাবেক আইসিসি কর্মকর্তা
- নাহিদের রিট খারিজ, ভোটে থাকবেন বিএনপির কাইয়ুম
- বদলে যাচ্ছে র্যাবের নাম, পোশাকও পাল্টাবে
- এপস্টেইন নথিতে নাম নেই যে ৫ প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের
- রোজায় ৬৫০ টাকায় মিলবে গরুর মাংস, ৮ টাকায় ডিম
- নির্বাচনি বিধি ভাঙলে ছাড় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
- ঢাকা-১১ আসনে লাশের রাজনীতির আশঙ্কা নাহিদের
- কী আছে এপস্টেইন ফাইলসে?
- আপনার এক্স অ্যাকাউন্ট নিরাপদ রাখতে যা করবেন
- একসঙ্গে তিন-চারটে প্রেম করার ‘পরামর্শ’ স্বস্তিকার
- ভারত-পাকিস্তান ম্যাচ না হলে ৬ হাজার কোটি টাকা ক্ষতি
- একদিনে যোগ দিলেন ৩২৬৩ চিকিৎসক
- শুধু আমিরের নয়, আইডি হ্যাকড হয় মাসুদেরও: জামায়াত
- ভোটার উপস্থিতি ৫৫ শতাংশ ছাড়াবে, আশায় পররাষ্ট্র উপদেষ্টা
- জীবনসঙ্গী নির্বাচনে বারাক ওবামার ৩ পরামর্শ
- নেদারল্যান্ডসকে উড়িয়ে বিশ্বকাপে বাংলাদেশের সাতে সাত
- মেয়ের বিয়ে দিলেন নাঈম-শাবনাজ, পাত্র কে?
- নির্বাচনে ইন্টারনেট বন্ধ করলেই আইনি ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
- Architect Kashef Chowdhury Unveils Climate-Responsive Monograph
- যদি গণভোটে ‘না’ জয়ী হয়, তবে কি ঘটবে?
- বিএনপি-জামায়াত-এনসিপি: আওয়ামী লীগের ভোট যাবে কার বাক্সে?
- ৩৬ দফা নির্বাচনি ইশতেহার এনসিপির
- নেতিবাচক চিন্তাধারা কি ডিমেনশিয়ার ঝুঁকি বাড়ায়?
- জিৎ-প্রসেনজিৎকে অপমান দেবের!
- বিশ্বকাপে থাকছেন বাংলাদেশের দুই আম্পায়ার
- নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ, আল্টিমেটাম
- Daffodil International University Celebrates Its 13th Convocation
- পদ্মা ব্যারেজ নির্মাণসহ একগুচ্ছ প্রতিশ্রুতি দিলেন তারেক
- Daffodil International University Celebrates Its 13th Convocation
- নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ, আল্টিমেটাম
- Architect Kashef Chowdhury Unveils Climate-Responsive Monograph
- কী আছে এপস্টেইন ফাইলসে?
- মৌসুমীর সঙ্গে বিচ্ছেদের খবরে বিরক্ত ওমর সানী
- ১ ফেব্রুয়ারি থেকে মুনাফা তুলতে পারবেন ৫ ব্যাংকের গ্রাহক
- যেসব প্রাণী কামড় দিলে জলাতঙ্ক টিকা দিতে হয়
- যদি গণভোটে ‘না’ জয়ী হয়, তবে কি ঘটবে?
- দুধ ছাড়া কফি খেলে কী ঘটে শরীরে?
- ইনস্টাগ্রাম, ফেসবুক ও হোয়াটসঅ্যাপে আসছে সাবস্ক্রিপশন সুবিধা
- বিএনপি-জামায়াত-এনসিপি: আওয়ামী লীগের ভোট যাবে কার বাক্সে?
- পাটওয়ারীর ওপর হামলা নিয়ে মির্জা আব্বাস, ‘ঝগড়ার প্রয়োজন নেই’
- বাংলাদেশ বাদ: আইসিসির কঠোর সমালোচনায় পাকিস্তান কিংবদন্তি
- কাঁচাবাজারে কখন যাবেন?
- একদিনে যোগ দিলেন ৩২৬৩ চিকিৎসক
- ভোটের সবকিছু জেনে গেলেন মার্কিন রাষ্ট্রদূত: ইসি সচিব
- ৩৬ দফা নির্বাচনি ইশতেহার এনসিপির
- এই নির্বাচনে কোনো পক্ষ নেবে না যুক্তরাষ্ট্র: রাষ্ট্রদূত
- বিশ্বকাপে থাকছেন বাংলাদেশের দুই আম্পায়ার
- পদ্মা ব্যারেজ নির্মাণসহ একগুচ্ছ প্রতিশ্রুতি দিলেন তারেক












