বিমানবন্দরে এমপিসহ ভিআইপিদের তল্লাশি শিথিলের প্রস্তাব
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:৫২ ৭ এপ্রিল ২০১৯
দেশের বিমানবন্দরে সংসদ সদস্যসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের (ভিআইপি) ক্ষেত্রে নিরাপত্তা তল্লাশি কিছুটা শিথিল করার অনুরোধ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা। একইসঙ্গে তাঁদের জন্য আলাদা সারি করারও অনুরোধ জানানো হয়েছে।
আজ রোববার জাতীয় সংসদ ভবনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ ব্যাপারে আলোচনা হয় বলে বৈঠক সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, বৈঠকে বিমানবন্দরে নিরাপত্তা তল্লাশি নিয়ে আলোচনা হয়। একজন সংসদ সদস্য বলেন, নিরাপত্তা তল্লাশির দরকার আছে। তবে যাঁরা গুরুত্বপূর্ণ ব্যক্তি তাঁদের কোমরের বেল্ট বা জুতা খোলানোর বিষয়টি শিথিল করা যায় কি না, তা দেখা যেতে পারে। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য নিরাপত্তা তল্লাশির আলাদা সারি করা যেতে পারে। কমিটির অন্য সদস্যরাও এই বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন। একইসঙ্গে এ বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য বিমান মন্ত্রণালয়কে অনুরোধ করেন।
তবে, বিমান মন্ত্রণালয় বলেছে, এটি করতে হলে সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশনা দরকার।
কমিটির সদস্যরা বলছেন, নিরাপত্তা তল্লাশির ক্ষেত্রে যাতে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিব্রতকর পরিস্থিতিতে পড়তে না হয়, সেটা খেয়াল রাখতে বলা হয়েছে। বৈঠকে বিভিন্ন প্রকল্পের অগ্রগতি, কোনো কোনো ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া দরকার এসবসহ সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
সূত্র জানায়, কমিটির একজন সদস্য বৈঠকে অভিযোগ করেন, সম্প্রতি তিনি বাংলাদেশ বিমানের টিকিট চেয়ে পাননি। তবে তিনি খোঁজ নিয়ে জেনেছেন, ওই ফ্লাইটে আসন খালি ছিল। কমিটি এই অভিযোগটি খতিয়ে দেখতে বলেছে।
সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কক্সবাজারসহ অন্যান্য পর্যটন কেন্দ্রগুলোকে পরিবেশবান্ধব করতে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম আরও উন্নত করা, সেন্ট মার্টিনের পাশাপাশি সোনাদিয়া, মহেশখালী দ্বীপকে পর্যটন আকর্ষণ কেন্দ্র হিসেবে গড়ে তোলার সুপারিশ করে কমিটি।
এ ছাড়া বিমানের আসন খালি না রেখে সব টিকিট যেন বিক্রি হয় সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার সুপারিশ করে সংসদীয় কমিটি।
কমিটি সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, মোশাররফ হোসেন, আশেক উল্লাহ রফিক ও সৈয়দা রুবিনা আক্তার বৈঠকে অংশ নেন।
গেল ২৪ ফেব্রুয়ারি খেলনা পিস্তল নিয়ে ঢাকার শাহজালাল বিমানবন্দর হয়েই উড়োজাহাজে উঠে পলাশ আহমেদ নামে এক যুবক পাইলট-ক্রুদের জিম্মি করেছিলেন। পরে চট্টগ্রাম বিমানবন্দরে কমান্ডো অভিযানে তিনি মারা পড়েন।
এরপর বিমানবন্দরগুলোতে নিরাপত্তা তল্লাশি নিয়ে তুমুল আলোচনার পর সব বিমানবন্দরে তা আরও কড়া করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে কমিটির সদস্য সৈয়দা রুবিনা আক্তার সাংবাদিকদের বলেন, সবাইকে নিরাপত্তা তল্লাশির মধ্য দিয়েই যেতে হবে। তবে নিরাপত্তা তল্লাশির ক্ষেত্রে যাতে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিব্রতকর পরিস্থিতিতে পড়তে না হয়, সেটা খেয়াল রাখতে বলা হয়েছে।
- কেউ মিথ্যা বললে বুঝবেন যেভাবে
- বয়স বাড়ছে, কমছে শ্রবণশক্তি: কান সুস্থ রাখার যত উপায়
- নিষেধাজ্ঞা উপেক্ষা
পাকিস্তানি নাটক ‘দার-ই-নিজাত’ দেখছেনই ভারতীয়রা - ডেঙ্গুতে আক্রান্ত নাহিদ রানা, যাওয়া হচ্ছে না দক্ষিণ আফ্রিকায়
- হাসিনার ফেরার ঘোষণায় উদ্বেগে বাংলাদেশ, বিপাকে ভারত
- অস্থিরতায় পোশাকের ক্রয়াদেশ হারাচ্ছে বাংলাদেশ, লাভ ভারতের
- লাল, হলুদ নাকি রাসেট আলু: কোনটি ভালো?
- ডায়াবেটিস-হৃদরোগসহ যেসব রোগের ঝুঁকি বাড়ায় অতিরিক্ত চিনি
- চুরির পরিকল্পনা ফাঁস হওয়ার আশঙ্কায় একই পরিবারের চারজনকে হত্যা
- বিনা খরচে মালয়েশিয়া গেলেন ১১২ কর্মী, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- সয়াবিন তেলের দাম বাড়াল সরকার
- টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা
- শীতে সর্দি-কাশি: অ্যান্টিবায়োটিকের বদলে পান করুন ৩ চা
- টিনএজার ছেলেকে যেসব কথা বলবেন না
- পোশাক শ্রমিকদের মজুরি কোন গ্রেডে কত বাড়ল
- বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা যুক্তরাষ্ট্রের
- নারায়ণগঞ্জে সাত খুন: ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল চায় রাষ্ট্রপক্ষ
- হাসিনার ফেরার পরিকল্পনা ও প্রত্যর্পণ অনুরোধ আলাদা বিষয়: ভারত
- সঙ্গী কেন বলেন, ‘তুমি আমার কোনো কথাই বোঝো না’
- চাকরির ইন্টারভিউতে যে ৭ ভুল অবশ্যই এড়িয়ে চলবেন
- বিশ্বে প্রতি ঘণ্টায় সঙ্গী বা স্বজনের হাতে খুন ৫ নারী
- প্রসাধনী পণ্যের বাজারে শীর্ষে লিলি, দ্বিতীয় স্থানে প্যারাসুট
- রংপুরে ৪ খুন: ৩০ নভেম্বরের মধ্যে অভিযোগপত্র দাখিলের সম্ভাবনা
- বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু ২৬ নভেম্বর
- খেজুরের চেয়েও বেশি ফাইবার পেতে যা যা খাবেন
- মনোযোগ ও স্মৃতিশক্তি বাড়ানোর ৪ কৌশল
- গোসলের আগে নাকি পরে: কখন তেল মাখবেন?
- গোপালগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে গুলিবিদ্ধ ৪, আহত ২০
- কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুর বিক্রেতা
- হজযাত্রীদের টিকা গ্রহণের আগে করতে হবে ৭ স্বাস্থ্য পরীক্ষা
- শিশুদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ
- এআইকে যেসব ব্যক্তিগত তথ্য দেবেন না
- খেজুরের চেয়েও বেশি ফাইবার পেতে যা যা খাবেন
- মুর্তজা বশীর: যার চিত্রকর্ম ‘বিপ্লবের হাতিয়ার’
- বৃষ্টি চলবে কতদিন, শীত নামবে কবে?
- শ্রমিক আন্দোলনে পোশাক খাতে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার
- ক্ষণিকেই রাগ কমাবে যে ৩ শব্দ
- চমক রেখে বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার
- হাসিনার ফেরার পথ খুঁজতে পেট্রাপোলে নিষিদ্ধ আ. লীগের ৪ নেতা
- ৮ দফা কমলো সোনার দাম, নেপথ্যে কারণ কী?
- বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু ২৬ নভেম্বর
- সঙ্গী কেন বলেন, ‘তুমি আমার কোনো কথাই বোঝো না’
- গোসলের আগে নাকি পরে: কখন তেল মাখবেন?
- মনোযোগ ও স্মৃতিশক্তি বাড়ানোর ৪ কৌশল
- রংপুরে ৪ খুন: ৩০ নভেম্বরের মধ্যে অভিযোগপত্র দাখিলের সম্ভাবনা
- বিশ্বে প্রতি ঘণ্টায় সঙ্গী বা স্বজনের হাতে খুন ৫ নারী
- চাকরির ইন্টারভিউতে যে ৭ ভুল অবশ্যই এড়িয়ে চলবেন
- যে ৭ অভ্যাস অ্যাসিডিটি বাড়ায়
- গোপালগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে গুলিবিদ্ধ ৪, আহত ২০
- প্রেমিকের কাছে জেন-জি নারীদের বড় প্রত্যাশা কী?












