বিমানবন্দরে নিরাপত্তা জোরদার
লাইফ টিভি 24
প্রকাশিত: ০৯:৫৩ ২৬ ফেব্রুয়ারি ২০১৯
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ময়ূরপঙ্খী উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টার ঘটনার পর পরই ঢাকা-চট্টগ্রামসহ দেশের সব বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। নেয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা।
যাত্রীদের কয়েক ধাপে তল্লাশি করা হচ্ছে। যাত্রী ছাড়া কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। বিমানবন্দরের নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ ও এপিবিএন সদস্য মোতায়েন করা হয়েছে ।
বিজিবির ডগ স্কোয়াড টিমসহ র্যাব, পুলিশ ও এপিবিএনের অতিরিক্ত বিশেষ নিরাপত্তা টিম নিয়োগ করা হয়েছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর
আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যসহ নিরাপত্তা কাজে নিয়োজিত অন্যান্য সংস্থার সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে। বিমানবন্দরে চেকপোস্ট বসিয়ে তল্লাশির পাশাপাশি ডগ স্কোয়াড দিয়েও তল্লাশি করা হচ্ছে। যাত্রী ছাড়া কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। দফায় দফায় তল্লাশি করা হচ্ছে যাত্রী ও তাদের সঙ্গে থাকা ব্যাগ। এ ছাড়া বিমানবন্দরের আগমন ও বহির্গমন সেলে টিকিটের বিনিময়ে দর্শনার্থীদের প্রবেশ সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। ইমিগ্রেশন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামি জানিয়েছেন, অন্যদিনের চেয়ে কয়েক দফা নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা বলেন, চট্টগ্রামে বিমান ছিনতাইয়ের চেষ্টার ঘটনার পর ওসমানী বিমানবন্দরের কেপিআই এলাকায় বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে। এ ছাড়া বিমানবন্দরের বাইরের এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি অব্যাহত রাখার পাশাপাশি বিজিবির ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি চালানো হয়েছে।
হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দর
হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সোমবার সকাল থেকেই বিমানবন্দরে বাড়ানো হয়েছে নিরাপত্তা কর্মীর সংখ্যা। ব্যবস্থাপক সেতাফুর রহমান জানান, রোববার ঢাকা থেকে দুবাইগামী বিমান ছিনতাইয়ের চেষ্টার পর রাজশাহী বিমানবন্দরেও বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিভিল এভিয়েশন। তাই সোমবার সকাল থেকেই নিরাপত্তা কর্মীর সংখ্যা বাড়ানোসহ যাত্রীদেরও ভালোভাবে তল্লাশি করা হচ্ছে।
বরিশাল বিমানবন্দর
বিমানবন্দরের ব্যবস্থাপক রথীন্দ্রনাথ চৌধুরী বলেছেন, বিমানবন্দরের নিরাপত্তায় একটি করে স্ক্যানিং মেশিন, আর্চওয়ে ও হ্যান্ড মেটাল ডিটেক্টর আছে। উড়োজাহাজ ছিনতাই চেষ্টার পর বরিশাল বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। সোমবার সকালে তিনি বরিশাল নগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বিমানবন্দরের নিরাপত্তা জোরদারের জন্য বৈঠক করেছেন।
- কলার খোসা ছাড়ানোর আগে ধুয়ে নেবেন অবশ্যই
- গয়না ছাড়াও যেসব কাজে ব্যবহার হয় সোনা
- ইংল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ
- শামিমার হস্তশিল্পে ঘুচছে ৩০ নারীর বেকারত্ব
- জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
- বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই
- এআই প্রতিযোগিতায় জেমিনির নতুন মডেল
- এশিয়ান গেমস: সোনার স্বপ্ন শেষ বাংলাদেশের
- সকালের রোদের আশ্চর্যজনক উপকারিতাগুলো জেনে নিন
- রোজার আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির
- ৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
- মিষ্টির আসন শূন্য হচ্ছে, পদ হারাচ্ছেন না নজরুল: অ্যাটর্নি জেনারেল
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- কুকুর কামড়ালে প্রথমে যা করবেন, ভুল করলেই বিপদ
- রাগ করে স্ত্রীকে ‘ডিভোর্স দিলাম’ বললে কি তালাক হয়?
- বিপিসিকে সাড়ে ৪ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে সরকার
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- এ বছর কার্ড পাবেন ৪৩ লাখ কৃষক
- পুরুষের তুলনায় নারী বেশি মাইগ্রেনের সমস্যায় ভোগেন কেন?
- এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হচ্ছেন তামিম
- আসল জামদানি শাড়ি চেনার সহজ উপায়
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল
- এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
- দুর্গাপূজায় টানা ৫ দিন সরকারি ছুটি
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফেরানো অসম্ভব: নাহিদ
- দৈনিক একটি কলা
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- বিপাকে অজয়-কাজল
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- দৈনিক একটি কলা
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল










