চমক রাহি, আছেন মোসাদ্দেক, তাসকিন বাদ
বিশ্বকাপে বাংলাদেশ স্কোয়াড
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৬:২৯ ১৬ এপ্রিল ২০১৯
বিশ্বকাপের বাংলাদেশ দলে ডাক পেলেন মোসাদ্দেক হোসেন।
আর টিম বাংলাদেশে চমক - এখনও কোনো ওয়ানডে না খেলা পেসার আবু জায়েদ চৌধুরী রাহি।
চোটের জন্য সবশেষ সিরিজের দলে না থাকা সাকিব আল হাসানও ফিরেছেন ১৫ সদস্যের দলে।
মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিশ্বকাপ দল ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন।
তার মতে, এটাই বিশ্বকাপে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে শক্তিশালী দল।
নিউ জিল্যান্ড সফরের দল থেকে বাদ পড়েছেন পেসার শফিউল ইসলাম ও অফ স্পিনার নাঈম হাসান।
মিডল অর্ডারের ব্যাকআপ ব্যাটসম্যান কে হবেন, সেদিকে ছিল সবার নজর। বয়সভিত্তিক দলের সতীর্থ ইয়াসির আলী চৌধুরীকে তীব্র লড়াইয়ে হারিয়ে জায়গা পেয়েছেন মোসাদ্দেক। তরুণ এই অফ স্পিনিং অলরাউন্ডার সবশেষ খেলেছিলেন গত বছর এশিয়া কাপে।
কাঁধের চোটের জন্য বিশ্বকাপে সেভাবে বোলিং নাও করতে পারেন মাহমুদউল্লাহ। অফ স্পিন বোলিং এক্ষেত্রে মোসাদ্দেকের জন্য সহায়ক হয়েছে। ঢাকা প্রিমিয়ার লিগে ব্যাটে-বলে নিজেকে মেলে ধরে দলে ফিরেছেন তরুণ এই অলরাউন্ডার।
১২ ম্যাচে আবাহনী অধিনায়ক এক সেঞ্চুরি আর চার ফিফটিতে ৪৭.৫৫ গড় ও ৭২.৯১ স্ট্রাইক রেটে করেন ৪২৮ রান।
৪২৫ রান করে একটু পিছিয়ে ইয়াসির। তবে স্ট্রাইক রেট (১০০.৯৫) ও গড়ে (১০৬.২৫) অনেক এগিয়ে তিনি। বোলিংয়ে পাওয়া ৭ উইকেট এগিয়ে দিয়েছে মোসাদ্দেককে।
গত বছর ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছিলেন আবু জায়েদ। সেবার কোনো ম্যাচে খেলার সুযোগ না পাওয়া এই পেসার সুইং বোলিংয়ের জন্য ডাক পেয়েছেন বিশ্বকাপ দলে।
গেল ৮ ফেব্রুয়ারি বিপিএলে ফাইনালে খেলার সময় আঙুলে চোট পাওয়ায় নিউ জিল্যান্ড সফরে যাওয়া হয়নি সাকিব আল হাসান। তার জায়গায় তখন কাউকে নেয়নি বিসিবি। চোট কাটিয়ে আইপিএল দিয়ে ক্রিকেটে ফিরেছেন বাংলাদেশ সহ-অধিনায়ক। আগামী সপ্তাহে দলের সঙ্গে যোগ দেবেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার।
বিপিএল খেলার সময় চোট পাওয়ায় নিউ জিল্যান্ড সফরের দল থেকে বাদ পড়েন তাসকিন আহমেদও। চোটের সঙ্গে লড়াইয়ে জিতে মাঠে ফিরলেও তার ফিটনেস নিয়ে সন্তুষ্ট নন নির্বাচকরা। তাই জায়গা মেলেনি এই তরুণ পেসারের।
নিউ জিল্যান্ড সফরে স্বাগতিকদের বাঁহাতি ব্যাটসম্যানদের বিবেচনায় প্রথমবারের মতো ওয়ানডে দলে জায়গা পেয়েছিলেন নাঈম। সেখানে কোনো ম্যাচ খেলার সুযোগ হয়নি তার। আয়ারল্যান্ডে হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজের দলে থাকলেও জায়গা পাননি বিশ্বকাপ দলে।
তাসকিনের চোটে নিউ জিল্যান্ড সফরের দলে ডাক পাওয়া শফিউল চলমান প্রিমিয়ার লিগের শেষ দিকে পুরোপুরি নিষ্প্রভ। বাজে ফর্মের জন্য জায়গা হারিয়েছেন মোহামেডানের একাদশে। বাজে বোলিংয়ের খেসারত দিয়ে বাদ পড়লেন জাতীয় দল থেকে।
আসছে ২ জুন দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হবে মাশরাফির বিশ্বকাপ অভিযান।
বিশ্বকাপে বাংলাদেশ স্কোয়াড :
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), লিটন দাস, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফ উদ্দিন, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সাব্বির রহমান, সৌম্য সরকার, তামিম ইকবাল, সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, আবু জায়েদ চৌধুরী।
- মহাসড়কেই শেষ পরিবারের সব স্বপ্ন, পাশাপাশি ৪ কবর
- স্বামীরা আসলে কী চায়? সম্পর্ক ভালো রাখতে জানুন ৫ বিষয়
- বিশ্বকাপের আশা বাঁচিয়ে রাখল ইতালি
- ৩০ হাজার টন তেল নিয়ে জাহাজ পৌঁছেছে চট্টগ্রাম বন্দরে
- নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হলেন বালেন্দ্র
- ঈদের ছুটি কাটিয়ে ঢাকামুখী মানুষ, ট্রেন-বাসে স্টেশনে উপচেপড়া ভিড়
- হলিউডে হবে না অস্কার আয়োজন
- ‘ধুরন্ধর ২’-র তাণ্ডবে তছনছ সব রেকর্ড
- শিক্ষাপ্রতিষ্ঠানে ১২,৯৫১ প্রধান ও সহকারী প্রধান নিয়োগ দেওয়া হবে
- অতিরিক্ত চিন্তা ঝেড়ে ফেলার ৪ উপায়
- মেয়েকে নিয়ে ফুটবল ম্যাচ দেখলেন প্রধানমন্ত্রী
- হরমুজ দিয়ে নির্বিঘ্নে চলতে পারবে বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ
- পদ্মায় বাসডুবি: মৃতের সংখ্যা বেড়ে ২৬
- ইরানের নৌ কমান্ডার তানসিরিসহ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত
- এসকেএফ ফার্মায় চাকরি, পাবেন নানা সুবিধা
- ঈদ শেষে বাসায় ফিরে যেসব কাজ করবেন না
- সবজি চাষের আনন্দ ভাগ করলেন জয়া
- আর্চারি এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ
- এবার উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব পেলেন রাষ্ট্রপতি
- যুদ্ধবিরতিতে ইরানকে ১৫ দফা প্রস্তাব যুক্তরাষ্ট্রের
- দেশের নতুন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল
- ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস
- ঘুমাতে গেলেই কি মাথায় ঘোরে পুরোনো কথা?
- বিশ্ববাজারে তেলের দামে ধস
- সোনার দামে বড় দরপতন কেন?
- ইসরায়েলের আকাশে ক্ষেপণাস্ত্র আধিপত্যের ঘোষণা ইরানের
- ইরান যুদ্ধ চললে দেশের অর্থনীতিতে চাপ বাড়বে: অর্থমন্ত্রী
- ঈদে তেল-মশলা খেয়ে পেট খারাপ? সুস্থ হওয়ার ঘরোয়া উপায়
- বাংলাদেশের আয়ারল্যান্ড সফর স্থগিত, আসছে ভারত
- ভারত সফর বাতিল করলেন শাকিরা
- ঈদে তেল-মশলা খেয়ে পেট খারাপ? সুস্থ হওয়ার ঘরোয়া উপায়
- ইরান যুদ্ধ ‘গুটিয়ে আনার’ কথা ভাবছে যুক্তরাষ্ট্র
- ঈদের দিন বিয়ের খবর জানালেন অভিনেত্রী নীলাঞ্জনা নীলা
- ইরান যুদ্ধ চললে দেশের অর্থনীতিতে চাপ বাড়বে: অর্থমন্ত্রী
- ধুরন্ধর ২: রণবীরের অভিনয়ের চেয়ে মোদীর ভাষণে বেশি হাততালি
- ছবিতে বিশ্বজুড়ে ঈদুল ফিতর উদযাপন
- ঈদের দিন সারাদেশে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
- ৩৫ বছর পর জাতীয় ঈদগাহের নামাজে প্রধানমন্ত্রী
- সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর
- ঈদের প্রধান জামাতে অংশগ্রহণ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
- চোখের জলে গুনাহ মাফ চেয়ে বিশ্ব সম্প্রদায়ের কল্যাণ কামনা
- কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১২: তদন্তে ৩ কমিটি, বরখাস্ত ২
- ইসরায়েলের আকাশে ক্ষেপণাস্ত্র আধিপত্যের ঘোষণা ইরানের
- বিশ্ববাজারে তেলের দামে ধস
- বাংলাদেশের আয়ারল্যান্ড সফর স্থগিত, আসছে ভারত
- ভক্তদের ঈদ শুভেচ্ছা সাকিব-তাসকিনদের
- প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
- ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস
- মধ্যপ্রাচ্যে যুদ্ধে এখন পর্যন্ত ৫ বাংলাদেশি নিহত: প্রতিমন্ত্রী
- যুদ্ধবিরতিতে ইরানকে ১৫ দফা প্রস্তাব যুক্তরাষ্ট্রের
















