পরিষ্কার হচ্ছে পোড়া ধ্বংসাবশেষ
মনের ক্ষত দূর হবে কীভাবে ?
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:৪১ ২২ ফেব্রুয়ারি ২০১৯
পুরান ঢাকার চকবাজার চুড়িহাট্টায় আগুনে পোড়া ভেঙেচুরে যাওয়া ভবনগুলোর কালো অবকাঠামো দাঁড়িয়ে আছে যেন চরম নির্মম অভিজ্ঞতার সাক্ষী হয়ে। সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা ভবনগুলোর সামনের রাস্তা ও আশপাশের এলাকা পরিষ্কারের কাজ করেন।
চুড়িহাট্টা মসজিদের সামনে পানি ছিটিয়ে ও ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করেন পরিচ্ছন্নতাকর্মীরা। সিটি করপোরেশনের বড় ট্রাকে পানি এনে রাস্তা ও আশপাশ পরিষ্কার করা হয়।
এর মধ্যে নন্দকুমার দত্ত সড়কের ক্ষতিগ্রস্ত একটি ভবনের নিচতলা থেকে পুড়ে যাওয়া একটি শিশুর হাতের খণ্ডিতাংশ খুঁজে পান এক ব্যক্তি। এরপর সেদিকে ঘিরে ধরে লোকজন।
চুড়িহাট্টার আগুন লাগা ভবনগুলোর সামনের গোল চত্বরের একপাশে জড়ো করে রাখা হয়েছে আগুনে পোড়া গাড়ি, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের অবকাঠামো। পুরান ঢাকা ও ঢাকার বিভিন্ন এলাকা থেকে আসা প্রচুর মানুষ ও গণমাধ্যম কর্মীরা ভিড় সমান শুক্রবারেও। বুধবার রাতের আগুনের ভয়াবহতা দেখতে এসেছেন তারা। সবার চোখে-মুখেই বিস্ময় আর শোকের চিহ্ন।
আশপাশের লোকজন বলছেন, পুরান ঢাকার বেশিরভাগ বাড়ির নিচে বিভিন্ন ধরনের গোডাউন ভাড়া দেয়া হয়। এসবের পেছনে অন্যতম কারণ হচ্ছে, বাসা ভাড়া বা মেস ভাড়া দিলে গ্যাস-পানির সংযোগ দিতে হয়। গোডাউন ভাড়া দিলে এসবের ঝামেলা থাকে না এবং ভাড়াও বেশি পাওয়া যায়।
সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কাজ চলার সময় ঘটনাস্থল পরিদর্শন করেন ফায়ার সার্ভিসের পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লেফটেন্যান্ট কর্নেল এস এম জুলফিকার রহমান। তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, এখানে ভবনগুলোর মধ্যে সুগন্ধির ক্যান ছাড়াও লাইটার রিফিল করার ক্যান ছিল। এগুলো সব অবশ্যই কেমিক্যাল।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে পরবর্তী করণীয় সম্পর্কে সুপারিশ করার জন্য ১১ সদস্যর কমিটি গঠন করেছে। এই কমিটি আজ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন কমিটির সদস্যরা।
এ সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তদন্ত কমিটির সদস্য বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক মেহেদী আহমেদ আনসারী বলেন, ওয়াহেদ ম্যানশনের নিচতলা ও দ্বিতীয় তলার বিম ও কলাম ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবনের সাপোর্ট ধরে রাখতে পারবে কি না, তা নিশ্চিত হওয়ার জন্য আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা দরকার।
চুড়িহাট্টায় গত বুধবার রাতে আগুনের ঘটনায় ৬৭ জনের লাশ পাওয়া গেছে বলে জানিয়েছেন ঢাকার অতিরিক্ত বিভাগীয় কমিশনার সেলিম রেজা। এর আগে শিল্প মন্ত্রণালয়ের প্রাথমিক তদন্ত প্রতিবেদনে নিহতের সংখ্যা ৭৮ জন উল্লেখ করা হয়। এ ছাড়া ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আহতের সংখ্যা জানানো হয়েছে ৪১ জন। ঘটনাস্থলে এখনো ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট পর্যবেক্ষণের কাজ করছে। ঘটনাস্থলের চারটি ভবন ঝুঁকিপূর্ণ ঘোষণা করে ভবনগুলোতে ব্যানার লাগিয়ে দিয়েছে ফায়ার সার্ভিস।
বুধবারের সেই ভয়াবহতা আর শোক দ্রুত কাটিয়ে ওঠার চেষ্টা করা হচ্ছে নানাভাবে। ক্ষতিগ্রস্ত ভবন হয়তো ভেঙে নতুন ভবন হবে, সামনের সড়ক আবার আগের মতো হবে কিন্তু এই ঘটনায় যাঁরা স্বজন হারিয়েছেন কিংবা যাঁরা আহত হয়েছেন, তাঁদের মনের মধ্যে যে ক্ষত তৈরি হলো, তা দূর হবে কীভাবে? – প্রশ্ন এখন সবার।
- কলার খোসা ছাড়ানোর আগে ধুয়ে নেবেন অবশ্যই
- গয়না ছাড়াও যেসব কাজে ব্যবহার হয় সোনা
- ইংল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ
- শামিমার হস্তশিল্পে ঘুচছে ৩০ নারীর বেকারত্ব
- জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
- বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই
- এআই প্রতিযোগিতায় জেমিনির নতুন মডেল
- এশিয়ান গেমস: সোনার স্বপ্ন শেষ বাংলাদেশের
- সকালের রোদের আশ্চর্যজনক উপকারিতাগুলো জেনে নিন
- রোজার আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির
- ৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
- মিষ্টির আসন শূন্য হচ্ছে, পদ হারাচ্ছেন না নজরুল: অ্যাটর্নি জেনারেল
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- কুকুর কামড়ালে প্রথমে যা করবেন, ভুল করলেই বিপদ
- রাগ করে স্ত্রীকে ‘ডিভোর্স দিলাম’ বললে কি তালাক হয়?
- বিপিসিকে সাড়ে ৪ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে সরকার
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- এ বছর কার্ড পাবেন ৪৩ লাখ কৃষক
- পুরুষের তুলনায় নারী বেশি মাইগ্রেনের সমস্যায় ভোগেন কেন?
- এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হচ্ছেন তামিম
- আসল জামদানি শাড়ি চেনার সহজ উপায়
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল
- এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
- দুর্গাপূজায় টানা ৫ দিন সরকারি ছুটি
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফেরানো অসম্ভব: নাহিদ
- দৈনিক একটি কলা
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- বিপাকে অজয়-কাজল
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- দৈনিক একটি কলা
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল










