যেসব ভুলে আবারও করোনায় আক্রান্ত হতে পারেন
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৩:২৬ ১৪ জানুয়ারি ২০২২
আবারও বাড়তে শুরু করেছে করোনা। নতুন রূপ ও নাম নিয়ে হচ্ছে উপস্থিত। করোনা সংক্রমণের শুরু থেকেই আমরা জানি, এই ভাইরাস মোকাবিলায় সচেতন হওয়ার বিকল্প নেই। দুই ডোজ টিকা নেওয়ার পরেও আক্রান্ত হচ্ছেন অনেকে। এর বড় কারণ হলো মানুষের উদাসীনতা, ভুল অভ্যাস। আপনার কিছু ভুল ধারণা বা অভ্যাস ফের এই রোগের কবলে ফেলতে পারে। জেনে নিন কী সেই ধারণা-
একবার আক্রান্ত হলে আর ভয় নেই!
অনেকেরই ধারণা হলো, একবার করেনায় আক্রান্ত হলে দ্বিতীয়বার আর আক্রান্ত হবেন না। কিন্তু চিকিৎসকেরা বলছেন, এটি ভুল ধারণা। কারণ একবার আক্রান্ত হওয়ার পর এন্টিবডি তৈরি হলেও তা একটা সময় পর কমতে শুরু করে। ফলে করোনাসহ যেকোনো ভাইরাসই দ্বিতীয়বার আক্রমণ করতে পারে। একবার আক্রান্ত হওয়ার ছয় মাস পরেই দ্বিতীয়বার আক্রান্ত হতে পারেন! তাই এই বিষয়ে নিজেকে সতর্ক রাখা জরুরি।
টিকা নেওয়া হলেই মাস্ক ছাড়া বের হওয়া যাবে!
টিকার দুটি ডোজ নেওয়া হয়ে গেছে বলে আপনি যখন-তখন বাইরে বের হচ্ছেন মাস্ক ছাড়াই? এর মানে হলো অসুখকে আপনি দাওয়াত দিয়ে নিয়ে আসছেন। টিকা নেওয়া হলেও সব রকম বিধি-নিষেধ মেনে বাইরে বের হবেন। টিকা নিলেও এই রোগে আপনি সংক্রমিত হতে পারেন। অনেকের ক্ষেত্রে ভাইরাসের ছোঁয়াচে ভাব বেশি লক্ষ করা যাচ্ছে।
শুধু মাস্ক ব্যবহারই যথেষ্ট!
শুধু মাস্ক পরেই নিজেকে নিরাপদ ভাবতে শুরু করেন অনেকে। তবে শুধু মাস্ক নয়, চশমা ও গ্লাভসও পরতে হবে। কারণ মরণঘাতি করোনা ছড়াতে পারে চোখ ও স্পর্শের মাধ্যমেও। যদি হাসপাতালে না যাওয়া লাগে, তবুও এই অসুখকে হালকাভাবে নেবেন না। কারণ এটি যেকোনো সময় বড় বিপদের কারণ হতে পারে। প্রতিদিন এই অসুখে মৃত্যুর খবরও কিন্তু কম নয়!
অযথা ওষুধ খাওয়ার অভ্যাস
অনেকেই নিজে নিজে ডাক্তারি করেন, অর্থাৎ চিকিৎসকের পরামর্শ না নিয়েই ওষুধ খেতে থাকেন। সামান্য ব্যথা বা জ্বর হলেই খেয়ে নেন প্যারাসিটামল বা পেইনকিলার। এই অভ্যাস আপনাকে ঝুঁকির ভেতর ফেলতে পারেন। তাই করোনা হয়েছে কি না জানার জন্য টেস্ট করিয়ে এরপর ব্যবস্থাপত্র গ্রহণ করাই উত্তম।
আড্ডা- জমায়েত
মানুষ আগের জীবনে ফিরতে শুরু করেছিল। এর ভেতরেই মাথাচাড়া দিয়ে উঠেছে করোনাভাইরাস। বিপদ কিন্তু এখনও কাটেনি। তাই আপাতত আড্ডা- জমায়েত এড়িয়ে চলুন। কারণ যত মানুষের জমায়েত হবে, তত এই সংক্রমণ ছড়ানোর ভয় বেশি থাকবে। দীর্ঘদিন সুস্থ থাকার জন্য কিছুদিন নাহয় অতিথি-আড্ডা এড়িয়েই চললেন!
- পুরুষের তুলনায় নারী বেশি মাইগ্রেনের সমস্যায় ভোগেন কেন?
- এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হচ্ছেন তামিম
- আসল জামদানি শাড়ি চেনার সহজ উপায়
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল
- এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
- দুর্গাপূজায় টানা ৫ দিন সরকারি ছুটি
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফেরানো অসম্ভব: নাহিদ
- দৈনিক একটি কলা
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- বিপাকে অজয়-কাজল
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- বিপাকে অজয়-কাজল
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান

