সাকিবের ঝোড়ো ইনিংসের পরও স্বপ্নভঙ্গ হলো মন্ট্রিয়েলের
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৭:৩৭ ১৪ অক্টোবর ২০২৫
ব্যাট হাতে ঝড় তুলেও দলকে শিরোপা জেতাতে পারলেন না সাকিব আল হাসান। কানাডা সুপার সিক্সটির ফাইনালে ব্র্যাম্পটন ব্লিটজের বিপক্ষে ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন তিনি, কিন্তু মন্ট্রিয়েল রয়্যাল টাইগার্স শেষ পর্যন্ত পরাজয়ের হতাশা নিয়েই মাঠ ছাড়ে।
সাকিবের নেতৃত্বাধীন দল হেরে গেছে ৫.৫ ওভারেই, আর বোলিংয়ের সুযোগই পাননি বাংলাদেশের এই অলরাউন্ডার।
রবিবার রাতে ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ফাইনালে টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে মন্ট্রিয়েল। ইনিংসের একপ্রান্তে দাঁড়িয়ে সাকিব লড়াই করলেও অপরপ্রান্তে আসা-যাওয়ার মিছিল শুরু হয় নিয়মিত বিরতিতে। ইনিংসের শুরুতেই অস্ট্রেলিয়ান ব্যাটার জশ ব্রাউন ফিরেন শূন্য রানে। ওপেনার দিলপ্রিত বাজওয়া কিছুটা আগ্রাসী ছিলেন, ৮ বলে ৩ চার ও এক ছক্কায় করেন ১৮ রান। তবে তিনিও বেশিক্ষণ টিকতে পারেননি।
এরপর দায়িত্ব নেন সাকিব। ধুঁকতে থাকা দলকে কিছুটা টেনে তোলেন ১২ বলে ২৯ রানের এক ঝোড়ো ইনিংসে। এতে ছিল ২টি চার ও ৩টি ছক্কা। কিন্তু তার আক্রমণাত্মক ব্যাটিংও বড় সংগ্রহ এনে দিতে পারেনি মন্ট্রিয়েলকে। শেষ পর্যন্ত তাদের ইনিংস থামে ৬৯ রানে। দলের হয়ে সাকিব ছাড়া আর কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।
ব্র্যাম্পটন ব্লিটজের বোলাররা দাপট দেখান শুরু থেকেই। কানাডিয়ান পেসার ডিলন হেইলিগার নেন সর্বোচ্চ ৪ উইকেট, ডেভিড ভিসা ও ক্রিস গ্রিভস পান ৩টি করে উইকেট। তাদের বোলিং তাণ্ডবে মাত্র ৬৯ রানে গুটিয়ে যায় মন্ট্রিয়েল, যা টুর্নামেন্টের ফাইনালের সবচেয়ে কম দলীয় সংগ্রহগুলোর একটি।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে সামান্য ধাক্কা খেলেও দ্রুতই ম্যাচ নিজেদের করে নেয় ব্র্যাম্পটন ব্লিটজ। ওপেনার উইল স্মিড ৭ রানে আউট হলে ইনিংসের হাল ধরেন মার্টিন গাপটিল ও জেমস ভিন্স। দুজনের ৫৩ রানের জুটিতে সহজ জয় নিশ্চিত করে ফেলে দলটি।
গাপটিল অপরাজিত ছিলেন ১৩ বলে ২৩ রানে, যেখানে ছিল দুটি ছক্কা। ভিন্স আউট হওয়ার আগে ১৬ বলে ৪ চার ও ২ ছক্কায় করেন ৩৪ রান। মন্ট্রিয়েলের হয়ে একমাত্র উজ্জ্বলতা ছিলেন ব্রাড কুরি, যিনি নেন ২ উইকেট।
৫.৫ ওভারেই ম্যাচ শেষ হয়ে যাওয়ায় বোলিংয়ে নামার সুযোগ পাননি সাকিব আল হাসান। অথচ সেমিফাইনালে তার ঘূর্ণিতেই জয় পেয়েছিল মন্ট্রিয়েল। এবার ব্যাট হাতে লড়াই করলেও ভাগ্য সহায় হয়নি। ফাইনালে হারের সঙ্গে কানাডা সুপার সিক্সটির প্রথম আসর শেষ করল সাকিবের মন্ট্রিয়েল রয়্যাল টাইগার্স।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
















