সিরিজ হেরে যা বললেন মাহমুদউল্লাহ
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:২০ ২০ নভেম্বর ২০২১
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের কাছে ৮ উইকেটে হারের জন্য দলের ব্যাটিং ব্যর্থতাকেই দায়ী করছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। এই নিয়ে টি-টোয়েন্টিতে টানা সাত ম্যাচে হারলো টাইগাররা।
গত এক মাসে শেষ ১০টি ম্যাচে বাংলাদেশ মাত্র দুটিতে জিতেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে ওমান এবং পাপুয়া নিউগিনির বিপক্ষে দু’টি ম্যাচে জয় পেয়েছে মাহমুদউল্লাহরা। শনিবার (২০ নভেম্বর) পাকিস্তানের কাছে পরাজিত হয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হার নিশ্চিত হয়ে গেছে তাদের।
ম্যাচ শেষে মাহমুদউল্লাহ বলেন, ‘ আমি মনে করি, গত পাঁচ-ছয় মাস যাবত পেস এবং স্পিন উভয় বিভাগেই আমাদের বোলিং ইউনিট দারুণ করেছে। ব্যাটিং ইউনিটের ভালো করতে হবে।’
প্রথম ম্যাচে ৭ উইকেটে ১২৭ রান করেছিলো বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে ১০৮ রান করে টাইগাররা। এতে ব্যাটারদের হতাশার পারফরমেন্স ফুটে উঠে।
তবে পাকিস্তানি ফখর জামানের ব্যাটিংয়ে এটাই প্রমাণিত হয়েছে, এটা ব্যাটিং সহায়ক উইকেট ছিল। কারণ, ব্যাট হাতে ৫১ বলে অপরাজিত ৫৭ রান করে দলকে ১১ বল বাকি থাকতে ৮ উইকেটের জয় এনে দেন তিনি।
ম্যাচসেরা জামান বলেন, ‘গতকালের চেয়ে এটি ভালো উইকেট ছিল। আদর্শ উইকেট নয়। তবে গতকালের চেয়েও ভালো। যখনই আপনি আপনার দেশের বাইরে খেলবেন, ম্যাচ জয় গুরুত্বপূর্ণ। তৃতীয় ম্যাচেও আমরা জয়ের চেষ্টা করবো।’
শুরুটা ভালো না হলেও, শান্ত ও আফিফের জুটিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। তবে পরের দিকে ব্যাটারদের ব্যর্থতায় বড় সংগ্রহ করতে পারেনি বলে স্বীকার করেছেন মাহমুদউল্লাহ।
প্রথমে ব্যাট হাতে নেমে ২ ওভারের মধ্যে ওপেনারদ্বয়কে হারায় বাংলাদেশ। তখন দলের স্কোর ৫ রান। এরপর তৃতীয় উইকেটে ৪৬ রানের জুটি গড়েন শান্ত ও আফিফ। আর শেষের দিকে ডেথ ওভারে রান তুলতে পারেনি স্বাগতিকরা। শেষ ৫ ওভারে মাত্র ২৩ রান তুলে তারা। আর সেখানেই ম্যাচ হেরে গিয়েছিলো টাইগাররা।
মাহমুদউল্লাহ বলেন, ‘ আমরা ভালো শুরু করেছি, আফিফ ও শান্ত ভালো ব্যাটিং করেছে। আমি ও শান্ত জুটি গড়ার চেষ্টা করেছি। কিন্তু শেষ কয়েক ওভারে আমরা নিজেদের মেলে ধরতে পারেনি।’
তিনি বলেন, এই ফরম্যাটে বড় স্কোর করতে হলে একজন ব্যাটারকে ১৫ ওভার পর্যন্ত ব্যাট করা উচিত। আমি মনে করি আমাদের মতো দলের জন্য ১৫তম ওভার পর্যন্ত সেট ব্যাটার দরকার, আমরা তা করিনি।’
এদিন ফিল্ডাররা ব্যর্থতার পরিচয় দিয়েছেন। ব্যক্তিগত ২৬ রানে ম্যাচ সেরা জামানের ক্যাচ ফেলেন সাইফ হাসান। শেষ পর্যন্ত অপরাজিত ৫৭ রান করেন জামান। রিজওয়ানের ক্যাচ ফেলেন তাসকিন আহমেদ। দুবারই বল হাতে ছিলেন লেগ-স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব।
মাহমুদউল্লাহ মনে করেন, তারা সেরাটা দেয়ার চেষ্টা করছেন। কিন্তু কোনও কিছুই ঠিক-ঠাক হচ্ছে না। ছেলেরা অনুশীলনে অনেক চেষ্টা করছে। ক্যাচ অনুশীলনও করছে। সব কিছু ঠিকঠাক করছে কিন্তু সুযোগ মিস করছে।’
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















