ঝড়ের মাঝে জন্ম আশ্রয়কেন্দ্রে
২ নবজাতকের নাম রাখা হলো ‘বুলবুলি’
লাইফ টিভি 24
প্রকাশিত: ১০:৪৪ ১০ নভেম্বর ২০১৯
প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ‘বুলবুল’ আতঙ্কে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে উপকূলবাসী। এ দুর্যোগপূর্ণ মুহূর্তে আশ্রয়কেন্দ্রে জন্ম নিলো এক কন্যা শিশু। শনিবার মধ্যরাতে বাগেরহাটের মোংলা উপজেলার মিঠাখালীর এটিসি সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে শিশুটির জন্ম হয়। ঘূর্ণিঝড়ের সঙ্গে মিল রেখে শিশুটির নাম রাখা হলো ‘বুলবুলি’।
আবহাওয়া অফিস মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ১০ নম্বর মহাবিপদ সংকেত এবং চট্টগ্রাম বন্দরকে ৯ নম্বর মহাবিপদ সংকেত দিলে চরাঞ্চলের মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান নেয়, যার মধ্যে গর্ভবতী মায়েরাও আছেন। বুলবুলির আঘাতের রাতে জন্ম নেওয়া কন্যা শিশু বুলবুলির মায়ের নাম হনুফা বেগম। বাবা বায়েজিদ শিকদার।
মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাহাত মান্নান জানান, গর্ভধারিণী হনুফা বেগমের অবস্থা সঙ্কটাপন্ন ছিল। তার জন্য আগেই মোংলা পরিবার পরিকল্পনা অফিস থেকে ধাত্রী এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসক পাঠানো হয়েছিল। মধ্যরাতে নবজাতক কন্যার জন্মের পরই ঘূর্ণিঝড় বুলবুলের নামানুসারে নাম রাখা হয় বুলবুলি। শিশু কন্যার বাবা বায়েজিদ শিকদার তার নবজাতক কন্যার নাম রেখেছেন বুলবুলি। নবজাতক কন্যা এবং তার মা হনুফা বেগম সুস্থ আছেন। দুর্গম এলাকা এবং বৈরী আবহাওয়ায় চিকিৎসক পৌঁছাতে দেরি হয়। তাদের যত্ন নেয়ার জন্য চিকিৎসক নিয়োজিত আছেন।
বুলবুলির বাবা মোংলার মিঠাখালী ইউনিয়নের বাসিন্দা বায়েজিদ শিকদার একজন মৎস্যজীবী।
ইউএনও রাহাত মান্নান বলেন, বায়েজিদ সাগরে মাছ ধরতে গিয়েছিল। সে এখনো ফেরেনি। তবে তার খোঁজ পাওয়া গেছে।
তিনি আরও জানান, প্রশাসনের পক্ষ থেকে প্রসূতিকে ২০ হাজার টাকা দেয়া হবে।
এদিকে পটুয়াখালীর কলাপাড়ার জন্ম নেওয়া আরেকটি কন্যাশিশু নাম পেয়েছে বুলবুলি আক্তার বন্যা।
শনিবার দুপুরে উপজেলার নীলগঞ্জ আবাসনে আবুল কালাম ও হুমায়রা বেগমের কোলে আসে এই বুলবুলি।
নীলগঞ্জ এলাকার ১ নম্বর ওয়ার্ডের সদস্য প্রফুল্ল কুমার হালদার জানান, মা-মেয়ে দু’জনই সুস্থ আছে।
- পুরুষের তুলনায় নারী বেশি মাইগ্রেনের সমস্যায় ভোগেন কেন?
- এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হচ্ছেন তামিম
- আসল জামদানি শাড়ি চেনার সহজ উপায়
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল
- এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
- দুর্গাপূজায় টানা ৫ দিন সরকারি ছুটি
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফেরানো অসম্ভব: নাহিদ
- দৈনিক একটি কলা
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- বিপাকে অজয়-কাজল
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- বিপাকে অজয়-কাজল
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান

