অভিষেকেই বিশ্ব রেকর্ড গড়লেন আলিস ইসলাম
লাইফ টিভি 24
প্রকাশিত: ১১:৪৪ ১২ জানুয়ারি ২০১৯
২২ বছর বয়সী আলিস আল ইসলাম ঢাকা ডায়নামাইটসের পক্ষে অভিষেক ম্যাচেই গড়ে ফেললেন বিশ্ব রেকর্ড।
বাংলাদেশের ক্রিকেট মহলেই বলতে গেলে অচেনা আলিসই টি-টুয়েন্টিতে অভিষেকেই হ্যাটট্রিক করে বনে গেলেন জিরো থেকে হিরো।
শুক্রবার রংপুরের বিপক্ষে হাই-ভোল্টেজ ম্যাচ দিয়ে বিপিএলে অভিষেক আলিস ইসলামের। ব্যাট হাতে মাঠে নামার সুযোগ পাননি। ফিল্ডিংয়ে নামার পর ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক সাকিব আল হাসান তাকে বল হাতে দেননি।
অভিষেকটা ফিল্ডিংয়েই আটকা ছিল। সেই ফিল্ডিং করতে গিয়েই দুটি অমার্জনীয় ভুল করে বসলেন ! পরপর দুই বলে দুবার ক্যাচ ফেললেন মোহাম্মদ মিঠুনের।আর লাইফ পেয়েই মিঠুন রাইলি রোসোর সঙ্গে মিলে গড়লেন ১২১ রানের জুটি।আর এই জুটিতে জয়ের পথ অনেকটা সহজ হয়ে যায় রংপুরের।
ঢাকা ম্যাচটা হারলে ব্যর্থতার বড় দায় আলিসের ঘাড়েই পড়ত । হিোর বদলে হয়ে যেতেন ভিলেন। কিন্তু বল হাতে পেয়েই আলিস প্রথমে সবচেয়ে বড় কাটা রোসোকে আউট করে ঢাকাকে ম্যাচে ফেরান। মাত্র ৪৪ বলে ক্যারিয়ার সেরা ৮৩ রানের ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরেন রোসো।
পর পর ৩ বলে সেই মিঠুন, মাশরাফি বিন মুর্তজা ও ফরহাদ রেজাকে আউট করে অভিষেকেই করলেন হ্যাটট্রিক। আন্তর্জাতিক টি-টোয়েন্টি তো বটেই; প্রথম বিভাগ টি-টুয়েন্টিতেও অভিষেকে হ্যাটট্রিক কীর্তি বিশ্বে আর কারো নেই। ক্রিকেট ইতিহাসে আলিসই প্রথম গড়লেন এই রেকর্ড।
আলিসের এই হ্যাটট্রিক জাদুর পরও জয় রংপুরের হাতের নাগালেই ছিল। শেষ দুই ওভারে মাশরাফির দলের দরকার ছিল ২২ রান। পরের ওভারে আন্দ্রে রাসেল তুলে নেনর ২ উইকেট। ফেরান সোহাগ গাজী ও বেনি হাওয়েলকে। নাটকীয়তা হয়েছে শেষ ওভারেও। শেষ ওভারে রংপুরের দরকার ছিল ১৪ রান। সাকিব বল তুলে দেন হ্যাটট্রিক নায়ক আলিসের হাতেই।
তার প্রথম দুই বলেই দুটি বাউন্ডারি মারেন শফিউল ইসলাম। সমীকরণ তখন রংপুরের জন্য আরও সহজ। ৪ বলে দরকার ৬ রান। শফিউল পরের বলে নিলেন ১ রান। ৩ বলে দরকার ৫। নাজমুল পরের বলে রানই নিতে পারলেন না। শেষ ২ বলে দরকার ৫। পঞ্চম বলে নাজমুল নিলেন ১। শেষ বলে দরকার ৪। কিন্তু শফিউল ১ রানের বেশি নিতে পারেননি। মানে ঢাকার ১৮৩ রানের জবাবে রংপুরের দৌড় থামে ১৮১ রানে। ঢাকার অবিশ্বাস্য জয়ের শেষটা আচড়ও তাই হ্যাটট্রিক নায়ক আলিসের হাতেই।
৪ ওভার বোলিং করে ২৬ রানে রেকর্ড গড়া হ্যাটট্রিকসহ ৪ উইকেট। দলকে নাটকীয় জয় এনে দেওয়ার ম্যাচে ম্যাচসেরার পুরস্কারটাও পেয়েছেন আলিস।
আক্ষরিক অর্থেই আলিস জিরো থেকে হিরো।
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- উচ্চশিক্ষিতদের মধ্যে বেড়েছে বেকারত্ব
- রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত সময়ে:স্বরাষ্ট্রমন্ত্রী
- নিউ ইয়র্কে এরদোয়ান-শেহবাজের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী
- ৮০ দশকের ফ্যাশন ছিল যেমন
- ইমরানের জন্য মানবিক আবেদন অস্ট্রেলিয়ার সাবেক ৭ অধিনায়কের
- এবার এমি জিতলেন যারা
- বাংলাদেশে আরও ২০০ টন ইলিশ রপ্তানি করবে ভারত
- চাহিদার তুলনায় সারের মজুত ১৫ লাখ ৮৪ হাজার টন বেশি
- মানবতাবিরোধী অপরাধ: কাদের, আরাফাত, সাদ্দামসহ ৭ আসামির মৃত্যুদণ্ড
- ওষুধ খেয়েও বশে নেই রক্তচাপ, দৈনিক জীবনে আনুন ৩ বদল
- কলকাতায় পুরস্কার জিতল বাংলাদেশের দুই সিনেমা
- এবার ব্যালন ডি`অর আমার প্রাপ্য: ইয়ামাল
- ব্ল্যাক সুগারকেইন: কৃষি অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার
- ভারত থেকে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ আমদানি
- হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে ১০ শতাংশ বেশি শিশু
- রান্না করা খাবার ফ্রিজে রাখলে কি পুষ্টিগুণ থাকে?
- বিচ্ছেদ গুঞ্জনের মাঝে বিশেষ বার্তা রাজ-শুভশ্রীর
- পতনের নতুন স্তরে পাকিস্তান ক্রিকেট, ওয়াসিম-আফ্রিদিদের উদ্বেগ
- এমপিও শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির
- ভারত থেকে প্রথমবার ইলিশ আমদানি করল বাংলাদেশ
- ডায়ালাইসিস সেবা মিলবে সব জেলা-উপজেলায়
- ফের বাড়ল সবজির দাম, বেগুনে আগুন
- ৯/১১ পরবর্তী বিষাক্ত পদার্থের সংস্পর্শে ৯৪০০ জনের মৃত্যু
- অপারেশনের সময় ডাক্তাররা সবুজ পোশাক পরেন কেন?