কাতার বিশ্বকাপ ফুটবল: ব্রাজিলকে হারিয়ে ক্যামেরুনের চমক
লাইফ টিভি 24
প্রকাশিত: ০৯:৫৩ ৩ ডিসেম্বর ২০২২
আফ্রিকান কোন দল হিসেবে বিশ্বকাপে প্রথমবারের মতো ব্রাজিলকে পরাজয়ের স্বাদ দিল ক্যামেরুন। ফুটবলের ইতিহাসে ২০ বছরের মধ্যে বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেয়েছে আফ্রিকান অদম্য সিংহরা। বলা যায় কাতার বিশ্বকাপ ফুটবলে ক্যামেরুনের বিজয় শেষ চমক। তবে শেষ পর্যন্ত শেষ ষোলতে যেতে না পারলেও ব্রাজিলকে হারিয়ে ইতিহাস রচনা করেছে সিংহরা।
প্রথম দুই ম্যাচে জয়ে কাতার বিশ্বকাপের নকআউট নিশ্চিত করেছিল ব্রাজিল। লুসাইল স্টেডিয়াম স্টেডিয়ামে অনুষ্ঠিত দলে ব্যপক পরিবর্তন আনে ব্রাজিল কোচ। এ ম্যাচে প্রথমবারের মতো চলতি বিশ^কাপের একাদশে সুযোগ পান গাব্রিয়েল মার্টিনেলি, গাব্রিয়েল জেসুস ও এন্টনি। তাদের ওয়ান টাচের ছন্দে প্রথম ৫ মিনিট তটস্থ করে রাখে ক্যামেরুনকে। তবে শেষ পর্যন্ত ইনজুরি টাইমে সেই ব্রাজিলকেই পরাজিত করেছে ক্যামেরুন। ম্যাচের অতিরিক্ত সময়ে ক্যামেরুনের হয়ে জয়সুচক একমাত্র গোলটি করেছেন ভিনসেন্ট আবুবকর। যদিও ওই জয় কোন কাজে আসেনি অদম্য সিংহদের। গ্রুপের অপর ম্যাচে সার্বিয়াকে ৩-২ গোলে হারিয়ে ব্রাজিলের সঙ্গে রানারআপ হিসেবে জি গ্রুপ থেকে শেষ ষোল নিশ্চিত করেছে সুইজারল্যান্ড।
আর্সেনাল ফরোয়ার্ড ব্রাজিলের জেসুস শুরু থেকে গোটা মাঠ চষে বেড়িয়েছেন। ১৫ মিনিটে একটি নিশ্চিত গোলের সুযোগ সৃস্টি করে ব্রাজিল। এসময় ফ্রেডের ক্রসের বলে দারুন এক হেড করেন মার্টিনেলি। কিন্তু বলটি বারের উপর দিয়ে চলে যায়।
কিছুক্ষণ পর ম্যাচের ২১ মিনিটে এসে প্রথম একটি পরিকল্পিত আক্রমন রচনা করে ক্যামেরুন। দারুন পরিশ্রম করে খেলা এরিক ম্যাক্সিম চুপো-মোটিং বাঁ প্রান্ত দিয়ে বল নিয়ে ব্রাজিলের সীমানায় ঢুকে শট নিলে বল প্রতিহত করেন ব্রাজিলের গোল রক্ষক এডারসন।
গোল শুন্য ড্রয়েই বিরতিতে যায় দুই দল।
বিরতি থেকে ফেরার পর আক্রমন অব্যাহত রাখে ব্রাজিল। ৫৫ মিনিটে মার্টিনেলির শটের বল দারুন দক্ষতায় প্রতিহত কনে এপাসি। এর ৫ মিনিট আগে অবশ্য ক্যামেরুনের হয়ে গোলের দারুন সুযোগ পেয়েছিলেন ভিনসেন্ট আবুবকর। তবে তার শটের বলটি দারুন দক্ষতায় প্রতিহত করেন এডারসন। টার্গেটে ব্রাজিলের ৭টি শটের বিপরীতে ক্যামেরুনের ছিল ১টি। যেখানে ক্যামেরুন ১৯বার আক্রমন প্রতিহত করেছে সেখানে ব্রাজিলের ছিল ৮বার।
ম্যাচের ৯০ মিনিটে ভিনসেন্ট আবুবকরের গোলে এই জয় নিশ্চিত করে ক্যামেরুন। মিডফিল্ডার জেরোম এনগমের ক্রসের বলটি দর্শনীয় হেডে ব্রাজিলের জালে জড়িয়ে দেন। এতে আবেগ আপ্লুত হয়ে নিজের জার্সি খুলে ফেলেন। ফলে দ্বিতীয় হলুদ কার্ড নিয়ে (লাল কার্ড) মাঠ ছাড়তে হয় আবুবকরকে। দশ জনের দলের উপর চড়াও হয়ে আরো চয় মিনিট লড়াই করেছে ব্রাজিল। কিন্তু গোলের দেখা পায়নি।
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- ববিতা, শফিক, আইয়ুব বাচ্চুসহ একুশে পদক পাচ্ছেন যারা
- রমজানে অফিস সময় নির্ধারণ
- বোতলজাত পানির চেয়ে কলের পানি নিরাপদ
- সন্তান জন্ম দিতে দেশ ছাড়ছেন বুবলী!
- চড়া দামে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ
- আশুলিয়ায় লাশ পোড়ানো: ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- আ’লীগ সমর্থকদের পছন্দ বিএনপি, নতুনদের ঝোঁক জামায়াতে
- ঘুমের আগে দাঁত না মাজলে ক্ষতি হতে পারে হৃদ্যন্ত্রের
- রুনা লায়লার বিনিময়ে যা দিতে চেয়েছিল ভারত
- ‘মোস্তাফিজকে বাদ দেওয়া ভুল হয়েছে বিসিসিআইয়ের’
- শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত
- বাচ্চাদেরও শেখান মানি ম্যানেজমেন্ট
- কাজ পাচ্ছেন না অঙ্কিতা
- বিশ্বকাপের অস্থিরতা: বিসিসিআইকে দুষলেন সাবেক আইসিসি কর্মকর্তা
- নাহিদের রিট খারিজ, ভোটে থাকবেন বিএনপির কাইয়ুম
- বদলে যাচ্ছে র্যাবের নাম, পোশাকও পাল্টাবে
- এপস্টেইন নথিতে নাম নেই যে ৫ প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের
- রোজায় ৬৫০ টাকায় মিলবে গরুর মাংস, ৮ টাকায় ডিম
- নির্বাচনি বিধি ভাঙলে ছাড় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
- ঢাকা-১১ আসনে লাশের রাজনীতির আশঙ্কা নাহিদের
- কী আছে এপস্টেইন ফাইলসে?
- আপনার এক্স অ্যাকাউন্ট নিরাপদ রাখতে যা করবেন
- একসঙ্গে তিন-চারটে প্রেম করার ‘পরামর্শ’ স্বস্তিকার
- ভারত-পাকিস্তান ম্যাচ না হলে ৬ হাজার কোটি টাকা ক্ষতি
- একদিনে যোগ দিলেন ৩২৬৩ চিকিৎসক
- শুধু আমিরের নয়, আইডি হ্যাকড হয় মাসুদেরও: জামায়াত
- ভোটার উপস্থিতি ৫৫ শতাংশ ছাড়াবে, আশায় পররাষ্ট্র উপদেষ্টা
- জীবনসঙ্গী নির্বাচনে বারাক ওবামার ৩ পরামর্শ
- Daffodil International University Celebrates Its 13th Convocation
- নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ, আল্টিমেটাম
- Architect Kashef Chowdhury Unveils Climate-Responsive Monograph
- কী আছে এপস্টেইন ফাইলসে?
- ১ ফেব্রুয়ারি থেকে মুনাফা তুলতে পারবেন ৫ ব্যাংকের গ্রাহক
- দুধ ছাড়া কফি খেলে কী ঘটে শরীরে?
- যদি গণভোটে ‘না’ জয়ী হয়, তবে কি ঘটবে?
- বিএনপি-জামায়াত-এনসিপি: আওয়ামী লীগের ভোট যাবে কার বাক্সে?
- নেতিবাচক চিন্তাধারা কি ডিমেনশিয়ার ঝুঁকি বাড়ায়?
- একদিনে যোগ দিলেন ৩২৬৩ চিকিৎসক
- এপস্টেইন নথিতে নাম নেই যে ৫ প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের
- রোজায় ৬৫০ টাকায় মিলবে গরুর মাংস, ৮ টাকায় ডিম
- একসঙ্গে তিন-চারটে প্রেম করার ‘পরামর্শ’ স্বস্তিকার
- ৩৬ দফা নির্বাচনি ইশতেহার এনসিপির
- পদ্মা ব্যারেজ নির্মাণসহ একগুচ্ছ প্রতিশ্রুতি দিলেন তারেক
- বিশ্বকাপে থাকছেন বাংলাদেশের দুই আম্পায়ার
- ভোটার উপস্থিতি ৫৫ শতাংশ ছাড়াবে, আশায় পররাষ্ট্র উপদেষ্টা
- ঢাকা-১১ আসনে লাশের রাজনীতির আশঙ্কা নাহিদের
- শুধু আমিরের নয়, আইডি হ্যাকড হয় মাসুদেরও: জামায়াত
- জীবনসঙ্গী নির্বাচনে বারাক ওবামার ৩ পরামর্শ
















