কৃষ্ণচূড়ার রঙে রঙিন রাঙ্গামাটি
লাইফ টিভি 24
প্রকাশিত: ০২:৫১ ৩১ মে ২০২১
করোনা পরিস্থিতি ও লকডাউনে রাঙ্গামাটির পাহাড়ের প্রাকৃতিক পরিবেশ যেন নিজের রূপ ফিরে পেয়েছে। পাহাড়ে এখন পশু-পাখির কোলাহলের পাশাপাশি রাঙ্গামাটি শহর সেজেছে কৃষ্ণচূড়ার লাল রঙে। শহরে প্রবেশ করলেই মনে হবে কৃষ্ণচূড়ার লাল রঙে যেন রঙিন রাঙ্গামাটি।
করোনায় শহরের প্রতিটি পর্যটন স্পট বন্ধ থাকায় এবং সেখানে মানুষের চলাচল না থাকাতে প্রাকৃতিক পরিবেশে এসেছে পরিবর্তন। পর্যটক শুন্য থাকায় এ বিভিন্ন ফুলে ফুলে রাঙ্গামাটি রঙিন হওয়ার সঙ্গে সঙ্গে পাখিদের কোলাহল বেড়েছে কয়েকগুণ। রাঙ্গামাটির এমন দৃশ্য সত্যিই বিরল, পাহাড় যেন প্রকৃতির রূপ আগের মতোই ফিরে পেলো।
অন্যান্য ফুলের চেয়ে রাঙ্গামাটি শহরের রাস্তার দুপাশসহ বিভিন্ন স্পটে শোভা পাচ্ছে কৃষ্ণচূড়ার রঙিন ফুল। শহরের প্রবেশ মুখ মানিকছড়ি, ক্ষুদ্র-ণৃ-তাত্ত্বিক জনগোষ্টীর সাংস্কৃকি ইনস্টিটিউটের পাশে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য সংলগ্ন সেনাবাহিনী এলাকা, রাঙ্গামাটির ফিসারী এলাকা ও বাঁধ সংলগ্ন এলাকা, রাঙ্গামাটি শিশু একাডেমি এলাকাসহ শহরের বিভিন্ন এলাকায় শোভা পাচ্ছে থোকায় থোকায় কৃষ্ণচূড়ার ফুল।
কৃষ্ণচূড়ার রঙে রঙিন এলাকা দেখতে সেখানে প্রতিদিনই সৌন্দর্য উপভোগ করতে চলে আসছেন স্থানীয় জনসাধারণ।
এ বিষয়ে রাঙ্গামাটির প্রবীণ সাংবাদিক ও রাঙ্গামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলহাজ একেএম মকছুদ আহমদ বলেন, একসময় রাঙ্গামাটি শহর ছিল কৃষ্ণচূড়া ফুলে রঙিন একটি শহর। রাঙ্গামাটির মূল সড়কে অনেক কৃষ্ণচূড়া গাছ ছিল তখন প্রতিবছর শহরে মে-জুন মাসে গাছে ফুল ফুটলে মনে হতো লাল রঙে রঙিন শহর রাঙ্গামাটি। কালক্রমে আজ রাঙ্গামাটিতে কৃষ্ণচূড়া ফুল গাছ অনেকটাই কমে গেছে।
তিনি পর্যটন শহরের সৌন্দর্য রক্ষার্থে বিভিন্ন এলাকায় কৃষ্ণচূড়া গাছ লাগানোর পরামর্শ দেন। পর্যটন শহরের কৃষ্ণচূড়ার সৌন্দর্যে অভিভূত আরো অনেকেই রাঙ্গামাটির প্রবীণ সাংবাদিক একেএম মকছুদ আহমেদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে একই পরামর্শ দিয়েছেন।
এ বিষয়ে রাঙ্গামাটি পৌরসভা মেয়র মো. আকবর হোসেন চৌধুরী বলেছেন, পর্যটন শহরকে আধুনিক পৌরশহরে পরিণত করতে প্রশাসনসহ অন্যান্য উন্নয়ন সংস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা বিভিন্ন উন্নয়ন কাজ চলমান রেখেছি। তিনি বলেন, ইতিমধ্যে শহরকে পরিস্কার পরিচ্ছন্ন, আবর্জনামুক্ত রাখার পাশাপাশি সুন্দর নগরীতে পরিণত করতে আমরা পৌরসভার পক্ষ থেকে শহরের প্রবেশ মুখে দৃষ্টিনন্দন গেইট নির্মাণ এবং শহরের ফুটপাতগুলো টাইলসকরণ করেছি। তাছাড়া রাঙ্গামাটি শহরে একমসয় কৃষ্ণচূড়ার শহরে রঙিন থাকতো।
কিছু গাছ নষ্ট হয়ে গেছে তবে যেসব গাছগুলো রয়েছে তা সংরক্ষণ করার পাশাপাশি রাঙ্গামাটিকে রঙিন করতে পৌরসভার পক্ষ থেকে শহরের পর্যটন স্পটসহ বিভিন্ন এলাকায় আবারো কৃষ্ণচূড়া গাছ রোপণের উদ্যোগ নেয়া হবে। সবার আলাপ করে এ বিষয়ে উদ্যোগ নেয়া হবে বলে জানান রাঙ্গামাটি পৌরসভা মেয়র।
সম্ভাবনাময় পর্যটন শহর রাঙ্গামাটিকে আধুনিকায়নের পাশাপাশি শহরের দুপাশে কৃষ্ণচূড়াসহ অন্যান্য গাছ লাগানোর মাধ্যমে পরিবেশ সুরক্ষার পাশাপাশি আবারো রঙিন রঙে সাজঁবে রাঙ্গামাটি এ প্রত্যাশা সবার।
- কলার খোসা ছাড়ানোর আগে ধুয়ে নেবেন অবশ্যই
- গয়না ছাড়াও যেসব কাজে ব্যবহার হয় সোনা
- ইংল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ
- শামিমার হস্তশিল্পে ঘুচছে ৩০ নারীর বেকারত্ব
- জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
- বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই
- এআই প্রতিযোগিতায় জেমিনির নতুন মডেল
- এশিয়ান গেমস: সোনার স্বপ্ন শেষ বাংলাদেশের
- সকালের রোদের আশ্চর্যজনক উপকারিতাগুলো জেনে নিন
- রোজার আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির
- ৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
- মিষ্টির আসন শূন্য হচ্ছে, পদ হারাচ্ছেন না নজরুল: অ্যাটর্নি জেনারেল
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- কুকুর কামড়ালে প্রথমে যা করবেন, ভুল করলেই বিপদ
- রাগ করে স্ত্রীকে ‘ডিভোর্স দিলাম’ বললে কি তালাক হয়?
- বিপিসিকে সাড়ে ৪ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে সরকার
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- এ বছর কার্ড পাবেন ৪৩ লাখ কৃষক
- পুরুষের তুলনায় নারী বেশি মাইগ্রেনের সমস্যায় ভোগেন কেন?
- এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হচ্ছেন তামিম
- আসল জামদানি শাড়ি চেনার সহজ উপায়
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল
- এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
- দুর্গাপূজায় টানা ৫ দিন সরকারি ছুটি
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফেরানো অসম্ভব: নাহিদ
- দৈনিক একটি কলা
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- বিপাকে অজয়-কাজল
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- দৈনিক একটি কলা
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল

