চঞ্চল ইস্যুতে জায়েদ বললেন, ‘নিপুণের মাথা ঠিক নেই’
লাইফ টিভি 24
প্রকাশিত: ০৩:৪৯ ১৮ ডিসেম্বর ২০২২
ছোট ও বড় পর্দার সফল অভিনেতা চঞ্চল চৌধুরী। সাবলীল অভিনয় দিয়ে তিনি মন জয় করেছেন দুই বাংলার দর্শকদের। ওটিটিতেও কাজ করে সফল এই অভিনেতা। বাংলাদেশের জনপ্রিয় এই অভিনেতা সম্প্রতি কলকাতায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দেন।
ভারতীয় মহাতারকা অমিতাভ বচ্চন, শাহরুখ খানদের সঙ্গে একই মঞ্চে দেখা গেছে চঞ্চলকে। সেসব ছবি অন্তর্জালে জুড়ে সয়লাব। একই মঞ্চে তিনি সম্মাননাও গ্রহন করেছেন। যা নিয়ে বাংলাদেশিরা গর্ব করছেন। প্রসংশায়ও ভাসাচ্ছেন ‘মনপুরা’খ্যাত এই অভিনেতাকে।
এদিকে, আন্তর্জাতিক পর্যায়ে সম্মাননা পাওয়ার পর সেটাকে চলচ্চিত্র শিল্পী সমিতির অবদান বলে সাংবদিকদের কাছে দাবি করেন সংগঠনটির সাধারণ সম্পাদক অভিনেত্রী নিপুণ আক্তার। অথচ চঞ্চল চৌধুরী শিল্পী সমিতির সদস্যই না।
নিপুণ দাবি করেন, ‘এক বছরের সফলতা আপনাদের চোখের সামনে। এতদিন অমিতাভ বচ্চন, শাহরুখ খানের পাশে বাংলাদেশের কোনো শিল্পী দাঁড়ায়নি। কিন্তু বাংলাদেশের চলচ্চিত্রের হয়ে চঞ্চল চৌধুরী তাদের পাশে দাঁড়িয়েছেন। এটা আমাদের অর্জন।’
চঞ্চলের শিল্পী সমিতির সদস্যপদ না থাকা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি যদি প্রশ্ন করি তাকে শিল্পী সমিতির সদস্য করা হয়নি কেন? আমি তো এসেছি মাত্র। আগের কমিটিকে কেন এই প্রশ্ন করেননি। আমি আসার পর যাদের বাদ দেওয়া হয়েছিল, তাদের এনেছি। জায়গায় জায়গায় গিয়ে শিল্পীদের বলেছি সদস্য হওয়ার জন্য।’
চঞ্চলের সদস্য না হওয়ার জন্য শিল্পী সমিতির আগের প্যানেলকে দায়ী করার পর এবার এ নিয়ে মুখ খুলেছেন সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খান। নিপুণের প্রতিক্রিয়া এই অভিনেতাকে ক্ষুব্ধ করেছে।
এ প্রসঙ্গে জায়েদ খান একটি গণমাধ্যমকে বলেন, ‘চঞ্চল চৌধুরী আন্তর্জাতিক পর্যায়ে সম্মাননা পেয়েছেন এটা অবশ্যই আমাদের জন্য গর্বের। কিন্তু এটাকে পুঁজি করে নিজেদের ক্রেডিট বাড়ানোর মতো কিছু না। এটা তার একান্ত ব্যক্তিগত অর্জন সাথে দেশের অর্জন। কিন্তু এটা শিল্পী সমিতির অর্জন কিভাবে হয়? এটা কখনওই শিল্পী সমিতির অর্জন হতে পারে না।’
এই অভিনেতা আরও বলেন, ‘নিপুনের বক্তব্য একদম পাগলের প্রলাপ। তার কথার বিন্দুমাত্র ব্যালান্স নেই। কোথায় কি বলতে হয় তা তিনি জানেন না। চঞ্চল চৌধুরী শিল্পী সমিতির সদস্য না হলে সেই দোষ তিনি আমাদের প্যানেলের উপর কিভাবে চাপান? আমরা তো সবাইকে অ্যাপ্রোচ করেছি সদস্য হওয়ার জন্য।’
সদস্য হওয়া নিয়ে তিনি আরও বলেন, ‘শুধু চঞ্চল চৌধুরীই নয়, জয়া আহসান, সিয়াম, পূজা চেরি, প্রাণ রায়সহ নিয়মিত অভিনয় করছে এমন অনেকেই শিল্পী সমিতির সদস্য না। আমার তাদেরকে ফর্ম পূরণ করে জমা দিতে বলেছিলাম। কারও যদি নিজের ইচ্ছা না থাকে আমরা তো আর বাড়ি বাড়ি যেয়ে সদস্য বানাতে পারি না।’
এ বিষয়ে তিনি আরও জানান, ‘গতবছর আসাদুজ্জামান নূর সাহেব নিজে থেকে ফর্ম তুলে পূরণ করে জমা দিয়ে গেছেন। আমরা বলার পাশাপাশি শিল্পীদেরও আগ্রহ থাকতে হবে।’
তিনি আরও বলেন, ‘নিপুণ কোর্ট থেকে নামমাত্র কাগজ তুলে সাধারণ সম্পাদক পদের চেয়ার দখল করে রেখেছে। সাংবাদিকদের সাথে তার এমন আচরণ মানায় না। তিনি কিভাবে সাংবাদিকদের নামে তথ্য মন্ত্রণালয়ে নালিশ করার কথা বলেন! এই অভিযোগের কোনো ভিত্তিই তো নেই। তার তো মাথাই ঠিক নেই।’
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য











