বাংলার জ্বলন্ত ইস্যু রোহিঙ্গা
প্রশাসনের লোক আমাকে আটকে দেয়: আরশি
লাইফ টিভি 24
প্রকাশিত: ০০:৪৬ ২৩ অক্টোবর ২০২২
দেশে অন্যতম সমস্যা রোহিঙ্গা। মিয়ানমারের সামরিক জান্তা কর্তৃক বিতাড়িত জনগোষ্ঠী তারা। কয়েক বছর আগে এদেশে ভর করে। সেসময়ে তাদের দুর্ভোগ ও বাস্তবতা পর্দায় তুলে ধরেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গুণী নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। ২০১৭ সালে সিনেমার নির্মাণকাজ শুরু করেন তিনি।
পাহাড়, সাগরের বিভিন্ন দূর্গম অঞ্চলে দৃশ্যধারণের কাজ চলে। এতে অভিনয় করেন ঢালিউড অভিনেত্রী আরশি। এক রোহিঙ্গা নারীর চরিত্রে রূপদান করেছেন তিনি। এতে অভিনয় করতে গিয়ে তাকে অনভ্যস্ত প্রতিকূল পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে হয়েছে। তাতে নানা অভিজ্ঞতা জমা পড়েছে তার ঝুলিতে। একজন গুণী নির্মাতার সাথে কাজ করার যে অভিজ্ঞতা, তা পেশাগত জীবনকে সমৃদ্ধ করবে বলেও মনে করেন আরশি। দর্শক-শ্রোতাদের সঙ্গে রোহিঙ্গা শুটিং-য়ের নানা অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন নবাগত অভিনেত্রী।
আরশি বলেন, রোহিঙ্গা আমার কাছে একটা স্বপ্ন। এ ছবিতে অনেক পরিশ্রম করেছি। এর আগে আরও দুটি সিনেমা করেছি। সেগুলোর তুলনায় এটি ভিন্ন। সেকারণে আমার স্বপ্নের জায়গা জুড়ে আছে ছবিটি। রোহিঙ্গা নিয়ে প্রত্যাশাটা অনেক।
তিনি বলেন, রোহিঙ্গারা আগ্রাসী মনোভাব সম্পন্ন। তবে আগে এরকম ছিল না তারা। তাছাড়া অঞ্চলটা দূর্গম। তবে এসব নিয়ে ভীত বা চিন্তিত ছিলাম না। এতে এক রোহিঙ্গা নারীর গল্প গভীর থেকে তুলে ধরা হয়েছে। চরিত্রটির জন্য আমাকে বেশ পরিশ্রম করতে হয়েছে। তাদের ভাষা, আচরণগত বৈশিষ্ট্য শিখতে হয়েছে। একাধিকবার পরিচালকের সঙ্গে কথা বলতে হয়েছে। পোশাক নিয়ে নির্দেশনা মানতে হয়েছে।
হালের অভিনেত্রী বলেন, সর্বোপরি কতটুকু রোহিঙ্গা হয়ে উঠতে পেরেছি তা বলতে পারব না। এটা বলবে দর্শক। তবে হ্যাঁ, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি। সবটুকু ঢেলে দিয়েছি। নাফ নদীতে শুটিং করেছি। এদিন শুটিংয়ের কস্টিউম পরে ছিলাম। শুটিং শেষে ফেরার সময় আমি পেছনে পড়ে যাই। এসময় চেকপোস্টে প্রশাসনের লোক আমাকে রোহিঙ্গা ভেবে আটকে দেয়। তারা বিশ্বাসই করছিল না আমি শুটিং করছি। পরে নির্মাতা এসে আমাকে ছাড়িয়ে নিয়ে যান।
আরশি বলেন, আরেকটি ঘটনা মনে থাকবে। তখন অনেকেই রোহিঙ্গাদের ত্রাণ দিতো। আমি রোহিঙ্গার সাজে বসে আছি। শুটিংয়ের জন্য অপেক্ষা করছি। এমন সময় এক ব্যক্তি আমার হাতে ২০ টাকা গুজে দেন। আমি খুব ইতস্তত বোধ করছিলাম। পরে ওই ব্যক্তি বলেন, আরে নাও, এখন লজ্জা করার সময় না। আগে খেয়ে বাঁচো।
তিনি বলেন, ছোটবেলা থেকে ছিমছাম পরিবেশে বেড়ে উঠেছি। অথচ আমাকে পাহাড়ে সাগরে শুটিং করতে হয়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করেছি। ধুলা বালি মেখে মাটিতে বসে থেকেছি। এসব মোটেও সহজসাধ্য ছিল না।
অভিনেত্রী বলেন, সেসময় রোহিঙ্গাদের মাঝে খুব আতঙ্ক কাজ করতো। মানুষ দেখলে তারা দৌড়ে পালাতো। নিজেদের বাইরে কথা বলতো না। আমি কাজ করতে করতে তাদের বাচ্চাদের সঙ্গে কথা বলতাম। ওদের নারীরা খুব রোগা। তাদের বলতাম এ যে প্রতিবছর সন্তান জন্ম দিচ্ছেন। এতে শরীর খারাপ করছে। ক্ষতির সম্মুখীন হবেন। কিন্তু ওদের এক কথা, আল্লাহর দান আল্লাহ দেন।
তিনি বলেন, দেশের সবাই রোহিঙ্গাদের সম্পর্কে শুনেছেন। কিন্তু কাছে থেকে দেখেছেন খুব কম মানুষ। এ ছবি দেখলে তারা রোহিঙ্গাদের পরিস্থিতিগুলো ভালোভাবে জানতে পারবেন। আরেকটা কথা, যারা জীবন নিয়ে হতাশায় ভুগি, তাদের এ ছবি দেখা উচিত। তাহলে তারা বুঝতে পারবেন, কতটা সংগ্রাম করে রোহিঙ্গারা জীবনযাপন করছেন। কতটা কষ্ট করে তারা টিকে আছে। এসব দেখে নিশ্চয়ই হতাশায় ডুবে থাকা মানুষ জীবনের প্রতি আগ্রহী হয়ে উঠবেন। জীবন মানে যে হতাশায় না ডুবে প্রতিনয়ত সংগ্রাম করে এগিয়ে যাওয়া, এটা উপলব্ধি করতে পারবেন।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য











