ঢাকা, ১৭ অক্টোবর শনিবার, ২০২৬ || ২ কার্তিক ১৪৩৩
good-food
৩২৯

ফেসবুকে সুখবর দিলেন মিথিলা

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:৫৬ ২৫ জুলাই ২০২৩  

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। সম্প্রতি সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন এই অভিনেত্রী। ‘বাংলাদেশ এচিভারস অ্যাওয়ার্ড ২০২৩’-এ সেরা অভিনেত্রী হিসেবে বেছে নেয়া হয় মিথিলাকে।

 

‘মাই শেলফ অ্যালন স্বপন’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য এ পুরস্কার পান অভিনেত্রী। মঙ্গলবার ( ২৫ জুলাই) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ সুখবর দর্শকদের সঙ্গে শেয়ার করেন মিথিলা।

 

একই পুরস্কার জেতার সুখবর ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী ইমরান মাহমুদুলও। তিনি ‘প্রহেলিকা’ সিনেমার ‘মেঘের নৌকা’ গানের জন্য সেরা পুরুষ কণ্ঠশিল্পীর অ্যাওয়ার্ড পান।